রবিবার, মার্চ ১

শিক্ষাঙ্গন

ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ছাত্রশিবিরকে জড়িয়ে ছাত্রদল নেত্রীর অভিযোগের প্রতিবাদ

|| ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মানসুরা আলম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবিরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে যে মন্তব্য করেছেন—তা ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বলে কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত সভাপতি মু. মাহমুদুল হাসান এবং সেক্রেটারি ইউসুফ আলীর যৌথ বিবৃতিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।বিবৃতিতে বলা হয়, বুধবার রাজধানীর তেজগাঁও কলেজে মাদকসেবনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের হামলায় একজন শিক্ষার্থী নিহত হন। অথচ ছাত্রদল নেতারা এই ঘটনাটি ইচ্ছাকৃতভাবে শিবিরের ওপর চাপানোর কৌশল নিয়েছেন।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৭ জুলাই ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সাথে ছাত্রশিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও ...
দারুন নাজাত মডেল মাদরাসা থেকে আবু হুযাইফা’র হিফজ সম্পন্ন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

দারুন নাজাত মডেল মাদরাসা থেকে আবু হুযাইফা’র হিফজ সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||কুষ্টিয়ার আলফা মোড়স্থ দারুন নাজাত মডেল মাদরাসা থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছেন মেধাবী শিক্ষার্থী হাফেজ মোঃ আবু হুযাইফা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করেছে সে। কুষ্টিয়া শহরের কোট পাড়াস্থ কলেজ মোড় এলাকার হারুন অর রশিদ ও মোছা. তাহমিনা আক্তার বেবী দম্পতির একমাত্র পুত্র আবু হুযাইফা।মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে হিফজুল কুরআন বিভাগের সবক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত আলেমে দ্বীন, শাইখুল উস্তাজ হাফেজ মাওলানা মোঃ আবু দাউদ সাহেব।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কুরআনের এই আশ্চর্য সফরের প্রতিটি ধাপে ছিল ত্যাগ, অধ্যবসায়, ছিল আল্লাহর অফুরন্ত রহমত ও পরিবার-শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। আমরা তাকে আন্ত...
খুলনা সরকারি মহিলা কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিদা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুলনা সরকারি মহিলা কলেজের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রিদা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সরকারি মহিলা কলেজে আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জায়না বিনতে শাহরিয়ার রিদা। তার রোল নম্বর—০৪। ব্যক্তিগত পারফরম্যান্সে যেমন উজ্জ্বল সাফল্য দেখিয়েছে, তেমনি তার গ্রুপও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।কলেজ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সনদপত্রে উল্লেখ করা হয়েছে যে রিদা তার মেধা, আত্মবিশ্বাস ও অসাধারণ যুক্তি তুলে ধরার ক্ষমতার মাধ্যমে প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করে। তার হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি ও সনদপত্র।প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক ও আয়োজকরা জানান, রিদার উপস্থাপনা, যুক্তি বিশ্লেষণ ও ভাষার সাবলীলতা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। কলেজের অধ্যক্ষ এ বি এম ইকবাল আনোয়ার, রিদার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা রিদার এই সাফল্যে অ...
সঠিক প্রত্যয়ন ছাড়া প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সঠিক প্রত্যয়ন ছাড়া প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না

|| নিউজ ডেস্ক ||প্রাথমিকের শিক্ষক ও কর্মকর্তাদের বেতন পেতে কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন থাকা আবশ্যক। কর্মস্থলে উপস্থিতির সঠিক প্রত্যয়ন ছাড়া কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী বেতন–ভাতা তুলতে পারবেন না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সোমবার (৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়, অনেক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক নিজ কর্মস্থলের পরিবর্তে সংযুক্তিকৃত স্থানে দায়িত্ব পালন করলেও নিয়মিত উপস্থিত থাকেন না।কেউ কেউ ছুটি অনুমোদন ছাড়াই আইবাসের মাধ্যমে বেতন–ভাতা উত্তোলন করছেন, যা সরকারের আর্থিক ক্ষতি এবং কর্মচারী শৃঙ্খলা ব্যাহত করছে।আদেশে আরও বলা হয়েছে, সংযুক্তিকৃত কর্মস্থলে নিয়মিত উপস্থিতির উপযুক্ত প্রত্যয়ন সাপেক্ষে বেতন–ভাতা পরিশোধ করতে হবে। সংযুক্তিকৃত কোনো ব্যক্...
তালাবার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কুরআনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তালাবার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কুরআনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

