রবিবার, ফেব্রুয়ারি ১

রাজধানী

চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়ামে ইউআইটিএস প্রতিনিধিদল
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়ামে ইউআইটিএস প্রতিনিধিদল

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত “চীন–বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা সিম্পোজিয়াম-২০২৫”-এ অংশগ্রহণ করেছে। গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশে অবস্থিত দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম, ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। ইইউআইটিএস উপাচার্যের সঙ্গী হিসেবে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ,...
ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হলো ‘পঞ্চকবি’র সঙ্গীত সন্ধ্যা’
বিনোদন, রাজধানী, সর্বশেষ

ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হলো ‘পঞ্চকবি’র সঙ্গীত সন্ধ্যা’

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||বাংলা সাহিত্যের অন্যতম পাঁচ জন কবি যাঁরা বাংলা সাহিত্যে তথা বাংলা গানে গানের ভান্ডারকে করেছেন সমৃদ্ধ ও অনন্য। যে পাঁচজন কবির লিখা গানকে আমারা পঞ্চকবি'র গান বলি তাঁরা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় , রজনীকান্ত সেন ও অতুল প্রশাদ সেন।তাঁদের মধ্যে সবচেয়ে স্বল্প সময়ে সর্বাধিক গান লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গানের প্রতিটি ঘরানায় কলম ধরেছেন তিনি, বিশেষত অসাম্প্রদায়িক চেতনা তাঁর গানে বিশেষভাবে প্রতিয়মান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ তাঁদের গানও বাংলা গানের ভান্ডারে বিশেষভাবে সমাদৃত।শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পী নাসরিন আক্তার-এর উদ্যোগে কিছু নিবেদিত প্রাণ শিল্পীর সামগ্রিক প্রচেষ্টায় ও শিল্পী পীযূষ বড়ুয়ার প্রাণবন্ত সঞ্চালনায় ধানমন্ডি ক্লাবের ভিআ...
বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা’র (বিএনএসএস) বিজয় দিবস উদযাপন
বিনোদন, রাজধানী, সর্বশেষ

বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা’র (বিএনএসএস) বিজয় দিবস উদযাপন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||‘বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা’ ২০১১ সাল থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুদ্ধ ‘বাণী ও সুর’ সকল শ্রেণির মানুষ তথা দেশের বিভিন্ন জেলার প্রত‍্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংস্থাটি প্রতি মাসে ‘শ্রোতার আসর’ আয়োজন করে আসছে। ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার ‘চতুর্থ শ্রোতার আসর’ অনুষ্ঠান সাজানো হয়েছিলো একটু ভিন্ন আঙ্গিকে।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একুশে পদকপ্রাপ্ত শিল্পী সর্বজন শ্রদ্ধেয় খায়রুল আনাম শাকিলের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শুদ্ধ বাণী ও সুরে সমবেত পরিবেশনা "একি অপরূপ রূপে মা তোমার"। তারপর নজরুল সংগীতসংস্থার শিল্পী বৃন্দের কণ্ঠে একক পরিবেশনায় বিভিন্ন ধারার দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে ‘বাঁশরী মি...
আজ মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আজ মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মধ্যরাত বা আগামীকাল সকালে তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে কাতার এয়ার এ‍্যাম্বুলেন্স। আজ বেলা ২.৪৫ মিনিট নাগাদ সরাসরি প্রেস ব্রিফিং এ এমনটি জানিয়েছেন তাঁর ব‍্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।তিনি আরও বলেন, দেশ-বিদেশের অভিজ্ঞ চিকিৎসকদের মেডিক‍্যাল বোর্ডের পরামর্শ ও তাঁর পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।...
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

|| নিউজ ডেস্ক ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শুক্রবার (০৫ ডিসেম্বর) ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার...
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
রাজধানী, রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

|| রাসেল আহমদ | ঢাকা আলিয়া প্রতিনিধি ||ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আওতাধীন সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদল ইউনিটের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠন সূত্রে জানা গেছে, দলকে আরও গতিশীল ও সংগঠিত করতে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের অনুমোদন দেন। তারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও তরুণমুখী হবে।সংগঠনের বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শাহরিয়ার হক মজুমদার শিমুল।উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ মার্চ আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব পদে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যার মেয়াদ ছিল তিন মাস। দীর্ঘ দুই বছর আট ম...
রাজধানীতে ৪.১ মাত্রার ভূকম্পন অনুভূত
জাতীয়, রাজধানী, সর্বশেষ

রাজধানীতে ৪.১ মাত্রার ভূকম্পন অনুভূত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীতে আবারো ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ৬ টা ১৫মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা- ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে।ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিমি পূর্বে। যার মাত্রা ছিল ৪.১। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।...
ইউআইইউ’র শিক্ষক বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’র শিক্ষক বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনোমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক গতকাল বাংলাদেশ ব্যাংক আয়োজিত সেমিনারে “দ্যা ফিউচার অব ইকোনমিক্স: রিমেইনিং ফর শেয়াড এন্ড সাসটেইনেবল প্রস্পেরিটি” শীর্ষক লেকচার প্রদান করেন। ব্যাংকের গবেষণা বিভাগ দ্বারা আয়োজিত সেমিনারটি গতকাল বাংলাদেশ ব্যাংকের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনোমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদ...
আজ বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী
জাতীয়, রাজধানী, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

আজ বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

|| নিউজ ডেস্ক ||বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, অনুশীলন ও বিকাশে জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান- বাংলা একাডেমি আজ উদযাপন করছে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি ভাষা সংগ্রামের চেতনা, দেশজ সংস্কৃতি ও সমকালীন সাহিত্যচর্চাকে সামনে রেখে বাঙালির মননচর্চার প্রধান অঙ্গন হয়ে উঠেছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।সকাল ১০টায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।বিকেল সাড়ে ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে স্বাগ...
খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা; নিরাপত্তায় থাকছে এসএসএফ
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা; নিরাপত্তায় থাকছে এসএসএফ

|| নিজস্ব প্রতিবেদক ||সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখন থেকে তার নিরাপত্তায় থাকবে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স/ এএএসএফ)।সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, বলা হয়েছে, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করছে। প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।৮১ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন । দীর্ঘদিন থেকে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখ...