সোমবার, মার্চ ১৬

রাজধানী

ইউআইটিএস-এ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস-এ জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

|| নিজস্ব প্রতিবেদক ||“জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি”—এই স্লোগানকে সামনে রেখে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইটিএস-এর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “মানুষ, সমাজ ও জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রাতিষ্ঠানিক শিক্ষাকে পরিপূর্ণতা দান করে একটি গ্রন্থাগার। জীবনে চলার পথে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান রাখতে হয় আর সকল জ্ঞানের সমৃদ্ধ জায়গা হচ্ছে গ্রন্থাগার।” তিনি এ অনুষ্ঠা...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আকাশ ছোঁয়ার আয়োজন!

|| নিজস্ব প্রতিবেদক ||জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগতে শিক্ষার্থীদের হাতে–কলমে পরিচয় করিয়ে দিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘এক্সপ্লোরিং দ্য কসমস: অ্যাস্ট্রো টক অ্যান্ড স্টার অবজারভেশন’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আয়োজন। গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা জাগ্রত করা এবং মহাবিশ্ব সম্পর্কে কৌতূহলকে আরও গভীর করা।অনুষ্ঠানের প্রথম পর্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত হলরুম ৪০১-এ অনুষ্ঠিত হয় অ্যাস্ট্রো টক। এতে জ্যোতির্বিজ্ঞানের নানা দিক তুলে ধরা হয় সহজ ও বোধগম্য ভাষায়। সন্ধ্যা নামতেই বিশ্ববিদ্যালয়ের ছাদে শুরু হয় স্টার অবজারভেশন সেশন। শক্তিশালী টেলিস্কোপে চোখ রেখে শিক্ষার্থীরা দেখেন চাঁদ, গ্রহ ও দূরবর্তী নক্ষত্র—যা অনেকের জন্যই ছিল প্রথম এমন অভিজ্ঞতা।অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ব...
ফাজিল (পাস) পরীক্ষার ফল প্রকাশ পাশের হার ৯৩.৬৩ শতাংশ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ফাজিল (পাস) পরীক্ষার ফল প্রকাশ পাশের হার ৯৩.৬৩ শতাংশ

|| আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদী ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষে মোট ৯৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি২০২৬) সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভাল ফলাফল ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দেওয়া আমাদের দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমূখী শিক্ষা ব্যবস্থায় রুপ দিতে সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে।এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা যুখরুফের ২৬ থেকে ৩৫ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।এসময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোস্তফা বশিরুল হাসান, সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।​দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা যুখরুফের ২৬-২৮ নম্বর...
অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

অকারণে হর্ন বাজানোর বদভ্যাস পরিবর্তন করতে হবে : পরিবেশ উপদেষ্টা

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। হর্ন বাজানো একটি সামাজিক বদভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং এটি পরিবর্তনের দায়িত্ব আমাদের সবার। আজ রবিবার (২৫ জানুয়ারি) বিমানবন্দর এলাকায় ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো অজুহাতেই হর্ন বাজানো যাবে না। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে এবং তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পুলিশ এখন থেকে হর্ন বাজানোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে। তিনি বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত করে একটি উদাহরণ তৈরির ওপর জোর দেন এবং বেবিচককে ভলান্টিয়ারদের মাধ্যমে এই কার্যক্রম ...
ইউআইইউ’তে টেকসই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ নিয়ে গোলটেবিল বৈঠক
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউ’তে টেকসই ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ নিয়ে গোলটেবিল বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে ভবিষ্যৎ টেকসই উন্নয়নের লক্ষে “ট্রান্সফর্মিং ফিউচার সাসটেইনেবল ইন্ডাস্ট্রি-একাডেমিয়া পার্টনারশিপ” শীর্ষক চারটি গোলটেবিল আলোচনা সিরিজের প্রথম আলোচনা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।গোলটেবিল আলোচনা অনুষ্ঠানটি চেয়ারপারসন হিসেবে ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র (এসওবিই) ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসার বক্তৃতার মাধ্যমে শুরু হয়। আলোচনায় ইউআইইউ আইএআর’র এক্সিউটিভ ডিরেক্টর প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’র ডিন প্রফেসর ড. হাসান সারওয়ার, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস’র ডিন প্রফেসর ড. হামিদুল হক এবং আইকিউএসি’র পরিচালক ও অ্যাসোসিয়েট প্রফেসর ড. মফিজুল হক মাসুম, এফসিএমএ, ঢাকা বিশ্ববিদ...
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ নলেজ পার্টনার হিসেবে ইউআইটিএস-এর সমঝোতা স্মারক স্বাক্ষর
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ নলেজ পার্টনার হিসেবে ইউআইটিএস-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’। “বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড” প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এই বৃহৎ আয়োজনে নলেজ পার্টনার হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)।এ উপলক্ষে গত ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউআইটিএস-সহ দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব...
বুয়েটের খ্যাতনামা অধ্যাপক আশিকুর রহমানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে যোগদান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বুয়েটের খ্যাতনামা অধ্যাপক আশিকুর রহমানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসাবে যোগদান

