শুক্রবার, মার্চ ৬

শিক্ষাঙ্গন

ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক।বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিকেল ৪ টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। সদ্য অপসারিত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন।অফিস আদেশে বলা হয়, এইচ এম. আলী হাসান-কে তাঁর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে ৫ মার্চ ২০২৫ তারিখ অপরাহ্ন হতে অব্যাহতি দেয়া হলো। তিনি তাঁর মূলপদ উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) পদে যোগদান করবেন। অফিস আদেশে আরও জানানো হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: মনজুরুল ...
ইউআইইউতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) জুনিয়র ইকোনমিস্টস ফোরাম’র (জেইএফ) উদ্যোগে হাল্ট প্রাইজ ২০২৪-২০২৫ এর গ্র্যান্ড ফিনালে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি সৃজনশীল ও উদ্যোক্তা মনোভাবসম্পন্ন তরুণদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের স্পন্সর হিসাবে ছিলো সিমলেক্স ভিপিএন।উক্ত প্রতিযোগীতায় শিক্ষার্থীরা বিভিন্ন টিমের মাধ্যমে তাদের টেকসই ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান তুলে ধরে। প্রাথমিক ভাবে প্রতিযোগীতায় তিনটি ধাপ সম্পন্নর মাধ্যমে নির্বাচিত হয়। কঠোর বাছাই প্রক্রিয়ার পর শীর্ষ ৬ টি দল ফাইনালিস্ট হিসাবে যোগ্যতা অর্জন করে। গ্রান্ড ফিনালে প্রতিটি দলকে ৪ মিনিট উপস্থাপনা এবং ৪ মিনিট প্রশ্নোত্তর সর্বমোট ৮ মিনিট সময়ের মধ্যে তাদের সাসটেইনেবল বিজনেস স্টার্টআপ আইডিয়াগুলো তুলে ধরে।প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসাবে উপস্থি...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

|| নিউজ ডেস্ক ||সম্প্রতি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানবিক চেতনা জাগ্রত করা এবং থ্যালাসেমিয়া ও অন্যান্য রোগীদের সহায়তা করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এ মহৎ আয়োজন সম্পন্ন হয়। কর্মসূচির সহ-আয়োজক ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন।দিনব্যাপী এ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন এবং সোশ্যাল সার্ভিস ক্লাবের মডারেটর, প্রফেসর ড. শহিদুল ইসলাম খান নাঈম। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।শিক্ষার্থীদের বিপুল উৎসাহ এ আয়োজনে বিশেষভাবে লক্ষণীয় ছিল। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন অংশগ্রহণকারীদের জন্য বিশেষ কিছু সুবিধার ব্যবস্থা করে, যার...
৬ হাজার ৫৩১ শিক্ষকের বিদ্যালয়ে যোগদানের পথ খুলল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

৬ হাজার ৫৩১ শিক্ষকের বিদ্যালয়ে যোগদানের পথ খুলল

|| নিউজ ডেস্ক ||সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিলসংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।অধিদপ্তরের পক্ষে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ সোমবার (৩ মার্চ) এ আদেশ দেন।আদেশের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ বলেন, ‘হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। লিভ মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ৬ হাজার ৫৩১ জনের যোগদানে আর কোনো অসুবিধা রইল না।’এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ৬ই ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রায় দেন। রায়ে ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত ...
ইউআইইউতে স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে স্প্রিং-২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্প্রিং-২০২৫ এর আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল সাড়ে তিনটায় ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা এবং স্কুল অব সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার।প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া বলেন শিক্ষার্থীদে...
ছাত্রদল নেতা ছানাউল্লাহর উদ্যোগে রমজানে ক্যান্টিনের খাবার মান ও মূল্য নিশ্চিতে স্মারকলিপি প্রদান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ছাত্রদল নেতা ছানাউল্লাহর উদ্যোগে রমজানে ক্যান্টিনের খাবার মান ও মূল্য নিশ্চিতে স্মারকলিপি প্রদান

