বৃহস্পতিবার, মার্চ ৫

শিক্ষাঙ্গন

জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা; মামলা থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা; মামলা থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দেওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

|| বেরোবি প্রতিনিধি ||জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়ন মামলায় গড়িমসি এবং ফ্যাসিবাদের দোসরদের মামলা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷সোমবার (৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে আসে।মামলা নিয়ে টালবাহানা চলবে না চলবে না, সাঈদ -ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আমার ভাই কবরে খুনি কেন বাইরে, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ ইত্যাদি শ্লোগান দেন বিক্ষোভকারীরা।এসময় গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা করে নয় মাস পরেও যারা বহাল তবিয়তে থাকে তারা আসলে কোন প্রশাসনকে মেইনটেইন করে তা সাধারণ শিক্ষার্থীরা জানতে চায়। আন্দোলনের নয় মাস পরেও যদি স্বৈরাচারের এ...
৩৯৫ পদ বাস্তবায়নের দাবিতে সিভাসুতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

৩৯৫ পদ বাস্তবায়নের দাবিতে সিভাসুতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন

|| রাফসানুল আলম চৌধুরী | চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ||দীর্ঘদিন ধরে আটকে থাকা মৎস্য ক্যাডারের ৩৯৫টি পদের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে আজ একযোগে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ শিক্ষার্থীরা একত্রিত হয়ে কর্মসূচি পালন করেছে। পূর্বঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর শিক্ষক ও শিক্ষার্থীরা নগরীর গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মেইন গেইটের সামনে দুপুর ১২টায় মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষিকা নাঈমা ফেরদৌসী হক বলেন, “মাৎস্যবিজ্ঞানে প্রতিবছর হাজারো গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যারা দেশের এই গুরুত্বপূর্ণ খাতকে এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সেক্টর উন্নয়নে মূল ভূমিকা রাখবে ফিশারিজ গ্র্যাজুয়েটরাই। তাই দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”ফিশ বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজ...
অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে রাবিতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে রাবিতে ফিশারিজ শিক্ষার্থীদের মানববন্ধন

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিশারীজ বিভাগের শিক্ষার্থীরা। সোমবার ( ৫ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়।এসময় অগ্রানোগ্রাম বাস্তবায়নের দাবি জানিয়ে ফিশারীজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান রিতু বলেন, ফিশারিজ বিভাগের গ্র্যাজুয়েটদের জন্য ২০১৫ সালে ৩৯৫টি পদ বরাদ্দ করা হয়েছিল এবং অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও এটি এখনও বাস্তবায়ন হয়নি। ফলে যোগ্যতাসম্পন্ন অনেক শিক্ষার্থী বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা আমাদের ন্যায্য ৩৯৫টি পদের বাস্তবায়ন চাই।১০ বছর ধরে কাঙ্খিত পদ থেকে পিছিয়ে আছে মন্তব্য করে ফিশারীজ বিভা...
দীর্ঘ এক বছর খুলছে ঢাবির সুইমিংপুল
শিক্ষাঙ্গন, সর্বশেষ

দীর্ঘ এক বছর খুলছে ঢাবির সুইমিংপুল

|| জলিলুর রহমান | ঢাবি প্রতিনিধি ||এক বছরেরও বেশি সময় পর আজ পুনরায় খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল। এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের ২২ এপ্রিল থেকে বন্ধ রয়েছে এটি।আজ সোমবার (৫ মে) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস. এম জাকারিয়া।তিনি বলেন, আজ সোমবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এটি পুনরায় উদ্বোধন করবেন। আজ রাতে শিক্ষকদের জন্য খোলা থাকবে। কাল মঙ্গলবার থেকে সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সুইমিংপুল খোলা থাকবে।গত বছরের ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হক মৃত্যুবরণ করেন। যদিও তার মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকেই বন্ধ রয়...
শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাত্রজনতার সমাবেশ ৫ মে
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ছাত্রজনতার সমাবেশ ৫ মে

