রবিবার, মার্চ ১

সারাদেশ

চিলমারীতে মাহে রমজান ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে মাহে রমজান ও মহান শহীদ দিবস উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারীতে আসন্ন পবিত্র মাহে রমজান ও মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পৃথক দুটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাগুলো অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক। মাহে রমজান ও শহীদ দিবসের কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত সভায় আসন্ন রোজায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।বক্তারা জানান, রমজানে খুচরা ও পাইকারি বাজারে পণ্যের মূল্যের সমন্বয় বজায় রাখতে হবে। বিশেষ করে ইফতারিতে কোন...
টঙ্গীতে সড়কের পাশে ময়লার স্তূপ: দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে সড়কের পাশে ময়লার স্তূপ: দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে যত্রতত্র ময়লা ফেলে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে এবং দ্রুত ডাম্পিং স্টেশন অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের খৈরতুল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টঙ্গী পশ্চিম থানার পাশেই গাজীপুরা ২৭ ব্যাংকপাড়া এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী ময়লার স্তূপের কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যার ফলে প্রায় এক লাখ বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।মানববন্ধনে নেতৃত্ব দেন ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডা. সজীব খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা স্বাধীন, তরিকুল ইসলাম, রাসেল ও ওলিসহ এলাকার সর্বস্তরের মানুষ।মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর...
মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন মানিকগঞ্জ-৩ আসনের এমপি রিতা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন মানিকগঞ্জ-৩ আসনের এমপি রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য আফরোজা খানম রিতা মন্ত্রীপরিষদের শপথ গ্রহণের ডাক পেয়েছেন। এ খবরে জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মোট ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি মানিকগঞ্জ-৩ আসনে নিজের অবস্থান সুসংহত করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোঃ সাঈদ নূর পেয়েছেন ৬৪হাজার ২৪২ ভোট। ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হলে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করেন তার সমর্থকরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান আফরোজা খানম রিতা...
বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

|| আল আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বেলকুচি থানার অফিসার ইনচার্জ শেখ ফরিদ, এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, আর্মি ওয়ারেন্ট অফিসার তরুণ বিকাশ চাকমা, বেলকুচি প্রেসক্লাবের...
রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রূপসায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার রূপসায় একাধিক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে একটি আবাসিক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে হেফাজতে নেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব রূপসা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় প্রায় দেড় বছর আগে “রূপসা তাহফিজুল কোরআন মাদ্রাসা” নামে প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে সেখানে প্রায় ৩০ জন শিশু হিফজ বিভাগে অধ্যয়ন করছে।অভিযোগে বলা হয়, ৮ থেকে ১০ বছর বয়সী অন্তত দুই শিক্ষার্থীর সঙ্গে গত এক মাস ধরে অসদাচরণ করা হয়েছে। বিষয়টি এক শিক্ষার্থী পরিবারের সদস্যদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেন।খবর পেয়ে রূপসা পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষককে থানায় নিয়ে যায়।ভুক্তভোগী এক শি...
রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ; মিলবে ৫ পণ্য
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে খুলনায় সাশ্রয়ী দামে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ; মিলবে ৫ পণ্য

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র রমজান মাস উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারদরের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর কিনতে পারবেন ভোক্তারা।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষও কোনো কাগজপত্র ছাড়াই পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছে টিসিবি সূত্র।পণ্য বিক্রির স্থানগুলো হলো—বয়রা সরকারি মহিলা কলেজ, প্রান্তিক মার্কেট, টেক্সটাইল মিল রোড, গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল মাঠ, এরশাদ আলী স্কুল মাঠ, শিশু হাসপাতালের সামনে, বাগমারা মোতালেব চেয়ারম্যানের বাড়ির সামনে, বসুপাড়া এতিমখানা রোড, আলকাতরা ক্লাবের মোড়, খুলনা প্রেসক্লাব, দক্ষিণ টুটপাড়া মসজিদ মাঠ, পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ, শিপইয়ার্ড রোড চানমারী বাজ...
মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগী আটক

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ৬০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ও তার সহযোগীকে আটক করেছে হরিরামপুর থানা পুলিশ।১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা গ্রামের আব্দুল মালেকের ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩০) তার সহযোগী একই ইউনিয়নের বসন্তপুর আদর্শ গ্রামের মজিবুর রহমান (৩২)।বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন।এ বিষয়ে হরিরামপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার ৪(০২)...
মাহে রমজানকে স্বাগত, পবিত্রতা রক্ষায় মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মাহে রমজানকে স্বাগত, পবিত্রতা রক্ষায় মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুণ্ণ রাখার দাবিতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়ে মানিকগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পুরো শহরজুড়ে র‍্যালির শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আবহ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।র‍্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান। তাঁর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।এ সময় বিভিন্ন স্লোগানে মুখরি...
রমজান উপলক্ষে মামুন বিশ্বাসের উদ্যোগ: খাদ্য সামগ্রী পেয়ে ৫০ পরিবারের মুখে হাসি
সর্বশেষ, সারাদেশ

রমজান উপলক্ষে মামুন বিশ্বাসের উদ্যোগ: খাদ্য সামগ্রী পেয়ে ৫০ পরিবারের মুখে হাসি

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | বেলকুচি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত মামুন বিশ্বাস। দেশি-বিদেশি দানশীল ব্যক্তিদের কাছ থেকে ফেসবুকের মাধ্যমে সংগৃহীত অর্থে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর খেয়া ঘাট এলাকায় ৫০টি পরিবারের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।প্রতিটি প্যাকেটে চাল, ডাল, চিনি, লবণ, খেজুর, সাবান, গুঁড়ো দুধ, সেমাই ও মুরগীসহ প্রায় ৫ হাজার টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে নিম্নআয়ের এই মানুষগুলোর মুখে উৎসবের হাসি ফুটেছে।পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। তিনি মামুন বিশ্বাসের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবানদের এভাবে অসহায় মানুষে...
বগুড়ায় আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় আওয়ামী লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়া জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে দলটির নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন বলে দাবি করা হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামে ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়। এর আগে, দিনের কোনো এক সময় পতাকাটি উত্তোলন করা হয়।পোস্টে লেখা হয়েছে, বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে রাসেল শেখ নামে এক ব্যক্তি লিখেছেন, ইনশাল্লাহ একদিন পুনর্বাসন হবে।আজিজার রহমান তাজ নামে আরেক ব্যক্তি লিখেছেন, জয় বাংলা।এ বিষয়ে জানতে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তিনি...