বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপকে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
|| আন্তর্জাতিক ডেস্ক ||বাংলাদেশের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম এসেছে। এ ঘটনায় টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) টাইমস ম্যাগাজিনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে প্রায় তিন দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্নসাতে পরিবারকে সহায়তার অভিযোগে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রিপরিষদ অফিসের প্রাপ্যতা এবং নীতিশাস্ত্র দল তাকে জিজ্ঞাসাবাদ করেছে।সংবাদমাধ্যম সানডে টাইমসের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেজারি বিভাগের ইকোনোমিক সেক্রেটারি টিউলিপ তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সঙ্গে রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের জন্য একটি চুক্তিতে সহায়তা করেছিলেন। ২০১৩ সালে ১০ বিলিয়ন পা...










