প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং অনুষদের “Alumni Reconnect” অনুষ্ঠিত
প্রেসিডেন্সী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাফেয়ার্স এর উদ্যোগে ২৬ এপ্রিল, ২০২৪ শুক্রবার সন্ধ্যায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য “Alumni Reconnect” শিরোনামে একটি পুনর্মিলনের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিকেল থেকেই প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ইউনিভার্সিটির প্রাঙ্গণে আসা শুরু করে। ইউনিভার্সিটির টিএসসি-তে আয়োজন করা হয় “কফি আড্ডার”। বেলা গড়ানোর সাথে সাথে জমে উঠে এই কফি আড্ডা। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে উঠেন। সাথে সাথে চলে পরস্পরের কুশল বিনিময়। এই আড্ডা চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।তারপর শুরু হয় “Alumni Reconnect” এর মূল পর্ব ‘আলোচনা অনুষ্ঠান’। প্রেসিডেন্সী ইউনিভার্সিটির অ্যালামনাই এসোসিয়েশন গঠন ও ইউনিভার্সিটির উন্নতিকল্পে অ্যালাম...
