মঙ্গলবার, মার্চ ৩

শিক্ষাঙ্গন

ইউআইটিএসের আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. মো. নাহিদ
শিক্ষাঙ্গন, সংবাদ

ইউআইটিএসের আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান ড. মো. নাহিদ

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইউনিভার্সিটির আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগাদান করেছেন সহযোগী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলাম। গত ১ জুলাই ২০২৪ রাজধানীর বারিধারাস্থ ক্যাম্পাসে আইন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ৭ জুলাই অত্র বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্ব গ্রহন কালে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন, ইউআইটিএসের আইন উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী, গোল্ড মেডালিস্ট অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, ইউএলএলএ-এর সভাপতি এবং আইন বিভাগের সাবেক ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অ্যাডভোকেট রেহনুমা চৌধুরীসহ অত্র বিভাগের সকল শিক্ষকবৃন্দ।বিজ্ঞাপননতুন বিভাগীয় প্রধান ড. মো. নাহিদুল বলেন, তিনি আইন বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার আশা...
ব্রুনাই দারুস সালাম হাইকমিশনারের ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিদর্শন
শিক্ষাঙ্গন, সংবাদ

ব্রুনাই দারুস সালাম হাইকমিশনারের ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওসমান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছেন। আজ সোমবার (০৮ জুলাই) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ডিআইইউ ক্যাম্পাস পরিদর্শনে আসেন তিনি।হাই কমিশনার ব্রুনাই দারুস সালামের বিশ্ববিদ্যালয়গুলির সাথে নিবিঢ় একাডেমিক অংশীদারিত্ব এবং একটি সুন্দর সবুজ ক্যাম্পাস থাকার জন্য ডিআইইউ-এর কার্যক্রমের প্রশংসা করেন। হাজী হারিস বিন হাজী ওসমান বলেন, আগামী দিনে বাংলাদেশ-ব্রুনাই দারুস সালাম সম্পর্ক বহুপাক্ষিক দিক থেকে নতুন উচ্চতায় পৌঁছে যাবে এবং অনেকদূর এগিয়ে যাবে।বিজ্ঞাপনবিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ) প্রফেসর ড. এস. এম মাহাবুব উল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ড্যাফোডিল ফ্যামিলির ...
ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব
শিক্ষাঙ্গন, সংবাদ

ঘূর্ণিঝড় দুর্গতদের পাশে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব

সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় রিমেল এর কবলে পড়ে বিভিন্ন অঞ্চল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই বিপর্যয়ে মানুষের জীবন ও জীবিকার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।বিজ্ঞাপনইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সাত সদস্যের একটি দল সম্প্রতি খুলনা জেলার কয়রা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে ৫০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে। এই সহায়তার মাধ্যমে তারা পরিবারগুলোর বাসস্থান মেরামতে সহযোগিতা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের থেকে প্রাপ্ত সহযোগিতায় এই কার্যক্রমটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগীতায় ইউআইইউ ক্যাম্পাসে "চলো পাশে দাঁড়াই" হ্যাশট্যাগ ব্যবহার করে এক সপ্তাহব্যাপী ক্যাম্পেইন চালিয়ে ইউআই...
সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা
শিক্ষাঙ্গন, সংবাদ

সোমবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা

সরকারি চাকরির সব ক্ষেত্রে কোটা বাতিল করে সংসদে আইন পাসের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আগামীকাল সোমবারও (৮ জুলাই) 'বাংলা ব্লকেড' কর্মসূচি পালন করবেন তারা।রবিবার (৭ জুন) রাত ৮টায় শাহবাগ মোড়ে কোটা বাতিলের দাবিতে চলমান ব্লকেড কর্মসূচির শেষে এই ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম।বিজ্ঞাপনএদিন পাঁচ ঘণ্টারও বেশি সময় শাহবাগ মোড় অবরোধ করেন রাখেন তারা। একই কর্মসূচি পালিত হয় রাজধানীর আরও কয়েকটি স্থানে। এতে প্রায় অচল হয়ে যায় রাজধানী। যানজটের চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।আন্দোলনকারীরা বলেন, ব্লকেড কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রধানমন্ত্রীও এ বিষয়ে কথা বলেছেন। আমাদের দাবি যে যৌক্তিক তা ২০১৮ সালেই প্রমাণ করেছি। তখন তিনি সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। এবারও তিনি কার্যকর প্রদক্ষেপ নেবেন বলে আশাকরি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছ...
কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট
শিক্ষাঙ্গন, সংবাদ, সারাদেশ

