বেলকুচিতে বর্ণিল আয়োজনে পালিত বাংলা নববর্ষ
|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||বেলকুচিতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে নানা বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ- সব বয়সী মানুষের ঢল নামে বেলকুচি উপজেলা চত্বরের। সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণের সূচনা সংগীত।এরপর ""বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা"" বেলকুচি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি সরকারি কলেজে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল, সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল হুমায়ুন কবির, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা সমাজস...