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||আসছে মাহে রমজান সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহর আত্মশুদ্ধির মাস।বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সবথেকে পবিত্র সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। পবিত্র মাহে রমজানে সকল শিক্ষার্থীদের অবস্থান থাকবে আবাসিক হলে। পবিত্র মাহে রমজানে রোজাদার শিক্ষার্থীদের সেহরি ও ইফতারে সঠিক পুষ্টিমানসম্পন্ন খাদ্য গ্রহণ না করা অতিভ জরুরী। তা না হলে তাঁদের পক্ষে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। পবিত্র রমজানের এই দিনগুলোতে অপুষ্টিকর খাদ্য গ্রহণ করলে নানাবিধ শারিরীক সমস্যা ও অসুস্থতার শিকার হন বহু শিক্ষার্থী।রমজানে উপমহাদেশের প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আবাসিক হলে শিক্ষার্থীদের খাবার মান ও মূল্য নির্ধারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মাদ্রাসা -ই-আলিয়ার ঢাকার যুগ্ম আহ্বায়ক, মোঃ ছানাউল্লাহ'র উদ্যোগে হল ক্যান্টিন...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “বাংলাদেশ অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “বাংলাদেশ অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে "বাংলাদেশ অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ" শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লেকচার সিরিজের প্রথম কর্মসূচি হিসেবে আয়োজিত এই সেমিনারে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, শিল্প নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিপিআরসি’র চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, যিনি বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা, সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক ড. আনোয়ারুল কবির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোস...
ইউআইটিএসে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কেন্দ্রীয় ক্রীড়া ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় ইউআইটিএসের খেলার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ইউআইটিএসের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 'CSE Blasters' বনাম আইন বিভাগের 'Law Legends' শিরোপার জন্য মুখোমুখি হয়।জমকালো আয়োজনের মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উক্ত টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট বারোটি টিম চারটি গ্রুপে অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব ও সেমি-ফাইনাল শেষে 'CSE Blasters' ও 'Law Legends' ফাইনালে খেলার গৌরব অর্জন করে।ফাইনালে একটি উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাম...
কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৩ ফরম পূরণের সময় বৃদ্ধি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৩ ফরম পূরণের সময় বৃদ্ধি

|| ইআবি প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাসমূহে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা -২০২৩ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের বিলম্ব ফি’ ছাড়া ফরম পূরণের সময় আগামী ০৬ মার্চ এবং বিলস্ব ফি’সহ ১৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তবলী অপরিবর্তিত থাকবে। এছাড়াও ফরম পূরণ সংক্রান্ত সকল নির্দেশনাবলী এবং পদ্ধতিসহ বিস্তারিত তথ্য পেতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iau.edu.bd ও হেল্প ডেস্ক ০১৭০৯৩৮৯০০৭/০১৭২৪০৯৩৪৫৬ এ যোগাযোগ করা যাবে।...
রমজানে ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি ও মূল্য নিশ্চিতের দাবিতে ঢাকা আলিয়া ছাত্রদলের স্মারকলিপি
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রমজানে ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি ও মূল্য নিশ্চিতের দাবিতে ঢাকা আলিয়া ছাত্রদলের স্মারকলিপি

|| ঢাকা আলিয়া প্রতিনিধি ||আসছে মাহে রমজান সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহর আত্মশুদ্ধির মাস। রমজানে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার আবাসিক হলে শিক্ষার্থীদের খাবারের মান বৃদ্ধি ও মূল্য নির্ধারণে মাদ্রাসা প্রশাসনের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা শাখা। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ছাত্রসংগঠনটির অত্র মাদ্রাসা শাখার আহ্বায়ক ঈসমাইল খান ও সদস্য সচিব জাহিদ রহমান জয়নালের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ০১/০৩/২০২৫ ইং তারিখ হতে বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের সবথেকে পবিত্র সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হতে যাচ্ছে। পবিত্র মাহে রমজানে সকল আবাসিক হলে শিক্ষার্থীদের অবস্থান থাকবে। পবিত্র মাহে রমজানে রোজাদার শিক্ষার্থীগণ সেহরি ও ইফতারে সঠিক পুষ্টিমানসম্পন্ন খাদ্য গ্রহণ না করলে তাঁদের পক্ষে সুষ্...