রাবি সায়েন্স ক্লাব পরিদর্শনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র প্রতিনিধিদল
|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব-এর (আরইউসসি) কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়নের উদ্দেশ্যে ক্লাবের অফিস পরিদর্শন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের দুই সদস্যের একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পর্যায়ে বিজ্ঞানমনস্কতা বিকাশে সংগঠনটির অবদান পর্যবেক্ষণ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর কিউরেটর মোঃ তৌহিদুল হাসান এবং অফিস সহায়ক মোঃ জাহিদুল ইসলাম এই পরিদর্শনে আসেন।প্রতিনিধিরা জানান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করতে আগ্রহী। এছাড়া ক্লাবের চলমান প্রকল্প, গবেষণা উদ্যোগ এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে অব্যাহত কার্যক্রম দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্লাব সদস্যদের সঙ্গে এক প্রাণবন্ত মতব...










