Wednesday, July 15

শিক্ষাঙ্গন

এইউবিতে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সংবাদ

এইউবিতে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এইউবি রেজিস্ট্রার একেএম এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রভাষক মো: রাশেদুল আলম।এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্র্যতা নির্মূল করা। তাই সমৃদ্ধ অর্থনীতিতে যাকাতের ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে সুষ্ঠু আদায় ও বণ্টনের মাধ্যমে সরকার...
ইউআইটিএসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ, ২০২৪) ১৬ই রমজান ১৪৪৫, বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমাদের বিদ্যা অর্জনের উদ্দেশ্য কি? বিদ্যা অর্জন করে তা নিজের জীবনে প্রয়োগ করে সফলতা অর্জন করা তাইতো? বিদ্যা মানুষের জীবনে তখনই কাজে লাগে যখন বিদ্যা পবিত্রভাবে অর্জন করা হয়। অপবিত্রভাবে বিদ্যা অর্জন করলে সেই বিদ্যা মানুষের জীবনে কোন কাজে আসে না এবং সফল হওয়া যায় না।ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “Mastering the Art of Effective Communication: Strategies for Success.” ওয়ার্কশপ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে “Mastering the Art of Effective Communication: Strategies for Success.” ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেসিডেন্সী ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস-এর উদ্যোগে “Mastering the Art of Effective Communication: Strategies for Success.” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ, ২০২৪) দুপুর ১২ টায় ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।উক্ত ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নগদের মার্কেটিং স্ট্র্যাটেজি ও প্লানিং এর হেড জনাব ‘মনসুরুল আজিজ’। ক্যারিয়ার ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য কমিউনিকেশন স্কিল-এর প্রয়োজনীয়তার উপর আলোকপাতের মধ্য দিয়ে ওয়ার্কশপটির সূচনা হয়।ওয়ার্কশপটিতে মূলত নন-ভার্বাল কমিউনিকেশন এর বিভিন্ন দিক বাস্তবিক ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায়, তা হাতে কলমে অংশগ্রহণকারীদের শেখানো হয়। পাশাপাশি, বিজনেসের ক্ষেত্রে ব্রান্ড কমিউনিকেশন কিভাবে বিজনেস এর গ্রোথে কাজ করে এ ব্যাপারটিও বাস্তবিক বিভিন্ন উ...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা
শিক্ষাঙ্গন, সংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে মানারাত ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের শ্রদ্ধা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে এক সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন স্বাধীনতার এই ৫৩ বছরে এসে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বে সেগুলোর অনেকটাই সফল হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মপ্রত্যয় ও সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দ...
এশিয়ান ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে গতকাল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার একেএম এনামুল হক। মূল বক্তব্য রাখেন প্রফেসর মো: আতিকুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, শত ত্যাগের বিনিময়ে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে...
মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ইবি তালাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে ইবি তালাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে ও তাদের রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কয়েলদানি স্থাপন ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সম্মানিত ডিন, তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সাবেক সভাপতি প্রফেসর ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি।প্র. ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা দিবসে তালাবায়ে আরাবিয়া মসজিদে কয়েলদানি স্থাপন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় সদকায়ে জারিয়ামূলক একটি কাজ। এতে মহান শহীদদের রুহে সওয়াব যুক্ত হবে। ইসলামে এই কাজটি সমর্থনযোগ্য।তালাবার ইবি শাখার সাধারণ সম্পাদক...
ইউআইটিএসে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪), সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর ড. মোঃ ইয়াছিন আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব মো. তারিকুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, সহকারি প্রক্টর জনাব মোঃ মাসরুর ইসলাম, সহকারি প্রক্টর জনাব মেহেরাজুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আশরাফুল হক, জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।এছ...
প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে যথা মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সী ইউনিভার্সিটিতে যথা মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে আজ ২৬শে মার্চ মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্সী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: আব্দুল মান্নান চৌধুরী পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্সী ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাকিকুর রহমান, ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।উল্লেখ্য যে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনসহ নানা আয়োজনে মুখোরিত ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাস।...
ইউআইটিএসে যুক্ত হলো “কদমতলী টু ইউআইটিএস ক্যাম্পাস” রুটে বাস সার্ভিস
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে যুক্ত হলো “কদমতলী টু ইউআইটিএস ক্যাম্পাস” রুটে বাস সার্ভিস

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর “কদমতলী টু ইউআইটিএস ক্যাম্পাস” রুট ৭-এর শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন একটি বাস সংযোজন করা হয়েছে। সোমবার (২৫ মার্চ, ২০২৪) বিকাল ৩ টায় নতুন বাস সার্ভিস উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।সেইসাথে তিনি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সকল বাস পরিদর্শন ও যাতায়াত ব্যবস্থার সুযোগ-সুবিধার খোঁজ নেন। তিনি রুট ৭-এর শিক্ষার্থীদের যাতায়াতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের অতিরিক্ত পরিচালক জনাব শুভ দাস, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ আশরাফুল হকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।...
ইবিতে আল কুরআন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইবিতে আল কুরআন বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি।রবিবার, ১৩ রমজান (২৪ মার্চ) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় ইফতার মাহফিল।রমজান এক উৎসবমুখর ইবাদতের মাস। এ মাসকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, বিভাগ নানামুখী আয়োজন করে থাকে। অনুরূপ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগ আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন উক্ত বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর এর সকল বর্ষের শিক্ষার্থীরা।ইফতারের পূর্বে শিক্ষার্থীগণ তাদের আলোচনায় তুলে ধরেন রমজানের মাহাত্ম্য ও ফজিলত। এবং মহান সৃষ্টিকর্তার কাছে মাগফিরাত, নাজাত চেয়ে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন।...