মমতার পদত্যাগ দাবিতে বিজেপির বিক্ষোভ
আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগের দাবিতে অনড় রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি।শুক্রবার (২৩ আগস্ট) গোটা রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। নন্দীগ্রাম, আসানসোল দক্ষিণ, সোদপুরের ঘোলাসহ একাধিক থানায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অবরোধ চলার কারণে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। শান্তিপুর-ফুলিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ও মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির কর্মীরা।ভুক্তভোগী চিকিৎসকের বাড়ি পশ্চিমবঙ্গের যে ঘোলা থানার অন্তর্গত, সেখানে বিক্ষোভ দেখায় রাজ্যটির বিরোধী দলনেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তার সঙ্গেই ছিলেন দলের সাবেক সংসদ সদস্য অর্জ...










