মঙ্গলবার, মার্চ ৩

স্বাস্থ্য

৯ মাস ধরে বেতন বঞ্চিত কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা, মানবেতর জীবন-যাপন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

৯ মাস ধরে বেতন বঞ্চিত কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা, মানবেতর জীবন-যাপন

|| সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ||সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা ৯ মাস ধরে বেতন-ভাতা ও বোনাস পাচ্ছেন না। ফলে চরম মানবেতর জীবন-যাপন করছেন তারা। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৯ মাস বেতন থেকে বঞ্চিত। পাচ্ছেন না এ ঈদের বোনাসও। এ উপজেলার ৪৮ টি কমিউনিটি ক্লিনিকে ৪৫ জন হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) কর্মরত আছেন।উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মানবিক কাজল দাস বলেন, প্রতিটি ক্লিনিকে প্রতি দিন ৫০- ৬০ জন সাধারণ রোগীকে ওষুধ, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দেওয়া হয়। ৪৮ টি কমিউনিটি ক্লিনিকে প্রতি দিন ২ হাজার থেকে ২ হাজার ৫ শত জন রোগীকে সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। প্রসব পুর্ববর্তী - পরবর্তীসহ শিশুদেরও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। গ্রামীণ জনগোষ্ঠী...
রায়গঞ্জে রোজায় টক দইয়ের চাহিদা তুঙ্গে
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

রায়গঞ্জে রোজায় টক দইয়ের চাহিদা তুঙ্গে

|| ড. গোলাম মোস্তফা | জেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের রায়গঞ্জে রমজান মাসকে ঘিরে বাড়ছে টক দই বিক্রি। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে ইফতারে টক দই দ্বারা ঠান্ডা শরবত বা ঘোল বানিয়ে পান করে তৃষ্ণা মেটান। শরীর দ্রুত শীতল করায় ক্রমাগত টক দই/সাদা দই ইফতারে কদর বেড়েছে। পাশাপাশি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এর চাহিদাও বেড়ে যায়। নানাবিধ পুষ্টিগুণ সম্পূর্ণ টক দই দ্রুত ক্লান্তি দূর করে। এমনকি দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ টক দইয়ে রয়েছে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া, প্রোটিন, ভিটামিন, মিনারেল ও ফসফরাসের মতো উপাদান। এছাড়া নিয়মিত টক দই খেলে হজম শক্তির পাশাপাশি বাড়ে রোগ- প্রতিরোধ ক্ষমতাও।রমজানে রায়গঞ্জ উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, নিমগাছী, সলঙ্গা, ভূঁইয়াগাতি, ঘুরকা, পাঙ্গাশী ও ব্রহ্মগাছা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এসব বাজারের দইয়ের দোকানগুলোয় এব...
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিং

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৫  উপলক্ষে প্রেস ব্রিফিং অনু‌ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং করা হয়।অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল  আমীন জানান, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন দিনে সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ১৫টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২ হাজার ১২৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৫২ হাজার ৪৪৫ জন (৬-১১ মাস বয়সী)  শিশুরা একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৪২ জন (১২- ৫৯ মাস বয়সী) শিশুদের একট...
বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: প্রশাসনের নিরব ভূমিকা
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: প্রশাসনের নিরব ভূমিকা

