বুধবার, মার্চ ৪

শিক্ষাঙ্গন

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ প্রতিনিধি ||পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুর ১২ টায় মিছিলটি সিরাজগঞ্জ কলেজ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসানের নেতৃত্বে সচেতন ছাত্র সমাজ মিছিলে অংশগ্রহণ করে। তারা স্লোগান দিতে থাকে- চাঁদাবাজের আস্তানা সারা বাংলায় হবে না, সন্ত্রাসীদের আস্তানা বাংলাদেশে হবে না, খুনিদের আস্তানা বাংলাদেশে হবে না। এরকম স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সিরাজগঞ্জবাসীর দৃষ্টি কেড়ে নেয় এবং দোকান পাঠের সাধারণ জনগণ হাত তালি দিয়ে মিছিলকারীদের সমর্থন জানায়।...
ঢাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চার দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
অপরাধ, আইন ও আদালত, রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি

ঢাবিতে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে চার দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||দেশজুড়ে বাড়তে থাকা ধর্ষণ, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার আগুনে পুড়ছে বাংলাদেশ। এ দায়ভার বিএনপিকেই নিতে হবে। তাঁরা অভিযোগ করেন, চিহ্নিত সন্ত্রাসীদের মুক্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশে চাঁদাবাজি ও সহিংসতার নতুন দরজা খুলে দিয়েছে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ইমরান হোসাইন নূর বলেন,একজন নাগরিক চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাতে নির্মমভাবে খুন হন এ ঘটনা প্রমাণ করে আজ বাংলাদেশে ইনসাফ, নিরাপত্তা ও ন্যায়বিচার কেবলই অলীক কল...
যশোর বোর্ডে এসএসসিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ ৫
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

যশোর বোর্ডে এসএসসিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা, কমেছে জিপিএ ৫

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উদ্বেগজনক হারে কমেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার ৭৩.৬৯ শতাংশ। যা গত বছর ছিল ৯২.৩৩ শতাংশ। এ হিসেবে এবার পাসের হার ১৮.৬৪ শতাংশ কম। তবে এবারের ফলাফলে গড় পাশের হার ও জিপিএ ৫ এ ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে রয়েছে।গত বছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যশোর শিক্ষাবোর্ড।বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে যশোর শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।যশোর শিক্ষাবোর্ডের ফলাফলে এবারের এস এস সি তে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন শিক্ষার্থী। গত বছরে এ সংখ্যা ছিল ২০ হাজার ৭৬১ জন। এ হিসেবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৫ হাজার ৩৪১ জন।যদিও যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম এবার...
গবেষণায় মাদরাসা শিক্ষার্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে; ইআবি ভিসি
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

গবেষণায় মাদরাসা শিক্ষার্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে; ইআবি ভিসি

|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ বিতরণ নয়, বরং এর কাজ হচ্ছে গবেষণা ও সৃজনশৃলতার মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন করা; সুতরাং গবেষণায় ইআবির অধিনে মাদরাসা শিক্ষর্থীদের আর্ন্তজাতিক পর্যায়ে অবদান রাখতে হবে। বৃহস্পতিবার (১০ জূলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও তাদের প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভাইস চ্যান্সেলর আরো বলেন, মাদারাসা শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে উচ্চ শিক্ষা বা চাকরির জন্য ইউরোপ আমেরিকা, অস্ট্রেলিয়া সৌদি আরবসহ বিভিন্ন উন্নত বিশ্বে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং চাকরিসহ বিভন্ন প্রয়োজনেই মূল সনদ খুবই জরুরী হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে পরীক্ষার মূল সনদ বিতরণ কার্যক্রম শ...
এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫

|| নিউজ ডেস্ক ||এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাি) দুপুর দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয়। এবারের পাশের গড় হার ৬৮.৮৫।বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।পরিসংখ্যান অনুযায়ী, মোট পাস করেছেন ১৩ লাখ ৩ হাজার ৪২৬ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের...
কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে এসএসসি’র রেজাল্ট; অনলাইনে দেখার নিয়ম
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে এসএসসি’র রেজাল্ট; অনলাইনে দেখার নিয়ম

