মঙ্গলবার, মার্চ ৩

স্বাস্থ্য

লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত মিনুর পাশে বিএনপি নেতাকর্মীরা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত মিনুর পাশে বিএনপি নেতাকর্মীরা

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় ক্যান্সার রোগে আক্রান্ত মিনু আকতারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে লোহাগাড়া উপজেলা সদরের চাঁনগাজি পাড়ায় মিনু আকতারের (৪৫) বাড়িতে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।দলীয় নেতার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা ইলহাম কলি, ছাত্রদল নেতা তানভীর জিহান ও রফিকুল ইসলাম।স্থানীয় নেতাকর্মীরা জানান, মানবিক দিক বিবেচনায় এমন সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।...
ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্যান্সারে আক্রান্ত বাবুলের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মাত্র ২৮ বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চলাফেরার শক্তি হারিয়েছেন বাবুল ইসলাম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপাল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। একসময় বাবুল সিরাজগঞ্জে তাঁতের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় দুই বছর আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে।চিকিৎসা ব্যয় মেটাতে ইতোমধ্যে নিজের জমানো সঞ্চয়, গরু এবং শেষ সম্বল ১২ শতাংশ জমি বিক্রি করেছেন তিনি। কিন্তু চিকিৎসা ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় টাকার অভাবে এখন বন্ধ হয়ে গেছে তার চিকিৎসা। এক বছরের অবুঝ শিশু সোহান ও স্ত্রী সুমাইয়াকে নিয়ে বিনা চিকিৎসায় কষ্টে দিন কাটছে তার।বাবুল জানান, “তাঁত কারখানায় কাজ করেই সংসার চালাতাম। জমি-জিরাত, সঞ্চয় সব বিক্রি করে এতদিন চিকিৎস...
নাগেশ্বরীতে চিকিৎসক সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে চিকিৎসক সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

‎|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স পরিচ্ছনতাকর্মী ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা ব্যহত হওয়ায় জনগণের স্বাস্থ সেবা নিশ্চিৎকরণের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন করেন স্থানীয়, রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাধারণ মানুষ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, মহিলা কলেজের সহকারী অধ্যাপক পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিন্নু, যুগ্ম আহ্বায়ক  মোজাম্মেল হক দুদু মাষ্টার, সদস্য আপেল সিদ্দিকী, প্রেসক্লাব নাগেশ্বরীর সভ...
টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন সফল করতে দিনব্যাপী কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

টাইফয়েড ঠিকাদান ক্যাম্পেইন সফল করতে দিনব্যাপী কর্মশালা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় মাঠ পর্যায়ে মাঠকর্মীদের প্রশিক্ষণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) সকাল নয়টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনতোষ চাকমার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এসময়, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ হাফেজ উদ্দিন, ডাক্তার তাপস সাহা, ডাক্তার রাজেশ দেব।এছাড়াও কর্মশালায় স্বাস্থ্য ইন্সপেক্টরগণ, স্বাস্থ্য সহকারীগণ, এফ ডব্লিউ বি, এফ ডব্লিউএ, এফবিআই, সিএসসিপি, কমিউনিটি স্বাস্থ্য সহকারীগণ অংশগ্রহণ করেন।উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৮ দিন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ মাঠ পর্যায়ে কাজ করবেন।...
মাদকাসক্তি সামাজিক ব্যাধি: প্রতিকারে করণীয়
অভিমত, সর্বশেষ, স্বাস্থ্য