|| ইবি প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কুরআনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী সময়োপযোগী এই দাবিটি তুলে ধরে কিছু প্রস্তাবনা পেশ করেন।রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় ছাত্রসংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের গগন হরকরা হলে ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোঃ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামস...
বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক (ক্রীড়া) জলিলুর রহমান আর নেই
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক (ক্রীড়া) জলিলুর রহমান আর নেই

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||বদলগাছীর মাটি, মানুষ আর শিক্ষাক্ষেত্রের প্রতি যে মানুষটি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন, তিনি সকলের সম্মানিত শিক্ষক (অব:) মোঃ জলিলুর রহমান (জলিল স্যার) - বদলগাছী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এক কিংবদন্তি নাম। চার দশকেরও অধিক সময় ধরে তিনি যেভাবে নিবেদিতভাবে শিক্ষকতা করেছেন, তা আজও আমাদের মতো অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীর হৃদয়ে গভীরভাবে অঙ্কিত।জানামতে, বদলগাছী উপজেলার প্রায় প্রত্যেক মানুষই তাকে চেনেন, সম্মান করেন এবং ভালোবাসেন। শুধু একজন শিক্ষক নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, মাঠের খেলাকে যেমন তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, তেমনি শিক্ষার্থীদের চরিত্রগঠনে খেলাধুলার গুরুত্বও তিনি তুলে ধরেছেন সারা জীবন।এই মহান ব্যক্তি ৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকার সময় হাজারো শিক্ষার্থীকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার ...
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| ইবি প্রতিনিধি ||উপমহাদেশের প্রাচীনতম ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একক প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ছাত্রসংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় ছাত্রসংগঠনটির তিন শতাধিক কর্মী ও শিক্ষক-শিক্ষার্থী নিয়ে র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের সামনে এসে শেষ হয়। পরে ভবনটির গগণ হরকরা গ্যালারিতে ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোঃ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...
ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ( ইউআইটিএস )-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসসি) ইনোভেশন হাব (আইহাব) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)-এর ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) প্রজেক্ট, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রারম্ভিক পর্যায়ের স্টার্টআপ উন্নয়ন এবং একটি টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।রবিবার (৭ ডিসেম্বর) আইসিটি বিভাগে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউআইটিএস-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব) মুর্তুজা জুলকার নাঈন নোমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসচিব ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আমিন...
লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫

বনভোজনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫ মৌলভীবাজার জেলার রাজনগর চা বাগানে জাঁকজমক এবং আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।বনভোজনে উপস্থিতিদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক বনভোজনে লিডিং ইউনিভার্সিটি পরিবারের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন।অন‍্যান‍্য অতিথিদের মধ‍্যে রাজনগর চা বাগানের ম‍্যানেজার মো শিহাব উদ্দিন, ধলই চা বাগানের ম‍্যানেজার আজগর আলী এবং মালনীছড়া চা বাগানের সহকারি জেনারেল ম্যানজার আজম আলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠ...
চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়ামে ইউআইটিএস প্রতিনিধিদল
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়ামে ইউআইটিএস প্রতিনিধিদল

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত “চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়াম-২০২৫”-এ অংশগ্রহণ করেছে। গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশে অবস্থিত দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। ইইউআইটিএস উপাচার্যের সঙ্গী হিসেবে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ,...