সিরাজগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং ওরিয়েন্টেশন
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ কে.এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) মোঃ আফছার আলী।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা কমিশনার গার্লস গাইড এসোসিয়েশনের সভাপতি এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক (অবসরপ্রাপ্ত) শামীম আরা লাজ।অনুষ্...










