ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত, চিকিৎসকদের ২৪ ঘণ্টা কর্মবিরতি
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা ভারত। সঠিক তদন্ত ও বিচারের দাবিতে ভারতজুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এই কর্মবিরতির ডাক দিয়েছে। দশম দিনের মতো এ আন্দোলন চলছে।আইএমএ জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-ইমারজেন্সি মেডিকেল সার্ভিস বন্ধ রাখা হয়েছে। কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের নামিদামি হাসপাতালে এই কর্মবিরতির প্রভাব পড়েছে।চিকিৎসকরা দাবি তুলেছেন, নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া আইএমএ আবাসিক চিকিৎসকদের নিরাপদ থাকার জায়গার ব্যবস্থা, আর জি কর হাসপাতাল চত্বরে ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি জানিয়েছে তারা।আনন্দবাজার পত্রিকা জানায়...










