রবিবার, এপ্রিল ২৬

সারাদেশ

আট দফা দাবিতে দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আট দফা দাবিতে দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আট দফা দাবি আদায়ের আন্দোলনে পাবনায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ইনস্টিটিউটের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে খুলনা–যশোর মহাসড়কের দৌলতপুর অংশ প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।মিছিল শেষে দৌলতপুর আকাঙ্ক্ষা টাওয়ারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ, শেখ তাজ আহমেদ তামিম, পাপন বিশ্বাস, সজল শিকদার, জান্নাতুল ফেরদৌসী, ইয়ামিন হোসেন ও সাকিব হোসেন।সমাবেশে বক্তারা পাবনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাব...
রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পাঠ্যবই সরবরাহ শুরু
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক পাঠ্যবই সরবরাহ শুরু

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীতে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিস থেকে স্কুল পর্যায়ে পাঠানো শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) গোদাগাড়ীসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঠ্যবই সংগ্রহ করেন।উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথমিক ধাপে ষষ্ঠ শ্রেণীর সব বই এবং নবম শ্রেণীর কিছু পাঠ্যবই সরবরাহ করা হয়েছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণীর বই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় ওই দুই শ্রেণীর বই বিতরণ কার্যক্রম শুরু করা যায়নি। সংশ্লিষ্টরা জানান, আগামী সপ্তাহের মধ্যে অবশিষ্ট পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এরপর দ্রুত তা স্কুলগুলোতে সরবরাহ করা হবে।বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা নতুন বছরের কয়েক মাস পর সম্পূর্ণ বই হাতে পেয়েছিল। এতে পাঠদান...
রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়পুরায় আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে আটক করে। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, মঞ্জুর এলাহীর বিরুদ্ধে এক বা একাধিক মামলার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত কিংবা অভিযোগের ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এ ঘটনায় ...
ইবিতে মুটকোর্ট সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সনদ বিতরণ
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে মুটকোর্ট সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সনদ বিতরণ

|| ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগভুক্ত ইসলামিক ইউনিভার্সিটি মুটকোর্ট সোসাইটি (আইইউএমসিএস)-এর ২০২৫-২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মোশারফ হোসেন ভবনের ৩১৬ নম্বর কক্ষে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।২০২৩ সালের একাডেমিক কাউন্সিলের ২০২তম সভায় সোসাইটির কনস্টিটিউশন অ্যান্ড বাইলজের ৭ নম্বর আর্টিকেল অনুসারে এই কমিটি অনুমোদন লাভ করে।এ সময় প্রধান সোসাইটি মডারেটর অধ্যাপক ড. হালিমা খাতুন চেয়ারম্যান, আইন বিভাগ, নির্বাহী সোসাইটি মডারেটর অধ্যাপক ড. রেহেনা পারভীন প্রফেসর, আইন বিভাগ এবং নবগঠিত কমিটির সদস্যসহ আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন রাইহান বিশ্বাস (সেশন ২০১৯-২০), সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তালুকদার এম. সোলাইমান (সেশন ২০১৯-২০), ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ ...
রাবি অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রাবি অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়