|| নিজস্ব প্রতিনিধি ||শাপলা গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের শাপলার বীর হিসেবে স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন এবং ৫ মে'কে শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিতে ছাত্রজনতার সমাবেশ অনুষ্ঠিত হবে।সোমবার (৫ মে'২৫) বিকেল ৩ টায় রাজু ভাস্কর্যের সামনে এই শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছে 'স্টুডেন্ট এলায়েন্স অফ ডিইউ'।সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তফা মঞ্জুর, এমআইএস-এর সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক কামরুল ইসলাম।সমাবেশটির প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন ছাত্রসংগঠন ও প্লাটফর্ম। সংহতি জানানো সংগঠন ও প্লাটফর্মগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ, ইসলামী ছাত্র আন্দোলন বা...
ধর্মীয় মন্তব্যে উত্তাল কচাকাটা: লাকি খাতুনের বহিষ্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ধর্মীয় মন্তব্যে উত্তাল কচাকাটা: লাকি খাতুনের বহিষ্কারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা কলেজে সহকারী অধ্যাপক লাকি খাতুনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় কলেজ চত্বরে শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে বক্তারা দাবি করেন, লাকি খাতুনকে কলেজ থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং কচাকাটা থানা এলাকায় তার প্রবেশ নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।বিতর্কের সূত্রপাত ২ মে, শুক্রবার। সেদিন লাকি খাতুন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট 'Lacky Khatun' থেকে পর্দা প্রথা নিয়ে একটি মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, “চেহারা যদি এভাবে ঢাকতে হয়, আল্লাহ মুখ দিলেন কেন? পর্দা প্রথা খুবই ভয়...
ইউআইটিএস আইন অনুষদের নতুন ডিন রাবি অধ্যাপক ড. মো. রবিউল হোসেন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস আইন অনুষদের নতুন ডিন রাবি অধ্যাপক ড. মো. রবিউল হোসেন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন অনুষদের নতুন হিসেবে ডিন যোগদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক ড. মো. রবিউল হোসেন। রাজধানীর স্বনামধন্য এই বেসরসকারী বিশ্ববিদ্যালয়ে প্রথিতযশা অধ্যাপকের যোগদান উপলক্ষে এক সংবধর্না ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ রবিবার (৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুটকোর্ট রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাডভোকেট আব্দুল মান্নান ভুঁইয়া, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোছা: আ...
কামিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষার মান রক্ষায় নতুন প্রত্যয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ

কামিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষার মান রক্ষায় নতুন প্রত্যয়

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা আজ শনিবার (৩ মে) থেকে দেশব্যাপী শুরু হয়েছে। দেশের ১৪৯টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা, যা চলবে আগামী ২৪ মে পর্যন্ত।পরীক্ষার প্রথম দিন গাজীপুরের টঙ্গীস্থ ঐতিহ্যবাহী তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম। তাঁর সঙ্গে ছিলেন রেজিস্ট্রার মোঃ আইয়ুব হোসেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আলহামদুলিল্লাহ, সারাদেশে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে কামিল পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নে আমরা সচেষ্ট। জেলা প্রশাসকদের চিঠির মাধ্যমে প্র...
আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার
শিক্ষাঙ্গন, সর্বশেষ

আবু সাঈদের জীবন দান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা: ফরহাদ মজহার

|| কামরুল হাসান কাব্য | বেরোবি প্রতিনিধি ||বিশিষ্ট কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে আবু সাঈদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। শহিদ আবু সাঈদ প্রবেশ করেছে এক অবিনশ্বর জীবনে। আবু সাঈদের জীবনদান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দার্শনিক ঘটনা বলে অভিহিত করেন তিনি।বৃহস্পতিবার (০১ মে ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘গণঅভ্যুত্থানত্তোর আলাপচারিতা’ শীর্ষক আলোচনা সভায় বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, লেখক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার এসব কথা বলেন। তিনি আরো বলেন, আবু সাঈদের মধ্যে একটা অভিপ্রায় বা ইচ্ছা ছিল। এই অভিপ্রায়টি নিজের জন্য নয় বরং সামষ্টিক, যার বাস্তবায়ন সে দেখতে চেয়েছে। এই সামষ্টিক অভিপ্রায়টা ছিল গণঅভ্যুত্থান। আবু সাঈদের আত্ম বলিদানের কারণে তার নাম শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে আলোচিত হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষ...
রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক নেতাকর্মী এবং জামায়াতের নেতাদের দেখা যায়।প্রশাসনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত তারিখে রুয়া নির্বাচনের সিদ্ধান্ত না আসলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।বিক্ষোভ সমাবেশে অবস্থানকারীরা 'রুয়া নিয়ে টালবাহানা, চলবে না চলবে না, সিন্ডিকেট না নির্বাচন, নির্বাচন নির্বাচন, সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া, সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন, অ্যাডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন' ইত্যাদি স্লোগান দেন।এসময় রাবি ছাত্রশিবিরের ...