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের খ্যাতনামা অধ্যাপক ও গবেষক ডঃ এ কে এম আশিকুর রহমান অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করেছেন। এই সম্মানজনক নিয়োগ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্ট ও ইঞ্জিনিয়ারিং স্কুলের একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি ও গবেষণা সক্ষমতা অধিকতর শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।অধ্যাপক আশিকুর রহমান শিক্ষকতা, গবেষণা, একাডেমিক নেতৃত্ব এবং জাতীয় পর্যায়ের কনসালটেন্সিতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে কম্পিউটিং সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সাইবার সিকিউরিটি, ওয়্যারলেস কমিউনিকেশন ও নেটওয়ার্কিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস ক্ষেত্রে আন্তর্জা...
নতুন পে-স্কেলে বৈষম্য ও গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ: সমাধানের জোর দাবি
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নতুন পে-স্কেলে বৈষম্য ও গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট নিয়ে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্বেগ: সমাধানের জোর দাবি

|| নিজস্ব প্রতিবেদক ||প্রস্তাবিত নবম পে-স্কেলে উচ্চ ও নিম্ন ধাপের বেতনের আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা এবং নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে সংগঠনের সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত ‘মজলিসে আমল’-এর সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব দাবি ও উদ্বেগ প্রকাশ করেন।অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, গত ২১ জানুয়ারি কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে সর্বনিম্ন ২০ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। যদিও পূর্বের ১:৯.৪ অনুপাত কমিয়ে এবার ১:৮ করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বৈষম্য আরও কমিয়ে...
ডিজিটাল উদ্ভাবনে নতুন সম্ভাবনা: ইউআইটিএস ও রবি বিডি-অ্যাপসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ডিজিটাল উদ্ভাবনে নতুন সম্ভাবনা: ইউআইটিএস ও রবি বিডি-অ্যাপসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের ডিজিটাল উদ্ভাবন ও তরুণ উদ্যোক্তাদের বিকাশে এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনোভেশন হাব (আইহাব) এবং দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা পিএলসি-এর জাতীয় অ্যাপ স্টোর ‘বিডি-অ্যাপস’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) তারিখে রবি আজিয়াটা লিমিটেডের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্বের সূচনা হয়।চুক্তিতে ইউআইটিএস-এর পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং রবির পক্ষ থেকে কাস্টমার ভ্যালু সল্যুশনসের পরিচালক জনাব মানিক লাল দাস স্বাক্ষর করেন। এই চুক্তির মূল লক্ষ্য হলো দেশীয় ডেভেলপার, কনটেন্ট প্রোভাইডার এবং উদীয়মান উদ্যোক্তাদের জন্য রবির নেটওয়ার্কভিত্তিক এপিআই (API) ব্যবহারের সুযোগ করে দেওয়া। এর ফলে প্রোগ্রামিং দ...