|| রাজশাহী জেলা প্রতিনিধি ||রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আনারুল–রিয়াজ–বিদ্যুৎ পরিষদ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৮টি পদের সবকটিতেই জয় তুলে নিয়েছে এই প্যানেল। বিপরীতে জামায়াতপন্থি প্যানেলের প্রার্থীরা কোনো পদেই জয় পায়নি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ শুরু হয়। দিনব্যাপী শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাসুদ রানা পেয়েছেন ২৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রিয়াজ উদ্দিন ৫০৭ ভোট পেয়ে জয়লাভ করেন। এ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজী মামুন রানা পেয়েছেন ১৮৬ ভোট। সহসভাপতি পদে মো. রোকনুজ্জামান মামুন ৫১৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে ম...
মানিকগঞ্জে ঘন কুয়াশায় মারাত্মক সড়ক দূর্ঘটনা: ট্রাক উঠে পড়লো দোকানে
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ঘন কুয়াশায় মারাত্মক সড়ক দূর্ঘটনা: ট্রাক উঠে পড়লো দোকানে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে ঘন কুয়াশার কারণে মারাত্মক সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে একটি মালবাহি ট্রাক। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা সদরের বেউথা নামক স্থানে ঢাকা থেকে আসা ট্রাকটি দূর্ঘটনা কবলিত হয়ে দোকান ঘরের উপর উঠে পরে। এতে দুইটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি গ্রিল-এর দোকান, আরেকটি মেডিসিনের।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহি গাড়িটি অতিরিক্ত ঘন কুয়াশায় কিছু না দেখতে পেয়ে দূর্ঘটনা কবলিত স্থানে দুটি দোকান ঘরের উপর উঠে যায়। এতে কোন হতাহত হয়নি। ট্রাকটি উল্টে পরে থাকলেও হেলপার ও ড্রাইভার দুইজনই সুস্থ আছেন।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ এসে সবকিছু তদন্ত করে গাড়ির মালিক ও স্থানীয় লোকদেরকে নিয়ে বসে সমাধানের কথা বলছে।...
মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে যুবক খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে যুবক খুন

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||পটুয়াখালীর মির্জাগঞ্জে দুর্বৃত্তদের হাতে সিয়াম (২০) নামে এক যুবক খুনের ঘটনা ঘটেছে। তাদের হাতে আবদুল আল মাহমুদ নামে আরও এক যুবক আহত হয়।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে সুবিদখালী সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন এবং আহত আবদুল আল মাহমুদকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল হাসপাতালে নেওয়া হয়।নিহত যুবক পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের মো. জুয়েল তালুকদারের ছেলে এবং আহত যুবক মির্জাগঞ্জের বাদল হাওলাদারের ছেলে। সম্পর্কে তারা দুজন খালাতো ভাই।পুলিশ জানান, দুর্বৃত্তদের হাতে নিহত যুবক মির্জাগঞ্জে খালুর বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন বিকালে নিহত যুবক ও তার খালাতো ভাই সুবিদখালী সরকারি কলেজ এলাকায় ঘুরতে আসে। তখন দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে। এ ঘট...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাফল্য : আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সক্রিয় উপস্থিতি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সাফল্য : আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সক্রিয় উপস্থিতি

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় নিয়মিত সাফল্য অর্জন করেছে। সাহিত্য, ভাষা ও সংস্কৃতিভিত্তিক এসব প্রতিযোগিতায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়ে তারা একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছে।সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত ‘লিট কার্নিভাল’-এ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। কবিতা পাঠ, সৃজনশীল লেখা ও ভাষাভিত্তিক বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তারা দুটি পুরস্কার অর্জন করে। আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বিষয়বস্তু নির্বাচন ও উপস্থাপনার ধারাবাহিকতা বিচারকদের কাছে গুরুত্ব পেয়েছে।একই সময়ে ডুয়েট (DUET) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ভাষা প্রতিযোগিতায় ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ই...
খুবি ক্যাম্পাসে চালু হলো আন্তর্জাতিক ওয়াইফাই ‘এডুরম’
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

খুবি ক্যাম্পাসে চালু হলো আন্তর্জাতিক ওয়াইফাই ‘এডুরম’

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||দেশ ছাড়লেই ইন্টারনেট সংযোগ নিয়ে আর দুশ্চিন্তা নয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য সেই সুযোগ তৈরি করে দিয়েছে আন্তর্জাতিক ওয়াইফাই নেটওয়ার্ক ‘এডুরম’ (eduroam)।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এডুরম চালু হওয়ায় এখন খুবির সদস্যরা বিশ্বের শতাধিক দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে নিজস্ব আইডি ব্যবহার করেই নিরাপদ ইন্টারনেট সুবিধা পাবেন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এডুরম নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, জ্ঞান ও গবেষণার আন্তর্জাতিক...
রাজশাহীর পবায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও স্বাগত মিছিল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রাজশাহীর পবায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও স্বাগত মিছিল

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নওহাটা মহিলা কলেজ প্রাঙ্গণে পবা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হ...