আজও ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর
রাজধানীর বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। রোধ হচ্ছে না বায়ুদূষণ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০০ শহরের মধ্যে তৃতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ছিল ২৪৩। আর আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। গতকাল বুধবার এ সময় ঢাকায় বাতাসের স্কোর ছিল ২৯৭। যা রাজধানীবাসীর জন্য খুবই অস্বাস্থ্যকর।বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)...