|| নিউজ ডেস্ক ||আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা। তারপরই প্রকাশ হচ্ছে এসএসসি রেজাল্ট ২০২৫। দুপুরে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।ফলাফল শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।এসএসসির ফল ২০২৫ জানার উপায়শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে নির্দিষ্ট তথ্য দিয়ে জানা যাবে ফলাফল।এছাড়া ফল জানা যাবে এসএমএসের মাধ্যমে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।তবে মাদরাসার শিক্ষার্থী...
কাশগরী হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কাশগরী হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার আল্লামা কাশগরী রহঃ হলে চলছে সংস্কার কাজ। হলের চতুর্থ তলার ধসে পড়া বাথরুমের ছাদের অংশ ভেঙ্গে নতুন করে সংস্কার করা হচ্ছে। পুরাতন রড চুরির অভিযোগ উঠেছে সিফাত নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।বুধবার (৯ জুলাই) বিকালে চুরির বিষয় নিয়ে হলে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে এবং হল সুপার মোঃ মাসুম বিল্লাহ ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির এর নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চুরির অভিযোগ উঠা শিক্ষার্থীর শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।স্মারকলিপির বিষয়ে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগত শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহর সাথ...
তুরস্কের প্রতিনিধি দলের ইউআইটি প্রকল্প পরিদর্শন ও কনসালটেশন অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

তুরস্কের প্রতিনিধি দলের ইউআইটি প্রকল্প পরিদর্শন ও কনসালটেশন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চশিক্ষা ও জ্ঞানভিত্তিক উন্নয়নে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রোহিলা মৌজায় প্রস্তাবিত ইউনিভার্সিটি অব ইন্টিগ্রেটেড থটস (ইউআইটি)-এর স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন, ইউআইটি প্রকল্পের ওপর একটি উচ্চপর্যায়ের পরামর্শ সভায় অংশগ্রহণ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর প্রধান কার্যালয় পরিদর্শন।প্রতিনিধি দলটি ইউআইটি-এর মাস্টারপ্ল্যান, নির্মাণ কার্যক্রমের অগ্রগতি এবং একাডেমিক ভিশন সম্পর্কে অবগত হন। তাঁরা ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করে জ্ঞাননির্ভর ও নৈতিকতাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গঠনের দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগকে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও সম...
নওগাঁয় দারুল আরকাম মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক কল্যাণ সমিতির শোক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নওগাঁয় দারুল আরকাম মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক কল্যাণ সমিতির শোক

|| নিজস্ব প্রতিবেদক ||নওগাঁ জেলার রাণীনগর থানাধীন, কুজাইল দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা খাতুন আর নেই!ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আয়েশা, রাণীনগরের কুজাইল গ্রামের মোঃ মিলনের মেয়ে।জানা যায়, মেয়েটি প্রায় দীর্ঘ ৬ মাস যাবৎ অজ্ঞাত রোগে ভুগে আজ বুধবার (৯ জুলাই) সকাল ৮ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতি। দারুল আরকাম পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।বাংলাদেশ দারুল আরকাম মাদ্রাসা শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বেলকুচি কেন্দ্রের প্রধান শিক্ষক মাওলানা মো. আল আমিন বলেন, আমাদের প্রিয় শিক্ষার্থী দীর্ঘদিন অজ্ঞান রোগে ভুগে মহান রবের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করছে। আমরা এতে গভীরভাবে ম...
ইবিতে পারিবারিক কারণ দেখিয়ে ও রাজনৈতিক বিবেচনায় ভর্তি ছাত্রদল নেতা
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইবিতে পারিবারিক কারণ দেখিয়ে ও রাজনৈতিক বিবেচনায় ভর্তি ছাত্রদল নেতা

|| রাজিব মিয়া | নিজস্ব প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্স পর্যায়ে ভর্তি সংক্রান্ত নীতিমালার বাইরে গিয়ে পুনঃভর্তির সুযোগ পেয়েছেন ছাত্রদল নেতা আনোয়ার পারভেজসহ ছয়জন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে চলছে নানান আলোচনা-সমালোচনা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ‘বিশেষ বিবেচনায়’ ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক অর্ডিন্যান্স অনুযায়ী, কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে মাস্টার্স কোর্স সম্পন্ন করতে না পারেন, তবে তার পুনঃভর্তির সুযোগ থাকে না। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করেই ২০২২-২৩ শিক্ষাবর্ষে নতুন করে ছয় শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি এমন শিক্ষার্থীদেরকে নিয়মিত মাস্টার্সে...