ইউরোপ হুমকির মুখে, ইইউ শীর্ষ সম্মেলনের আগে ম্যাক্রনের সতর্কবার্তা
|| আন্তর্জাতিক ডেস্ক ||ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রাসেলসে এক বিশেষ প্রতিরক্ষা সম্মেলনে একত্রিত হচ্ছেন। প্রতিরক্ষা শীর্ষ সম্মেলনটিতে যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল নীতির মুখোমুখি হবেন তারা। ইইউ শীর্ষ সম্মেলনের আগে 'ইউরোপ হুমকির মুখে' বলে সতর্কবার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন। খবর: আল জাজিম্যাক্রন বলেছেন, রাশিয়ার হুমকির বিরুদ্ধে ইউরোপকে প্রস্তুত থাকতে হবে, যদি তাদের ঐতিহ্যগত মিত্র যুক্তরাষ্ট্র আর তাদের পাশে না থাকে।গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বৈঠকের পর ২৭টি দেশের এই প্রথম শীর্ষ সম্মেলন। জেলেনস্কিকেও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য বিনিময় স্থগিত করেছে। এই সিদ্ধান্ত যুদ্ধের মোর্চায় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পার...










