সোমবার, মার্চ ২

শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয় ছুটিতে যাচ্ছে ২৩ দিন
শিক্ষাঙ্গন, সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয় ছুটিতে যাচ্ছে ২৩ দিন

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিপবিত্র ঈদুল-আজহা ও গ্রীষ্মকাল উপলক্ষে টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আগামী ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকেবে। মাঝে দুদিন ২৫ ও ২৬ জুন প্রশাসন খোলা থাকলেও বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হবে ২৯ জুন হতে। আর আবাসিক হলসমূহ বন্ধ থাকবে ১০ জুন সকাল ১০টা থেকে ২৩ জুন পর্যন্ত। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। এই অফিসের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী এ ছুটি থাকবে। গ্রীষ্মকালীন ও ঈদের সমন্বয়ে ছুটি লম্বা হয়েছে।এর আগে (২৭ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে হল অফিসে কক্ষে প্রভোস্ট কাউ...
ইউআইইউ এবং আইডিই এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইইউ এবং আইডিই এর মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ’র (আইডিই) মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল দশটায় ইউআইইউ ক্যাম্পাসে এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের (আইডিই) কান্ট্রি ডিরেক্টর জনাব সামির কারকি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর ট্রেজারার জনাব মোঃ আব্দুল মোকাদ্দেম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান।ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজের কান্ট্রি ডিরেক্টর এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভা...
মানারাত ইউনিভার্সিটিতে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কর্মশালা
শিক্ষাঙ্গন, সংবাদ

মানারাত ইউনিভার্সিটিতে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে কর্মশালা

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে "স্ট্রাটেজিস ফর টোবাকো-ফ্রি বাংলাদেশ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুছ ছবুর খান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূখ্য আলোচক হিসেবে অংশ নেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্স ইনস্টিটিউট, বাংলাদেশ-এর এপিডেমিওলজি ও রিসার্চ বিভাগের অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরী।আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসল...
রাষ্ট্রপতির সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

রাষ্ট্রপতির সাথে আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচর্য মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। আজ রবিবার (২৬ মে) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ রাষ্ট্রপতিকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সফলতা কামনা করেন।...
একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু আজ থেকে
শিক্ষাঙ্গন, সংবাদ

একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু আজ থেকে

একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইনে আবেদন রবিবার (২৬ মে) থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ১১ই জুন পর্যন্ত। এবার তিন ধাপে আবেদন নেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালায় বলা হয়েছে, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না। ১৫০ টাকা আবেদন ফি দিয়ে শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, এগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কাজটি হয়। আগের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না। এসএসসি...
কিরগিস্থানের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ড্যাফোডিলের চেয়ারম্যান প্রধান অতিথি
শিক্ষাঙ্গন, সংবাদ

কিরগিস্থানের বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ড্যাফোডিলের চেয়ারম্যান প্রধান অতিথি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান কিরগিস্থানের আলা-তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত আন্তর্জাতিক স্টুডেন্ট স্টার্টআপ ইভেন্ট, "আলা-টু হাব ব্যাটেল" এ প্রধান অতিথি হিসাবে যোগদান করেন এবং বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন। ১৭ মে কিরগিস্তানের আলা-তু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এই যুগান্তকারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় ৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৬ টি দল তাদের উদ্ভাবনী স্টার্টআপ ধারণাগুলিকে উপস্থাপন করে। প্রতিযোগিতায় তিনটি দল চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ হওয়ার গৌারব অর্জন করে । ড. মোঃ সবুর কানের খানের উপস্থিতি, তার মূল্যবান অন্তর্দৃষ্টিমূলক বক্তৃতা অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে এবং ইভেন্টের সামগ্রিক প্রভাবকে...
SUST এর গবেষণা কর্মশালার উপস্থাপক এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য
শিক্ষাঙ্গন, সংবাদ

SUST এর গবেষণা কর্মশালার উপস্থাপক এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য

শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (SUST) এর শিক্ষকদের 'গবেষণা নিবন্ধ তৈরি ও প্রকাশ এবং প্রভাব তৈরি করা' বিষয়ে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য বিশিষ্ট বিজ্ঞানী ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। সোমবার (২০ মে) SUST এর সিলেট ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন SUST-এর উপাচার্য প্রফেসর ড. ফরিদ ইউ আহমেদ।আইকিউএসি আয়োজিত এই অধিবেশনে এর পরিচালক, অতিরিক্ত পরিচালক, ট্রেজারার এবং উপ উপাচার্য প্রফেসর কবির হোসেনসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রবাসী ফেলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর মুস্তাফিজুর রহমান।আলোচনায় এইউবি উপাচার্য এবং অস্ট্রেলিয়ার সাউদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ড. খান রিসার্চ আর্টিকেল লেখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচ...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিস্টার ডে উদযাপন
শিক্ষাঙ্গন, সংবাদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সেমিস্টার ডে উদযাপন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের “সেমিস্টার ডে (I) ২০২৪” উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ১১ টায় গুলশান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ইংরেজি বিভাগের হেড এবং বিভাগটির শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।“সেমিস্টার ডে ২০২৪” উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রথমে ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়। পাশাপাশি ইউনিভার্সিটির লোগো সংবলিত ব্যাগ সকল নবাগত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, যারা উক্ত বিভাগ থেকে অনার্স ডিগ্রী সম্পন্ন করেছেন, তাদেরও আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। নবীন ও প্রবীন ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ...
ছাত্রবান্ধব প্রভোস্ট শেখ এ.বি.এম জাকির পুনরায় নিয়োগ পেলেন ইবির জিয়া হলে
শিক্ষাঙ্গন, সংবাদ

ছাত্রবান্ধব প্রভোস্ট শেখ এ.বি.এম জাকির পুনরায় নিয়োগ পেলেন ইবির জিয়া হলে

সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে পুন: নিয়োগপ্রাপ্ত হয়েছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম জাকির হোসেন।সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে। আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন ছাত্রবান্ধব এই প্রভোস্ট।অফিস আদেশে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এ.বি.এম জাকির হোসেন-এর মেয়াদ ১৪/০৫/২০২৪ (১ম বার) শেষ হওয়ায় ১৫/০৫/২০৪ হতে পরবর্তী ১ (এক) বছরের জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয় তাকে পুন: নিয়োগদান করেছেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত হওয়...
পেট্রা প্রোডাক্টস-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইউনিক স্কলার স্কুল
শিক্ষাঙ্গন, সংবাদ

পেট্রা প্রোডাক্টস-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইউনিক স্কলার স্কুল

পেট্রা প্রোডাক্টস কোম্পানি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিরাজগঞ্জের বেলকুচিস্থ ইউনিক স্কলার স্কুলের শিক্ষার্থীরা। কোম্পানির কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ মে) ইউনিক স্কলার স্কুলের নিজস্ব ক্যাম্পাসে স্কুলটির প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের একটি সুন্দর আয়োজনের জন্য পেট্রা প্রোডাক্টস কোম্পানির কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃ মহসিন রেজা। সেইসাথে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, জীবনের অনেক ক্ষেত্রেই আমাদেরকে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়। যে কোনো প্রতিযোগিতা একজন মানুষকে দক্ষ ও উদ্যমী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে বিজয়ী হওয়া জরুরি নয়, অংশগ্রহণ জর...