মঙ্গলবার, মার্চ ৩

স্বাস্থ্য

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন
বিশেষ সংবাদ, সর্বশেষ, স্বাস্থ্য

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় প্রথমবারের মতো ওষুধের অনুমোদন

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশুগুলোতে এর প্রয়োগ শুরু হবে।ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ওষুধ এখনো বাজারে আছে। কিন্তু একেবারেই ছোটো শিশুদের (যাদের ওজন সাড়ে চার কেজির কম) সুনির্দিষ্ট কোনো ওষুধ এতোদিন ছিল না।এতদিন এসব শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বড় বাচ্চাদের জন্য থাকা ওষুধই প্রয়োগ হয়ে আসছিলো, যা খুব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির বিষয় বলে বিশেষজ্ঞরা মত দিয়ে আসছিলেন।সম্প্রতি ওষুধ কোম্পানি নোভার্টিসের নতুন একটি ওষুধকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ‘মুনাফার জন্য নয়’ নীতির ভিত্তিতে এটি উৎপাদন করবে।কোম্পানিটির প্রধান নির্বাহী ভাস নারাসিমহান বলেন, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিন দশকের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেছি আমরা। আমাদের অংশীদারদের...
দেশে অ্যান্টিভেনমের ঘাটতি; সাপের কামড়ে বাড়ছে প্রাণহানি
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

দেশে অ্যান্টিভেনমের ঘাটতি; সাপের কামড়ে বাড়ছে প্রাণহানি

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||দেশের কোথাও না কোথাও সাপের কামড়ে আহত হওয়ার খবর শোনা যাচ্ছে প্রতিদিন। এতে অনেকেই আবার প্রাণও হারাচ্ছেন। অথচ এখনও বাংলাদেশে নেই নিজস্ব উৎপাদিত অ্যান্টিভেনম, নেই উপজেলা পর্যায়ে সাপে কাটা রোগীদের জন্য কার্যকর চিকিৎসা ব্যবস্থা। ফলে প্রকৃতির নিরীহ এই প্রাণীর সঙ্গে সহাবস্থানের চেয়ে মৃত্যু–আতঙ্কই হয়ে উঠছে মানুষের প্রাত্যহিক ভীতির কারণ।এ বাস্তবতায় সাপকে ‘শত্রু’ নয়, বরং বাসযোগ্য প্রাণী হিসেবে তুলে ধরতে এবং সর্পদংশন-সংক্রান্ত চিকিৎসা ও সচেতনতা বিষয়ে সোমবার (৭ জুলাই) সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে। আয়োজন করে দেশের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’।সংগঠনটি শুধু উদ্ধার কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি, স্কুল-কলেজে ওয়ার্কশপ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এব...
স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সময়ের দাবি
অভিমত, সর্বশেষ, স্বাস্থ্য

স্বাস্থ্য সহকারীদের শিক্ষাগত যোগ্যতা পরিবর্তনসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া সময়ের দাবি

|| আব্দুর রহিম ||মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো চিকিৎসা। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে নাগরিকেরস্বাস্থ্যসেবা, টিকাদান, জনগণকে স্বাস্থ্য সচেতন করা, রোগ প্রতিরোধের উপায় শেখানো এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে প্রচার ইত্যাদি কাজ স্বাস্থ্য সহকারীরাই করে থাকেন।কাজেই যারা এই স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা দিয়ে থাকেন তাদেরও কিছু মৌলিক দাবি থাকাটাই যুক্তিসঙ্গত। তাই তারা দীর্ঘদিন থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছেন তাদের দাবির পক্ষে এবং সকল বৈষম্যের বিরুদ্ধে।দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সহকারীগণ নিম্নোক্ত দায়িত্বগুলো সুনামের সাথে পালন করে আসছে:১. প্রাথমিক চিকিৎসা প্রদান,২. টিকাদান কর্মসূচি পরিচালনা,৩. স্বাস্থ্য শিক্ষা প্রদান,৪. প্রজনস্বাস্থ ও পরিবার পরিকল্পনা পরিষেবা,৫. রোগ পর্যবেক্ষণ ও রিপোর্টিং,৬. মাতৃত্বকালীন ও শিশুর যত্নে সহায়তা,৭. সাম্প্রতিক জরুরি সেবা প্রদান এবং৮. নিরাপদ খা...
খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত অনিমা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত শনিবার সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাটের অনিমা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।...
বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বামনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

