মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

বেনজীরের পিএইচডি ডিগ্রি বাতিলে প্রস্তাব ঢাবি সিনেটে
শিক্ষাঙ্গন, সংবাদ

বেনজীরের পিএইচডি ডিগ্রি বাতিলে প্রস্তাব ঢাবি সিনেটে

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পিএইচডি ডিগ্রি বাতিলের জন্য সিনেটে প্রস্তাব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা। বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে বৈঠকে সিনেটের অন্তত তিনজন সদস্য এ প্রস্তাব দেন। সিনেট সদস্য বলেন, বেনজীর আহমেদ ভর্তির যোগ্যতা পূরণ না করলেও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন।বিজ্ঞাপনবেনজীরের পিএইচডি ডিগ্রি নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, বেনজীর আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডিগ্রি পাওয়ার পর তিনি তার নামের শুরুতে ‘ড.’ ব্যবহার শুরু করেন। তবে বেনজীরের পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না। তাকে ভর্তির জন্য অনিয়ম করে যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছিল।বেনজীর বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ডক্টর অব বিজনে...
এমআইইউতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে সিআইইউডির সঙ্গে এমওইউ সম্পন্ন
শিক্ষাঙ্গন, সংবাদ

এমআইইউতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে সিআইইউডির সঙ্গে এমওইউ সম্পন্ন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করতে হতে যাচ্ছে। বুধবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ও কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সিআইইউডি) মাঝে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।বিজ্ঞাপনমানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন ও কনফুসিয়াস ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইয়াং হুইক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান উপস্থিত ছিলেন।অন্যদের মাঝে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যব...
ছুটি কমিয়ে স্কুল-কলেজ খুলল আজ
জাতীয়, শিক্ষাঙ্গন, সংবাদ

ছুটি কমিয়ে স্কুল-কলেজ খুলল আজ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৩ জুলাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় ছুটি কমানোয় আজ বুধবার (২৬ জুন) খুলেছে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রাথমিক বিদ্যালয় খুলছে ৩ জুলাই।এবার ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন থেকে। চলার কথা ছিল ২ জুলাই পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল করার কারণে কর্মদিবস কমে যাবে। এজন্য গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।বিজ্ঞাপনতবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়। ৩ জুলাই যথারীতি শুরু ক্লাস শুরু হবে।এদিকে এখন থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার দুই দিনই ব...
ডিআইইউ ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সমঝোতা চুক্তি
শিক্ষাঙ্গন, সংবাদ

ডিআইইউ ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সমঝোতা চুক্তি

‘ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর ভোগান্তিসহ সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধকল্পে এবং একটি প্রবীণবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিলির সাথে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ ফজলুর হক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আজ মঙ্গলবার (২৫ জুন) ধানমন্ডির ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।বিজ্ঞাপনড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ফ্যামিরির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির পৃষ্ঠপোষক ও সাবেক সেনাবাহিনী প্রধান লে. জে. ...
ইআবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা
শিক্ষাঙ্গন, সংবাদ

ইআবিতে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক কর্মশালা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার শুভ উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। মঙ্গলবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন তিনি।বিজ্ঞাপনঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ ও কোষাধ্যক্ষ জনাব এস. এম. এহসান কবীর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ কমিটির সভাপতি ড. মোহাম্মদ কামরুল ইসলাম।কর্মশালায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।...
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
শিক্ষাঙ্গন, সংবাদ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করেছে ‌আন্তঃশিক্ষাবোর্ড।রবিবার (২৩ জুন) রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।অনলাইনে প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা একাদশে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল ও পরবর্তী সব নির্দেশনা জানতে পারবেন।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, প্রথম ধাপের ফল পাওয়ার পর শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে পরবর্তী করণীয়গুলো সম্পন্ন করতে হবে। ভুল করলে বা কোনো সমস্যায় পড়লে, তাৎক্ষণিক হটলাইন নম্বরে বা সরাসারি শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে হবে। আশা করি–সব শিক্ষার্থী সফলভাবে কলেজে ভর্তির সুযোগ পাবে।বিজ্ঞাপনজানা যায়, গত ২৬ মে সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে সার্ভার জটিলতায় তা একদিন পিছিয়ে যায়। ২৭ মে থেকে শিক্ষার্থীরা আবেদন শুরু কর...
এপিএ র‍্যাংকিংয়ে দ্বিতীয় শাবিপ্রবি, পুরস্কৃত করলো ইউজিসি
শিক্ষাঙ্গন, সংবাদ

