প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব : মমতা
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের শপথগ্রহণের পরেই ড. ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে আশা প্রকাশ করেছেন তিনি।শুক্রবার (৯ আগস্ট) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসসহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি এবং সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি। সেখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রই...









