বুধবার, মার্চ ৪

শিক্ষাঙ্গন

ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই; সেপ্টেম্বরে নির্বাচন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডাকসুর তফসিল ঘোষণা ২৯ জুলাই; সেপ্টেম্বরে নির্বাচন

|| ঢাবি প্রতিনিধি ||বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু ) তফসিল চলতি মাসের ২৯ জুলাই ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন।আজ রবিবার (২০ জুলাই) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সভায় এ ঘোষণা দেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন।তিনি বলেন, আমরা চলতি মাসের ২৯ তারিখ ডাকসুর তফসিল ঘোষণা করবো। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।এবারের ডাকসু নির্বাচন ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রগুলো হলো-১. কার্জন হল কেন্দ্রে (পরীক্ষার হল) যেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিবেন।২. শারীরিক শিক...
১১ বছরের ছাত্রী ধর্ষণ: পাঁচানি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

১১ বছরের ছাত্রী ধর্ষণ: পাঁচানি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||খুলনার রূপসা উপজেলায় এক ন্যাক্কারজনক ঘটনায় পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন) কর্তৃক এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) রাত ১০ টার পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে রূপসা থানা পুলিশ। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ বছর বয়সী ওই শিশুটি পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। গত বুধবার, ১৬ জুলাই, বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে শিশুটি বাথরুমে গেলে প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখ (তুহিন) বাথরুমের মধ্যে এই জঘন্য কাণ্ড ঘটান। ঘটনার পর শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তার পরিবারের কাছে বিষয়টি জানায়।অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, স্থানীয়দের অ...
রাবিতে Empowering Youth or Economic Revolution’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

রাবিতে Empowering Youth or Economic Revolution’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

|| শাকিবুল হাসান | রাবি প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'Empowering Youth or Economic Revolution' শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয় আইকিউএসসি'র উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ নকীব, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ফরিদ উদ্দিন খান, অধ্যাপক মাঈন উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মাসুমা হাবিব, ইউজিসির স্ট্রাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি এস্যুরেন্স ডিরেক্টর ড. দূর্গা রানী সরকার, এসপায়ার টু ইনোভেট (এ টু আই) এর প্রজেক্ট ডিরেক্টর রাশিদুল মান্নাফ কবির প্রমুখ।অধ্যাপক মাসুমা হাবিব বলেন, 'আমরা দুই ধরনের স্বপ্ন দেখি। এক ধরনের স্বপ্ন আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, আরেকটা ধরনের স্বপ্ন যেটা আমাদের ঘুমাতে দে...
ইসলামী বিশ্ববিদ্যালয় সচল রাখতে কর্তৃপক্ষের করণীয়: কিছু প্রস্তাবনা
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইসলামী বিশ্ববিদ্যালয় সচল রাখতে কর্তৃপক্ষের করণীয়: কিছু প্রস্তাবনা

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী | ইবি ||ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস খুব সুখকর নয়। প্রতিষ্ঠার পরও গত ৪৬ বছরে বিশ্ববিদ্যালয়টি আপন সত্ত্বায় ফিরতে পারেনি। বর্তমানে এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের নামান্তর মাত্র।প্রস্তাবনা সিদ্ধান্ত ছাড়াই যেখানে এদেশে পাঁচ দশটি বিশ্ববিদ্যালয় একনেকের একটি বৈঠকে পাস হয়। আর সেখানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয় এদেশের মানুষকে সুদীর্ঘ ৫৬ টি বছর।১৯১৫ সালে জয়পুরহাটে এক ইসলামী মহা সম্মেলনে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাওলানা আকরাম খাঁ ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীসহ একটি কমিটি গঠিত হয়। আর এর বাস্তবায়ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। ১৯৭৯ সালে কুষ্টিয়ার শান্তিরডাঙ্গা দুলালপুরে পৌনে দু'শ একর ভূমির উপরে বর্তমান অবস্থানে প্রতিষ্ঠিত হয়।স্বভাবতই বিশ্ববিদ্যালয় নতুন হওয়ায় এর ...
শাহীন স্কুল সলঙ্গা শাখায় পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শাহীন স্কুল সলঙ্গা শাখায় পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

|| মোঃ আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিষ্ঠিত শাহীন স্কুলে গত বৃহস্পতিবার সকালে ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল ঘোষণাসহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং অভিভাবিকাদের মাঝে শাড়ি বিতরণ করেন শাহীন শিক্ষা পরিবারের সিরাজগঞ্জ প্রধান শাখার নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিম তালুকদার।সিরাজগঞ্জ শাখা পরিচালক মোঃ নুরুল হকের পরিচালনায় অভিভাবকদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী করাসহ সলঙ্গায় "শাহীন স্কুল"কে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, “শাহীন স্কুল” সলঙ্গা শাখার পরিচালক মোঃ আব্দুস সামাদ এবং মোঃ রাকিব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্...
ইউআইটিএসে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি পালন
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএসে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি পালন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে নানা কর্মসূচির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি ও “Private University Resistance Day” পালন করা হয়। সম্প্রতি ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, জুলাই আন্দোলনে আহতদের অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে “জুলাই স্মরণ” সভা এবং জুলাই আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিজ্ঞতার আলোকে “অভিজ্ঞতা বর্ণনা” করা হয়।শিক্ষার্থীদের মাঝ থেকে জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুল শাহাদাত, আইটি বিভাগের রাইসুল ইসলাম, বিজনেস স্টাডিজ বিভাগের শাখয়াতুল ইসলাম, ইংরেজি বিভাগের গোলাম রাব্বি ও আইটি বিভাগের এলামনাই তপু রহমান।উক্ত জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি ও “Private University Resistance D...
স্নিগ্ধের অনুরোধে সাড়া: অদম্য বাংলায় ফের বাঁধা হলো কালো কাপড়
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