কোটা বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ, তীব্র যানজট

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আবরোধের দুই ঘণ্টায়ও সড়ক ছাড়েননি শিক্ষার্থীরা।রবিবার (৭ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটে সরেজমিনে সায়েন্সল্যাব মোড়ে দেখা যায়, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। অবরোধে সায়েন্সল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে পড়ে। সড়কে দেখা দিয়েছে তীব্র যাজট।বিজ্ঞাপনশিক্ষার্থীরা বলছেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করা না পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।ঢাকা কলেজের শিক্ষর্থী আখতারুল বলেন, আমাদের দাবি মেনে নিতে হবে। জনগণের জন্যই আইন। আমরা চাই সরকারি চাকরিতে মেধাবীরা সুযোগ পাক। বৈষম্যের মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা চলবে না।সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শ...
এশিয়ান ইউনিভার্সিটির গবেষণা সেমিনারে জাপানি অধ্যাপক
শিক্ষাঙ্গন, সংবাদ

এশিয়ান ইউনিভার্সিটির গবেষণা সেমিনারে জাপানি অধ্যাপক

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের গবেষণা সেমিনারে প্রবন্ধ উপস্থাপক হিসেবে অংশগ্রহণ করেছেন জাপানের হামামাতসু ইউনিভার্সিটির সিনিয়র এসিস্ট্যান্ট প্রফেসর ড. শফিউর রহমান। বুধবার (৩ জুলাই) এইউবি'র আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার রুমে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক গবেষণা সেমিনারে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।বিজ্ঞাপন“Inequality in Suspected Developmental Delays Among Children Aged 3-4 Years in Bangladesh and Nepal: A Subnational Level Assessment” বিষয়ের উপর গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক গবেষণা তুলে ধরেন প্রবন্ধ উপস্থাপক।উক্ত গবেষণার ফলাফলে জানা যায়, ৩-৪ বছর বয়সের শিশুদের Developmental Delays এর বেশী সম্ভাবনা থাকে আদি শিশুর মায়ের শিক্ষগত যোগতা ও পরিবারিক সম্পদ কম থাকে।ড. শফিউর রহমান, AUB উপাচার্য প্রফেসর ড. শাহজাহান খানেরে সাথে Stutistical Methods and Models for Health and Clini...
কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ফের শাহবাগ মোড় অবরোধ
শিক্ষাঙ্গন, সংবাদ

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ফের শাহবাগ মোড় অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর শাহবাগ মোড় অবরোধ করেন তারা।বিজ্ঞাপনএর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, টিএসসি ও রাজু ভাস্কর্য ঘুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র সারজিস আলম ঘোষণা দেন, আমরা আজকে আধা ঘণ্টার জন্য আসিনি। আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।গত দুদিনও কোটা বাতিলের দাবি নিয়ে মিছিলের পর শাহবা...
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে কৃষি সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শিক্ষাঙ্গন, সংবাদ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির মধ্যে কৃষি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদিও বিন আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।বিজ্ঞাপনসমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, এগ্রিকালচারাল সায়েন্স বিভাগওে প্রধান প্রফেসর ড. এম এ রহীম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম ...
১৪ দিনের সফরে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদল এখন ড্যাফোডিলে
শিক্ষাঙ্গন, সংবাদ

১৪ দিনের সফরে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদল এখন ড্যাফোডিলে

অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২২ সদস্যের শিক্ষার্থীর দল 'সুইনবার্নের স্টাডি ট্যুর ২০২৪: বাংলাদেশে ডিজিটাল এবং মোবাইল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল' শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে ১৪ দিনের সফরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। শিক্ষার্থী দলের নেতৃত্বে রয়েছেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুসান কেরিগান এবং সহযোগী অধ্যাপক ম্যাক্স শ্লেসের। প্রতিনিধি দল আগামী ১৪ জুলাই পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অবস্থান করবে।বিজ্ঞাপনমঙ্গলবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিনুল ইসলাম মিলনায়তনে প্রতিনিধি দলকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার। স্বাগত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজির ফিল্ম, গেমস এবং অ্যানিমেশন বিভাগের ...
“রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” পেলেন ইউআইটিএসের ২৮ মেধাবী শিক্ষার্থী
শিক্ষাঙ্গন, সংবাদ

“রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” পেলেন ইউআইটিএসের ২৮ মেধাবী শিক্ষার্থী

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৪-এর আটাশজন মেধাবী শিক্ষার্থীকে “রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি” প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (০২ জুলাই) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই বৃত্তি প্রদান করা হয়। ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস তাহমিনা রহমানের নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে ইউআইটিএস-এর প্রতিটি বিভাগের কমপক্ষে একজন ছাত্রীসহ তিনজন করে শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি দেয়া হয়।বিজ্ঞাপনবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, এটি কোন...