মঙ্গলবার, মার্চ ৩

স্বাস্থ্য

বাদুড়ের দেহে মিললো করোনার নতুন ধরন, মানবদেহেও ছড়ানোর শঙ্কা
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

বাদুড়ের দেহে মিললো করোনার নতুন ধরন, মানবদেহেও ছড়ানোর শঙ্কা

|| আন্তর্জাতিক ডেস্ক ||বাদুড়ের দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করেছেন চীনা গবেষকরা। চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা নতুন করোনাভাইরাস চিহ্নিত করেন। এটি এখনো মানবদেহে পাওয়া না গেলেও ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে।গত মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেলে এ আবিষ্কারের তথ্য জানানো হয়। গবেষণায় বলা হয়, বাদুড়ের শরীরে পাওয়া এইচকেইউফাইভ-কোভ-টু নামের নতুন ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে মানুষের শরীরে।উহান ইনস্টিউট অব ভাইরোলজি বাদুড়ের শরীরে করোনাভাইরাস নিয়ে গবেষণার জন্য পরিচিত। বলা হয়, কোভিড-১৯ মহামারি শুরুর দিকে এই ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে চীন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়।গবেষকরা বলছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এ...
৬ মাসের মধ্যেই মিলবে ক্যানসারের ভ্যাকসিন
আন্তর্জাতিক, সর্বশেষ, স্বাস্থ্য

৬ মাসের মধ্যেই মিলবে ক্যানসারের ভ্যাকসিন

|| স্বাস্থ্য ডেস্ক ||আগামী ছয় মাসের মধ্যে ভারতের বাজারে আসছে মারণব্যাধি ক্যানসারের ভ্যাকসিন। তবে শুধু মেয়েদের স্তন, মুখমণ্ডল এবং ঘাড়ের ক্যানসারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই ভ্যাকসিন।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় সারকারের স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) প্রতাপরাও যাদব। সাংবাদ সম্মেলনে তিনি জানান, নয় থেকে ষোলো বছর বয়সি মেয়েরা এই টিকা নিতে পারবে।‘মহিলাদের ক্যানসারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে এবং বর্তমানে ট্রায়াল চলছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বিষয়টি নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। ৩০ বছরের বেশি বয়সি মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে এবং রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে-কেয়ার ক্যানসার সেন্টার স্থাপন করা হবে। একই কারণে সরকার ক্যানসার চিকি...
শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

শাহবাগের সড়ক বন্ধ, চার দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের অবস্থান

|| নিউজ ডেস্ক ||শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শাহবাগে কয়েকশ শিক্ষার্থী লংমার্চ করে এসে সড়কে অবস্থান নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগে আসার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন।শিক্ষার্থীরা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির সাত কর্মদিবস শেষ হওয়ার পরও দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে তারা লংমার্চ করছেন।এর আগে জানুয়ারি মাসেও দাবি নিয়ে শাহবাগে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা।শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ তাদের দাবিগুলো তুলে ধরে।তাদের চার দফা দাবি হচ্ছে—১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ...
বিশ্ব ক্যান্সার দিবস আজ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

বিশ্ব ক্যান্সার দিবস আজ

|| নিউজ ডেস্ক ||প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। সারা বিশ্বেই এই রোগের থাবা রয়েছে। উন্নত-আধুনিক দেশ থেকে শুরু করে পিছিয়ে পড়া কোনো দেশই এর বাইরে নয়।এবার দিবসটির প্রতিপাদ্য ‘ইউনাইটেড বাই ইউনিক’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, রোগের মধ্যে বিশ্বে দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ ক্যান্সার। প্রতিবছর এতে মারা যায় প্রায় এক কোটি মানুষ।বিশেষজ্ঞরা বলে থাকেন, সচেতনতা এবং সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে একটি বড় অংশের ক্ষেত্রে ঠেকিয়ে রাখা যায় এ মারণরোগ। তাই ক্যান্সার নিয়ে আশঙ্কার বদলে সচেতনতার প্রসার বেশি জরুরি। আর সেই কারণেই, প্রতি বছর ৪ ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস।চিকিৎসকরা মনে করেন, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার তাড়াতাড়ি ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসা সহজ হয়। ক্যান্সার ছড়িয়ে পড়লে শরীরের বিভিন্ন স্থানে লক্ষণ বা ...
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানালেন ব্যক্তিগত চিকিৎসক
রাজনীতি, সর্বশেষ, স্বাস্থ্য

