রাজা চার্লসের আমন্ত্রণে বৃটেন সফর করবেন ট্রাম্প
|| আন্তর্জাতিক ডেস্ক ||আগামী সেপ্টেম্বরে বৃটেন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃটেনে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য রাজা চার্লস তৃতীয়ের আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ট্রাম্প।সোমবার (১৪ জুলাই) বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলা উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানাবেন।চার্লসের একটি ব্যক্তিগত চিঠির মাধ্যমে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে। চিঠিটি বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় ট্রাম্পকে দিয়েছিলেন।এর আগে ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় বৃটেন রাষ্ট্রীয় সফর করেছিলেন ট্রাম্প, তখন তাঁকে স্বাগত জানিয়েছিলেন প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ।গত ফেব্রুয়ারিতে স...










