সর্বাগ্রে ছাত্রদের অধিকারের গুরুত্ব দিয়েছি : সৈয়দ মাকসুদুর রহমান
আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সদ্য বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর করোনাকালীন বিভাগের সেশনজট নিরসন, নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, অসুস্থ ছাত্র ছাত্রীকে সহযোগিতা, কারিকুলাম প্রণয়ন, রিসার্চ জার্নাল, একাডেমিক মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, সেমিনার, অ্যালামনাই প্রোগ্রামের আয়োজন ও সুভিনিয়র প্রকাশসহ নানাবিধ কর্মকান্ড করা হয়েছে। এ ব্যাপারে বিভাগের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শারীরিক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।তিনি আরও বলেন, সর্বপরি প্রাণপ্রিয় ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতা স্মরণ করার মত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রবিবার (১৯ নভেম্বর'২৩) সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজী এন্ড ইসল...