স্নিগ্ধের অনুরোধে সাড়া: অদম্য বাংলায় ফের বাঁধা হলো কালো কাপড়

|| শেখ শাহরিয়ার | খুলনা প্রতিনিধি ||গতবছর ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের প্রতীকী মূর্তিগুলোর চোখ ও মুখ কালো কাপড়ে বাঁধা হয়েছিল। সেদিন শহীদ মীর মুগ্ধ তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে ফেসবুকে লিখেছিলেন, “আমার জুনিয়রদের কাছে অনুরোধ: এই কালো কাপড় যেন কখনোও না সরানো হয়। আমি জানি তোমরা যথেষ্ট চেষ্টা করেছ। এটা সব সময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।”জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা এবারও খুবির অদম্য বাংলা ভাস্কর্যে কালো কাপড় পরানোর কর্মসূচি পালন করেছে। শহীদের স্মৃতি রক্ষায় এবং আন্দোলনের তাৎপর্য স্মরণে শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।বৃহস্পতিবার (১৭ জুলাই, ২০২৫) শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তার ফে...
পশ্চিমা গণমাধ্যমে ইসলামভীতি ছড়ানোর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পশ্চিমা গণমাধ্যমে ইসলামভীতি ছড়ানোর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) কর্তৃক আয়োজিত পশ্চিমা গণমাধ্যমে ইসলামভীতির বয়ান ও মুসলিমদের ওপর এর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকালে বিআইআইটি’র কনফারেন্স হলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক খন্দকার কবির উদ্দিন।সেমিনারে কীনোট স্পিকার হিসেবে অধ্যাপক কবির উদ্দিন বলেন, ইসলামোফোবিয়া আজ পশ্চিমা বিশ্বে একটি প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক বিদ্বেষের রূপ নিয়েছে, যেখানে ইসলামী পরিভাষা ও ধর্মীয় চিহ্নগুলোকে উদ্দেশ্যমূলকভাবে সহিংসতা, সন্ত্রাসবাদ, পশ্চাদপদতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ও একাকার করে বিশ্বব্যাপী উপস্থাপন করা হচ্ছে। পশ্চিমা বিশ্বের গণমাধ্যমে ‘আল্লাহু আকবর’ বা ‘জিহাদ’ শব্দগুলোকে প্রাসঙ্গিক ব্যাখ্যা ছাড়াই নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, যা মুসলমানদের পরিচিতি ও সামাজিক অন্তর্ভুক...
ইউনাইটেড ফোরটিন আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউনাইটেড ফোরটিন আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান

|| বেরোবি প্রতিনিধি ||রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইউনাইটেড ফোরটিন কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ।শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬ টায় এ খেলা শুরু হয়। খেলা শুরুর প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় পদার্থ বিজ্ঞান বিভাগ। পরে শত চেষ্টার পরেও গোলে বল ঢুকাতে পারেনি মার্কেটিং বিভাগ। পরে ১-০ গোলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় পদার্থ বিজ্ঞান বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ভিসি স্যার আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে। ক্রিকেট, ফুটবল ও ভলিবল ইত্যাদি খেলার আয়োজন করে। খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ রাখে। আমরা এইজন্য খেলাধুলায় শিক্ষার্থীদের সাপোর্ট দিচ্ছি।এছাড়াও পুরস্কার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক শামসুজ্জামান সামু।...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Future Ready with Tahsan Khan” প্রোগ্রাম অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Future Ready with Tahsan Khan” প্রোগ্রাম অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত অনুষ্ঠান “Future Ready with Tahsan Khan”। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টায় ইউনিভার্সিটির হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন বিষয়ক এই আয়োজনে প্রধান বক্তা দেশের খ্যাতনামা শিল্পী, শিক্ষাবিদ ও কর্পোরেট ট্রেইনার তাহসান খান তার দু-ঘন্টার বক্তৃতায় শ্রোতাদের মুগ্ধতার আবেশে জড়িয়ে রাখেন।অনুষ্ঠানে তাহসান খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাস্তব জীবনের চ্যালেঞ্জ, ক্যারিয়ার পরিকল্পনা এবং আত্মউন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীরা তার বক্তব্য থেকে বাস্তবমুখী দিকনির্দেশনা ও জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে মূল্যবান পরামর্শ লাভ করে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব, আত্মবিশ্ব...