ডেঙ্গু প্রতিরোধে ঘর ও বাগানের যত্ন নিবেন যেভাবে
|| লাইফস্টাইল ডেস্ক ||বর্তমান সময়ে কমবেশি দেশের সর্বত্রই ডেঙ্গু আক্রান্তের খবর শোনা যাচ্ছে। তবে গ্রামের তুলনায় শহরে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। এ ক্ষেত্রে আমাদের বসবাস গ্রামে হোক কিংবা শহরে– ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে। কারণ সচেতনতা ও সতর্কতার মাধ্যমে ডেঙ্গু থেকে বেঁচে থাকা যায়। যেহেতু এডিস মশার মাধ্যমে এ রোগটি ছড়িয়ে পড়ে, তাই অবশ্যই এডিস মশা থেকে সাবধানে থাকতে হবে। সাবধানে থাকার জন্য বসবাসের স্থান, ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। একইসঙ্গে ঘর কিংবা ছাদে লাগানো গাছের যত্নও নিতে হবে।ডেঙ্গু প্রতিরোধে ঘরের যত্নডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ, ঘর পরিষ্কার রাখুন। ঘর যেন এডিস মশার বসবাসের স্থান না হয় সেদিকে নজর দিতে হবে।ঘরের পরিবেশ যেন স্যাঁতসেঁতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য ঘরে যেন পর্যাপ্ত আলো, বাতাস প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে।ঘরের আশ...










