সৌদিতে যুবরাজের সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
|| আন্তর্জাতিক ডেস্ক ||মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন। ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান সৌদি আকাশসীমায় প্রবেশের সাথে সাথে সেটিকে যুদ্ধবিমান দিয়ে অভ্যর্থনা জানানো হয়।মূলত এই সফরের গুরুত্ব বোঝাতেই এমন আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল-জাজিরা ও সিএনএন।মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টা ৪৯ মিনিটে (সৌদি সময়) রিয়াদ বিমানবন্দরে অবতরণের পর ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রিয়াদ রয়্যাল টার্মিনালে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পরে টার্মিনালের ভিতরে একটি ঐতিহ্যবাহী কফি অনুষ্ঠানে অংশ নেন তারা, এরপর ট্রাম্প নিজ হোটেলের উদ্দেশে রওনা হন।তিনি মঙ্গলবারই (১৩ মে) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন এবং উপসাগরীয় সম্মেলনেও অংশ নেবেন।সৌদি সফর শেষে প্রেসিডেন্ট ট্...