মাদকাসক্তি সামাজিক ব্যাধি: প্রতিকারে করণীয়

|| ডা. মোহাম্মদ সাইফুল্লাহ খান ||মাদক দ্রব্যের ব্যবহার বর্তমান বিশ্বের একটি ভয়াবহ সামাজিক সমস্যা। মাদকাসক্তির কারণে দেশের যুবসমাজ তথা যুবশক্তি দ্রুত ধ্বংসের পথে এগিয়ে চলছে। মাদকদ্রব্য মৃত্যু ও ধ্বংস ডেকে আনে। মানুষের দৈহিক সুস্থতা, নৈতিকতা ধ্বংস করে যুব সমাজকে অধঃপতনের মুখ ঠেলে দিচ্ছে। তাই, মাদকদ্রব্য সমাজ ও জাতির জন্য বিষাক্ত বিষবাষ্প।আমাদের দেশে প্রচলিত মাদকদ্রব্যগুলো হলো- গাঁজা, ভাঙ, আফিম, তাড়ী, মদ, ঘুমের ঔষধ, হেরোইন, বুপ্রেরনফিন, পেথিডিন, ফেনসিডিল, ইয়াবা ইত্যাদি। এই সকল মাদকদ্রব্যের প্রতি আসক্তি বা এর ওপর নির্ভরশীলতাই মাদকাসক্তি। মাদকাসক্তি এমন একটি মারাত্মক অবস্থা যেখানে ব্যবহৃত দ্রব্যের প্রতি ব্যবহারকারীর শারীরিক ও মানসিক নির্ভরশীলতার জন্ম নেয়। মাদকদ্রব্য ব্যবহারের মাত্রা দিন দিন বেড়ে যায় এবং মাদক গ্রহণ না করলে শরীরে ব্যথা, মাংসপেশীর খিঁচুনী, অস্থিরতা, বমি-বমি ভাব, সর্দি, কোষ...
পানছড়িতে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম কচুছড়িমুখে ৩ বিজিবির চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।রবিবার (১৭ আগস্ট) দিনব্যাপি সীমান্ত সংলগ্ন দুর্গম কচুছড়িমুখ, তক্ষীরায় পাড়া, সম্ভুরায় পাড়ার স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ী এবং বাঙ্গালী, নারী পুরুষ ও শিশুসহ শতাধিক জনসাধারণের মধ্যে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি চিকিৎসা সেবা প্রদান করেন এবং লোগাং বিজিবি জোন বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।এ সময় লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম বলেন, দেশের সীমান্তে বর্ডার গার্ড সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত আছে ও ভবিষ্যতেও থাকবে ।চিকিৎসা নিতে আসা রানি ত্র...
‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে ‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’’ এর সফল বাস্তবায়নে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে শের-এ-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।টাইফয়েড জ্বর প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় আগামী ০১ সেপ্টেম্বর হতে ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুদের ১ ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। ‘‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’’ এর সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রথম ধাপের এ প্রশিক্ষণ কর্মশালা গত বুধবার থেকে শুরু হয়। কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুল...
অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি পেয়েছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||আন্তঃটেন্ডারবাজী, অব্যবস্থাপনা ও টেস্ট বাণিজ্যের আতুরঘর হিসেবে পরিচিতি লাভ করেছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অত্র এলাকার মানুষ দীর্ঘদিন যাবত সঠিক চিকিৎসাসেবা থেকে  বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রেসক্লাবের কিছু সদস্য বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার কাছে  এই হাসপাতালের অব্যস্থাপনা, অনিয়ম নিয়ে আলোচনা করতে গেলে যে তথ্য পাওয়া যায়, তা শুনে শরীর একেবারে নীল হয়ে যাওয়ার মত। অব্যবস্থাপনার প্রথম ধাপ গত ২০২৩ - ২০২৪ অর্থ বছরের জন্য হাসপাতালে রোগীর পথ্য সরবরাহ (খাবার), স্টেশনারি, ধোলাই টেন্ডার হয়েছিল। তার ঠিকাদার ছিল মেসার্স হাজী এন্টারপ্রাইজ প্রোঃ রেজাউল করিম। যার ওয়ার্ক অর্ডার এর মেয়াদ এক বছর যা হিসাব মতে ৩০.০৬.২০২৪ তারিখ শেষ হওয়ার কথা।...
সিজারে বাচ্চা হওয়ার কুফল
সর্বশেষ, স্বাস্থ্য

সিজারে বাচ্চা হওয়ার কুফল

|| ডা. মোহাম্মদ সাইফুল্লাহ খান ||আপনাকে সিজারের সময় মেরুদণ্ডে যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটাকে পুশ করেছিল মহিলা ডাক্তার নাকি পুরুষ ডাক্তার?এই ইনজেকশনটায় পরবর্তীতে কি কি ক্ষতি হয় জানেন?বর্তমানে সিজারের শতভাগ কাজ কি মহিলা ডাক্তাররাই করেন? নাকি কিছু কাজে পুরুষ ডাক্তারের সাহায্য নিতে হয়?পৃথিবীতে কোনো প্রাণীর সিজার লাগে না, মানুষের কেন লাগে?উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমরা নিম্নে কিছু আলোকপাত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।পৃথিবীতে অন্য প্রাণীর সিজার না লাগলেও মানুষের সিজার লাগার কারণ হলো, শুশুর ফোন দিয়ে বলবে আমার মেয়ের কিছু হলে জামাই তোমাকে ছাড়বো না, শাশুড়ি বলে আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করুন টাকা যা লাগে আমি দিবো।আর শালা শালি তো আছেই। তারপর ডাক্তারের কথা বললে তো মুরুব্বি বেজার হবে।হাসপাতালে গর্ভবতীকে নেবার পরে, ডাক্তার দেখামাত্র চেক-আপ করে এই ৩টি ডায়লগের যেকোনো এক...
মানবতার স্পর্শে গড়ে উঠুক নতুন গল্প—বেঁচে যাক শিশু ফরহাদ
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানবতার স্পর্শে গড়ে উঠুক নতুন গল্প—বেঁচে যাক শিশু ফরহাদ

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||মা-বাবার বুকের ধন ছয় মাস বয়সের দুধের শিশুটি—ফরহাদ। জন্ম থেকেই ফুটফুটে এই শিশুটি বিরল পায়ুপথের সমস্যায় ভুগছে। সংকীর্ণ পায়ুপথের কারণে তার নিয়মিত মলত্যাগ হয় না; ৮-১০ দিন অন্তর ওষুধ দিয়ে পায়খানা করাতে হয়। ততক্ষণ পর্যন্ত পেট ফুলে থাকে, যন্ত্রণায় ছটফট করে অবিরাম কেঁদে চলে। শিশুর এই অসহনীয় কষ্ট দেখে দিশেহারা হয়ে পড়েন মা-বাবা। কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ।চিকিৎসকরা ফরহাদের জীবন বাঁচাতে তিনটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ধার-দেনা করে ও সর্বস্ব বিক্রি করে দেড় লাখ টাকায় প্রথম অপারেশন করানো হয়েছে, কিন্তু তাতে পুরোপুরি সুস্থ হয়নি। এখনো বাকি রয়েছে আরও দুটি বড় অপারেশন, যার জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। এ টাকা জোগাড় করা ফরহাদের পরিবারে পক্ষে প্রায় অসম্ভব। এই চিন্তায় বাবা-মায়ের চোখে ঘুম নেই, হৃদয়...