খুলনায় বেড়েছে কুকুর-বিড়ালের উপদ্রব: আতঙ্কে নগরবাসী
|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা শহরে বেওয়ারিশ কুকুর ও বিড়ালের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অলিগলি ও প্রধান সড়কগুলোতে ১০ থেকে ১৫টি কুকুরের দলবদ্ধ বিচরণে শিক্ষার্থী, চাকরিজীবী, রিকশাচালক ও পথচারীরা প্রায়ই আতঙ্কিত হচ্ছেন। হঠাৎ আক্রমণ, কামড় বা আচড়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। বিশেষ করে রাতে চলাচলকারীরা কুকুরের তাড়া খাওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন নিয়মিত।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে খুলনা সদর হাসপাতালের এন্টি-র্যাবিস ভ্যাকসিন কক্ষে দেখা গেছে উপচেপড়া ভিড়। শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ অনেকে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন টিকা নেওয়ার জন্য।হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী এখানে ভ্যাকসিন নিতে আসেন; অনেক সময় সংখ্যা একশোরও বেশি হয়। প্রতিবছর গড়ে ১৫ থেকে ২০ হাজার মানুষ কামড় বা আচড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। আক্রান্তদের মধ্যে শিশু, কিশোর...