|| প্রদেশ মিস্ত্রী | বামনা (বরগুনা) প্রতিনিধি ||বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ও সোনাখালী বাজারের ব্যবসায়ী মো: আব্দুর রহমান মল্লিকের মেয়ে রাইছা (১১) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৫ জুলাই) দুপুর ১২ টা ৪৫ মিনিটে বামনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আসর নামাজে জানাজা শেষে নিজ আমতলী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মেয়েটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনি, সহসম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মো: নজরুল ইসলাম মোল্লা, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, অ্যাডভোকেট মশিউর রহমান হাসি...
বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাতিক্রমি উদ্যোগ মণি ফাউন্ডেশনের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বেতাগীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাতিক্রমি উদ্যোগ মণি ফাউন্ডেশনের

|| রুমান খান | বেতাগী (বরগুনা) প্রতিনিধি ||সারাদেশে ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। মৃত্যুর সংখ্যাও দুই দশক ছাড়িয়েছে। এমন ভয়াবহতার রেড জোন দেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনা। জেলা সিভিল সার্জন থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২৭ জনের।ডেঙ্গুর ভয়াবহতা কমাতে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা সচেতনতা তৈরিতে কাজ করে চলছে৷ তবুও যেনো থামছে না ডেঙ্গুর দৌরাত্ম। একেরপর একজন আক্রান্ত হচ্ছে।তবে, বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মণি ফাউন্ডেশনের উদ্যোগে আজ ২ জুলাই (বুধবার) সকালে বেতাগীতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল লিফলেট বিতরণ করে। এসময় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহুল আমিন ও এক ছাত্রদল কর্মী এডিস মশার প্র...
রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কর্তব্যরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব (মামুন) এর ওপর হামলা চালিয়েছে দুই দুর্বৃত্ত। শনিবার (২৮ জুন) দুপুরে হাসপাতালের গেটসংলগ্ন একটি চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।আহত আবু মোত্তালেব জানান, তিনি সকালে নিয়মিত ডিউটিতে যোগ দেন। দুপুর ১২টার দিকে পরিচিত একজনের ডাকে সাড়া দিয়ে হাসপাতাল গেটের কাছে গেলে খোলারপাড় গ্রামের অটোচালক মাছুম এবং টগরাইহাটের সাবু তার পরিচয় নিশ্চিত করে অতর্কিতে হামলা চালায়। হামলায় তার নাক ফেটে রক্তক্ষরণ হয় এবং মুখ ও চোখে গুরুতর আঘাত পান।তিনি বলেন, “হাসপাতালে ক্যান্টিন না থাকায় গেটের সামনে চা খেতে যাই। ক্যান্টিন থাকলে বাইরে যেতে হতো না, হয়তো এমন ঘটনা ঘটতো না।”রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ জানান, “আহতের নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখমণ্...
রায়পুরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশগ্রহণ করেন।কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, কামরুন্নাহার, জুয়েল ভৌমিক, মোমেন মিয়া, দিদার হোসেন, তাজিন ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ চাকরি জাতীয়করণ, পদমর্যাদা বৃদ্ধি, বেতন কাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অ...
ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইআবি ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার আইয়ুব হোসেন ও ইবনে সিনা ট্রাস্ট-এর পক্ষে প্রতিষ্ঠানটির এজিএম এন্ড হেড অব বিজনেজ ডেভল্পমেন্ট নিয়াজ মাকদুম শিবলী এ চুক্তি পত্রে স্বাক্ষর করেন।চুক্তিতে উল্লেখ করা হয় ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত সকল ডায়াগনস্টিক ও হাসপাতালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী’সহ তাদের উপর নির্ভরশীল বাবা-মা ও স্ত্রী-সন্তানগণ সকল প্যাথলজিক্যাল টেস্ট, পিসিআর টেস্ট এবং রেডিওলজিক্যাল এন্ড ইমেজিং টেস্টে বিশেষ কর্পোরেট আর্থিক ছাড় পাবেন। এছাড়াও ভবিষ্যতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে পরিচালিত সকল মাদরাসার শিক্ষক, ক...
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিশেষ কর্মশালা। “সার্বজনীন শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা” প্রকল্পের মাঠ পর্যায়ে বাস্তবায়ন বিষয়ে এই কর্মশালার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়।মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারানুম। এতে সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল), কুড়িগ্রাম’। কর্মশালাটি সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক আব্দুল খালেক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. মাহতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।কর্মশালায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা কার...