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বানারীপাড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটি কিছুকাল আগেও মাতৃ-প্রসূতি সেবায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে, অথচ বর্তমানে সেখানে অ্যানেস্থেসিয়া ও গাইনী চিকিৎসক না থাকায় প্রসূতি সেবায় মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। যার ফলশ্রুতিতে দারিদ্র্যপীড়িত রোগীরা প্রতিনিয়ত অমানবিক ভোগান্তির শিকার হচ্ছে।গত বছরের নভেম্বর মাসে, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. মো. আমিনুর রহমান ও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জুনিয়র গাইনী বিশেষজ্ঞ ডা. ইসরাত শারমিন বদলি হয়ে যাওয়ার পর থেকে প্রায় ৫ মাস ধরে হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনসহ বড় ধরণের সার্জিক্যাল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষ। বিগত এক বছরে, বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১৩ জন প্রসূতির সিজারিয়ান অপারেশন এবং ৬৩১ জনের নরমাল ডেলিভারী হয়েছে, যা এই হাসপাতা...
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পৌর এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে বুধবার (১২মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সুযোগ্য প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই একটি শিশুও যেন বাদ না পরে এজন্য জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন সফল করার জন্য সকল স্বাস্থ্যকর্মীকে নির্দেশনা প্রদান করছি”।বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক ...
নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নরসিংদীতে ৩ লাখ ৭১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||আগামী ১৫ মার্চ শনিবার নরসিংদীতে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী এবং ১১-৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। এ বছর নরসিংদীর ৩ লাখ ৭১ হাজার ৪৫৮ শিশুকে খাওয়ানো হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল। জেলাজুড়ে ১ হাজার ৭ শত ৬৪ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।বুধবার (১২ মার্চ) সকালে নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সিভিল সাজর্ন ডা. সৈয়দ মো: আমিরুল হক শামীম। এসময় জানানো হয়, প্রতি ৬ মাস পরপর ভিটামিন-এ'র ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও উদ্বুদ্ধ পরিস্থিতিতে গত ক্যাম্পেইন করা সম্ভব হয়নি। তাই আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ভিটামিন ক্যাম্পেইন অতিব জরুরী। তাই সকল কর্মীদের যথাযথ দায়িত্বশীল হবার পাশাপাশি শিশুদের অভিভাবকদের গুরুত্ব সহকারে ভিটামিন খাওয়ানোর...
বটিয়াঘাটা ৪নং সুরখালি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
রাজনীতি, সর্বশেষ, স্বাস্থ্য

বটিয়াঘাটা ৪নং সুরখালি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

|| বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি ||খুলনার বটিয়াঘাটা ৪নং সুরখালি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে সুন্দরমহল বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স. ম. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও: শেখ মুহাম্মাদ আবু ইউসুফ, হাফেজ মাও: আশরাফ আলী ও ইঞ্জিনিয়ার আব্দুল হাই বিশ্বাস।৪নং সুরখালি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড জামায়াতের আমীর মাও: মইনুদ্দিন, সেক্রেটারি মাও: আব্দুল আহাদ, মাও: ফারুক হোসেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মো: গোলাম কাদের, কামাল হোসেন, হাফেজ জালাল উদ্দিন, জিএম ইজাজুল ইসলাম, এসএম মাসুম বিল্লাহ, বাবলুর রহমান, মঈন উদ্দিন মোল্লা, মিজানুর রহমান...
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ

|| নিউজ ডেস্ক ||মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের সেই শিশুর পাশে দাঁড়িয়েছে চিকিৎসক ঐক্য পরিষদ।শনিবার (৮ মার্চ) বিকেল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভুক্তভোগী শিশুকে দেখতে যান সংগঠনের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ওবায়েদ।এসময় চিকিৎসক ঐক্য পরিষদের নেতারা শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন। তারা ভুক্তভোগীর ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সহায়তাসহ যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তারা নৃশংস এ ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে, শনিবার বিকেলে চিকিৎসক ঐক্য পরিষদের জরুরি এক সভা আয়োজন করা হয়। সেখানে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৯ মার্চ) সকাল ১০টায় ঢাকা৮ মেডিকেল কলেজের (ঢাকা) শহীদ ড...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করা এবং থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগীদের সহায়তা করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এ মহৎ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির সহ-আয়োজক ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।দিনব্যাপী এ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর, প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।শিক্ষার্থীদের বিপুল উৎসাহ এ আয়োজনে বিশেষভাবে লক্ষণীয় ছিল। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে, যার...
ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে ঝরে গেল নিষ্পাপ দুটো প্রাণ

|| মোস্তফা আল মাসুদ | জেলা প্রতিনিধি (বগুড়া) ||বগুড়ায় ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে মারা গেল গর্ভের সন্তানসহ গর্ভবতী মা।শনিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার পর বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মৃতের স্বজনরা ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ড এবং দরজায় ভাংচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।মৃত রোখসানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।মৃতের ভাই সাফিউল ইসলাম বলেন, সন্তান প্রসবের ব্যাথা উঠার পর শনিবার বেলা ১১টায় বাচ্চা ডেলিভারির জন্য রোখসানাকে ক্লিনিকের নিয়ে আসা হয়। তাদের পরামর্শেই ক্লিনিকটিতে রোগী ভর্তি করা হয়। ব্যাথা উঠার পর তাদের সাথে যোগাযোগ করলে তারা বলেন, রোগীকে নিয়ে আসেন ইমিডিয়েট সিজার করিয়ে দেবো। কিন্তু রোগীকে ক্লিনিকে নেয়ার পর দেখা যায় হাসপাত...