এইউবিতে ফল সেমিস্টার’২৪ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও কালচারাল ফেস্ট অনুষ্ঠিত
|| নিউজ ডেস্ক ||এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফল সেমিস্টার ২০২৪-এর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে এইউবি’র আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে ওরিয়েন্টেশন সিরোমনি ও কালচারাল ফেস্ট এর আয়োজন করা হয়। এতে নবীন ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান মালয়েশিয়া আইআইইউএম এর গোল্ড মেডালিস্ট বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মাদ জাফার সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।ওরিয়েন্টেশনের প্রধান অতিথি তার বক্তব্যে নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হবে। এই পথ পাড়ি দিতে অনেক বাধা বিপত্তি আসবে, তবে হতাশ হওয়া যাবে না, এগিয়ে যেতে হব...