এপিএ র‍্যাংকিংয়ে দ্বিতীয় শাবিপ্রবি, পুরস্কৃত করলো ইউজিসি

বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ) র‍্যাংকিংয়ে ২০২২-২৩ সেশনে দ্বিতীয় স্থান অর্জন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) পুরস্কৃত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।রবিবার (২৩ জুন) ইউজিসি কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।বিজ্ঞাপননিজের অনুভূতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, গত বছর ২০২২-২৩ সেশনে ৪৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সেজন্য বিমকের পক্ষ থেকে প্রথম তিনটি বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করা হয়। আশা করছি, এই অর্জন টেকসই উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। আশা করছি, আগামীতে আমরা প্রথম স্থান অর্জন করবো।উল্লেখ্য,২০২২-২৩ অর্থবছরের বার্ষি...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন পরীক্ষা স্থগিত
শিক্ষাঙ্গন, সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ ও ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য সোমবার (২৪ জুন) অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং মঙ্গলবারের (২৫ জুন) ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে।বিজ্ঞাপনএতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তী সময়ে অবহিত করা হবে। এ ছাড়া এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র...
ইউআইটিএসে ‘গুগল ক্রাউডসোর্স এবং মেশিন লার্নিং কর্মশালা’ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসে ‘গুগল ক্রাউডসোর্স এবং মেশিন লার্নিং কর্মশালা’ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই) কর্তৃক যৌথভাবে আয়োজিত "গুগল ক্রাউডসোর্স এবং এক্সপ্লোর মেশিন লার্নিং" কর্মশালা সিরিজটির সফলভাবে পরিসমাপ্তি হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী ১০০ জনের মধ্যে আটজন লেভেল সম্পন্ন করে ভালো ফল করে সার্টিফিকেট পেয়েছেন। কর্মশালার নেতৃত্বে ছিলেন ভারতের প্রখ্যাত ডেটা সায়েন্টিস্ট কাব্য বিস্ত এবং ভারতের বেঙ্গালুরুর গুগল ক্রাউডসোর্স কমিউনিটি পরিচালনাকারী সারিতা বেহেরা।এই কর্মশালাগুলি সবাইকে গুগল ক্রাউডসোর্সকে আরও ভালভাবে বুঝতে সহায়তা করেছিল। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা গুগলের পণ্য এবং পরিষেবাগুলিকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আজীবন শেখার এবং ক্যারিয়ারের অগ্রগতির প্রতি তাদের ...
গ্লোবাল বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ-রেটো ২০২৪ প্রতিযোগিতায় ইউআইইউ’র ২য় স্থান অর্জন
শিক্ষাঙ্গন, সংবাদ

গ্লোবাল বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ-রেটো ২০২৪ প্রতিযোগিতায় ইউআইইউ’র ২য় স্থান অর্জন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র “টিম এ” কোম্পানি গেম দ্বারা আয়োজিত গ্লোবাল বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ-রেটো ২০২৪ প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড সম্প্রতি স্পেনের বার্সেলোনায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।রেটো বিজনেস সিমুলেশন চ্যালেঞ্জ একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যা বাস্তব জীবনের অর্থনৈতিক এবং ব্যবসায়িক কাজের প্রতিফলন করে প্রতিযোগীদের একটি ভার্চুয়াল সেটিংয়ে ব্যবসা পরিচালনা করতে দেয়। উক্ত প্রতিযোগিতায় স্পেন, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতসহ ৩০টিরও বেশি দেশের প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক বাছাই পর্বে ইউআইইউ থেকে ১৪ টি দল নির্বাচিত হয়ে বিশ্বের ১৭৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।বিভাগীয় পর্বে, প্রতিযোগিতায় ব্যবসার বিভিন্ন ধরনের উপর আলোকপাত করে যেমন বিপণন ...