ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন ও দুই শতাধিক রকেট হামলা
|| আন্তর্জাতিক ডেস্ক ||ইসরায়েলের বিমান বাহিনী শনিবার (২৬ অক্টোবর) যখন ইরানে হামলায় ব্যস্ত, তখন লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।ইসরায়েলের দাবি, এসময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে উড়ে আসা কমপক্ষ্যে চারটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।হিজবুল্লাহর যোদ্ধারা শনিবার ভোর থেকে লেবাননের সীমান্তবর্তী পশ্চিম গ্যালিলির পাশাপাশি সীমান্ত শহর কিরিয়াত শমোনা, মেটুলা এবং তেলহাই শহরে রকেট হামলা চালিয়েছে, কিন্তু কোনো আহতের খবর পাওয়া যায়নি।এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে যে, তারা তেলআবিবের দক্ষিণে তেলনফ বিমানবাহিনী ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। ড্রোন ছাড়াও, হিজবুল্লাহ সারাদিনে উত্তর ইসরায়েলে প্রায় ২০০টি রকেট নিক্ষেপ করেছে।এর মধ্যে লেবানন থেকে পশ্চিম গ্যালিলে ১৫টি রকেট হামলা চাল...