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানালেন ব্যক্তিগত চিকিৎসক

|| নিউজ ডেস্ক ||বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। তিনি একা একা হাঁটতে পেরেছেন। দেশের খোঁজ-খবরও নিয়েছেন। ‘দ্য লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস্য ডা. জেড এম জাহিদ হোসেন।রবিবার (১২ জানুয়ারি) বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। এসময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।উন্নত চিকিৎসার জন্য গত বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‘দ্য লন্ডন ক্লিনিকে’ নেওয়া হয়। এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে। সোমবার (১৩ ...
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু
রাজনীতি, সর্বশেষ, স্বাস্থ্য

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু

|| নিউজ ডেস্ক ||সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন। সেখানে তার চিকিৎসা শুরু হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।ডা. জাহিদ বলেন, দীর্ঘ জার্নি শেষে লন্ডন ক্লিনিকে সুস্থ আছেন খালেদা জিয়া। চিকিৎসকরা যতদিন দরকার মনে করবেন, তিনি ততদিন এ হাসপাতালে ভর্তি থাকবেন।তিনি বলেন, বাংলাদেশে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন প্যাট্রিক কেনেডি। বাংলাদেশে সব পরীক্ষা-নিরীক্ষা করা যায় না। এখানে এসব করা হবে।হাসপাতাল থেকে ছাড়া পেয়ে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকবেন বলে জানান ডা. জাহিদ। তিনি বলেন, সেখানেও তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।এ বিষয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, হাসপাতালে ভর্তি করার পর খালেদা জি...
বিশ্ব এইডস দিবস আজ
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

বিশ্ব এইডস দিবস আজ

|| নিজস্ব প্রতিবেদক ||আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। এ বছর ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’ প্রতিপাদ্য নির্ধারণ করে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি পালন করা হচ্ছে। এইডস প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সারা বিশ্বের সাথে বাংলাদেশেও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এইচআইভি ভাইরাস সংক্রমণের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ে মহামারি এইডস। এই মরণব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে সারা বিশ্বে আজকের দিনে দিবসটি পালিত হয়ে থাকে।২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে ১ হাজার ৪৩৮ জন নতুন করে এইডসে আক্রান্ত হয়েছেন। এ বছর এইডসে মারা গেছেন ১৯৫ জন। বাংলাদেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি (এইডসের ভাইরাস) পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়। এর মধ্যে এবার এইডসে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। এইডসে আক্রান্তের সংখ্যা বাড়লেও এ বছর রোগটিতে মৃত্যুর সংখ্যা...
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
জাতীয়, সর্বশেষ, স্বাস্থ্য

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

|| স্বাস্থ্য ডেস্ক ||বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর)। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস : সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’। এই প্রতিপাদ্যটি সামনে নিয়ে জনসচেতনতার লক্ষ্যে সারাবিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুসারে, বিশ্বে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দক্ষিণ ...
রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল্লাহ (৪৯) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১০টায় উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে এবং পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ীর পাশে আয়োজিত ব্যাটমিন্টন খেলা উপভোগ করছিলেন পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ছোট ছেলে সজীব।খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে সজীব ও একই এলাকার আলী হোসেনের ছেলে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বাড়িতে ফিরে যান। রাত পৌনে ১০টার দিকে আনোয়ার ও তার ১০ থেকে ১৫ অনুসারী মিলে পল্লী চিকিৎসক আব্দুল্লাহর ওপর হামলা চালায়।ওই সময় তাদের কিল-ঘুষি, লাথি ও টর্চলাইটের আঘাতে আহত হন তিনি। পরে...
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বকশীগঞ্জে মানবসেবার অনন্য উদ্যোগ : ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বকশীগঞ্জে মানবসেবার অনন্য উদ্যোগ : ফ্রি মেডিকেল ক্যাম্প

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিবেদক ||জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (২৭ অক্টোবর) একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। সাবেক এমপি এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনাব এম. রশিদুজ্জামান মিল্লাতের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পটি পরিচালিত হয়, যা বকশীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত।অনুষ্ঠানের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ মানিক সওদাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। এছাড়া, বকশীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ বিপ্লব সওদাগর, সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান লাবলু, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং স...