সোমবার, মার্চ ২

শিক্ষাঙ্গন

মেহেন্দীগঞ্জে তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেহেন্দীগঞ্জে তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

|| নিজস্ব প্রতিবেদক ||মেহেন্দীগঞ্জ উপজেলায় তিন দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় পাতারহাট বাজারের তেমুহনী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।‎বক্তব্য রাখেন পাতারহাট ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুশ শাকুর, সহকারী শিক্ষক (কৃষি) জনাব, মোস্তাফিজুর রহমান এবং সহকারী মৌলভী জনাব আব্দুর রহিম, মেহেন্দিগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো:সজল চৌধুরী, লস্করপুর দাখিল মাদ্রাসার সুপার জনাব আঃহক, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃশফিকুল ইসলাম, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের মূল শ্লোগান ছিলো বৈষ...
স্যার সৈয়দ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

স্যার সৈয়দ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের ২০৮তম জন্মবার্ষিকী উদযাপন করছে আলিগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ। গত ১৭ অক্টোবর ২০২৫ রাজধানীর গুলশান ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “স্যার সৈয়দ দিবস ২০২৫” উদযাপন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি ভারত উপমহাদেশে স্যার সৈয়দ আহমদ খানের মুসলিম রেনেসাঁয় অবদান তুলে ধরেন। তাঁর ধারাবাহিকতায় বর্তমান সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।সন্ধ্যার সূচনা হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া-এর উষ্ণ স্বাগত বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের ...
নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে তিন দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহন করেন।‎বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, নেওয়াশী কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ, খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজাহান আলী প্রমুখ।‎এছাড়াও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপি সাবেক সাধারণ সম্...
ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোশারফ হোসেন এবং শিক্ষক ফেরদৌস হোসেন প্রমুখ।এসময় শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম, এনসিপির ...
ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব খেলার মাঠে “ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, যে সকল শিক্ষার্থী আজকের এই টুর্নামেন্টে বিভিন্ন কলেজকে প্রতিনিধিত্ব করছে তারা একদিন ইউআইটিএসকে প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।বিশ...
এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় ও জাতির ভবিষ্যত
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় ও জাতির ভবিষ্যত

|| ডা. আনোয়ার সাদাত ||এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার ফল বিপর্যয় ঘটেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। পর্যালোচনায় দেখা যায়, এ বছর ফেল করেছেন ৪১ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থী। মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন, যা গত বছরের চেয়ে ৭৬ হাজার ৮১৪ জন কম।দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার শূন্য। গত বছর শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। আবার শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে এক হাজার ৪৩টি। সার্বিক দিক বিবেচনায় এবার ভয়াবহ ফল বিপর্যয় ঘটেছে।আমরা শতকরা পাশ ফেলের হিসাব নিকাশ করেই ক্ষ্যন্ত। অথচ শিক্ষার্থীর এ অবস্হার সাথে জড়িয়ে রয়েছে একটা পরিবার, একটি সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যত।বিশ্লষকদের মতে, শিক্ষার মান যে অবনতি হয়েছে, অতিরঞ্জিত যে ফলাফল বিগত বছরগুলোতে দেখানো হয়েছিল, তাতে...
ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর প্রকল্প ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) দ্বারা পরিচালিত ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’র (ইউআইএইচপি) যৌথ উদ্যোগে নতুন স্টার্টআপ উদ্ভাবন প্রতিযোগীতা ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ এর দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন ইউআইইউ’র এমএসসিএসই প্রোগ্রাম ও আইরিক’র পরিচালক এবং ইউআইইউ ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ-আল মামুন জনাব এবং বিএইচটিপিএ’র প্রকল্প ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ড...
খুলনায় আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি পেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনায় আদর্শ শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি পেশ

৭ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারক হস্তান্তর|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে এবং ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।সোমবার (২০ অক্টোবর) সকালে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলসহকারে শিক্ষকরা খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন ফেডারেশনের নেতৃবৃন্দ।সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন।সভাপতিত্ব করেন ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক আব...
ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

|| জাকারিয়া সেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতেও এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং সাম্প্রতিক ৫% বাড়ি ভাড়া সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন—ফুলবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সচিব মোর্শেদ আলম, গংগারহাট এম.এস. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, শিমুলবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার আব্দুল মালেক, পশ্চিম ফুলমতি উচ্চ ...
ইবিতে বহিরাগতদের অবাধ প্রবেশ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে বহিরাগতদের অবাধ প্রবেশ

মাইকিং-বিজ্ঞপ্তিতে দায় সারে প্রশাসন|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||নিষেধাজ্ঞা থাকলেও পর্যাপ্ত তদারকির অভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে প্রতিনিয়ত অবাধে প্রবেশ করছে বহিরাগতরা। তবে এসব নিয়ন্ত্রণে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন ফটকে আনসার সদস্যরা থাকলেও বহিরাগত প্রবেশ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু মাইকিং ও বিজ্ঞপ্তি প্রকাশ করেই দায় সারছেন। মাত্র দুইদিন আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। এসময় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। কিন্তু ঘোষণার পরেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বহিরাগতদের দেখা মিলছে। প্রশাসনের উদাসীনতা ও দায়িত্ব অবহেলার কারণে এ ঘটনার...