শনিবার, ফেব্রুয়ারি ২৮

সারাদেশ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং বাজারে কৃত্রিম সংকট ও মজুদদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী চক্র বাজারে অস্থিরতা তৈরি করে। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানো এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েন।তারা অভিযোগ করেন, বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকি না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রশাসনের নিয়মিত মনিটরিং, আইনের কঠোর প্রয়োগ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ ক...
মানিকগঞ্জে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও এক হেলপার আহত হয়েছেন।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মো. গিয়াস উদ্দিন (৪৫)। তিনি জেলার সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের সাহাব আলীর ছেলে। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গিয়াস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।স্থানীয়রা জানান, দুর্ঘটনার প...
লিডিং ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||লিডিং ইউনিভার্সিটির শৃংখলা কমিটির ১৩তম সভা বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ডাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এর সভাপতিত্বে সভায় লিডিং ইউনিভার্সিটির ক‍্যাম্পাসে শৃংখলা বজায়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এব...
সাটুরিয়ায় দুই ইট ভাটার মালিকদের অর্থদণ্ড
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় দুই ইট ভাটার মালিকদের অর্থদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ইটভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বালিয়াটি ইউনিয়নের তুহিন ও আমজাদ ব্রিকস নামক দুইটি ইটভাটায় এই অভিযান পরিচালিত হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮ (৩) ধারা লঙ্গনের দায়ে তুহিন ব্রিকসের মালিককে ৫০ হাজার ও আমজাদ ব্রিকসের মালিকলে ৫০ হাজার টাকা জরিমানা করেন।এ বিষয়ে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা বলেন, ওই অভিযুক্ত দুই ইটভাটার মালিকদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা ক...
রমজানে নিত্যপণ্যের দাম নির্ধারণ করল খুলনা সিটি করপোরেশন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রমজানে নিত্যপণ্যের দাম নির্ধারণ করল খুলনা সিটি করপোরেশন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খুলনা মহানগরীতে গরু ও ছাগলের মাংস, ডিম ও বয়লার মুরগির খুচরা বিক্রয়মূল্য নির্ধারণ করেছে খুলনা সিটি করপোরেশন। গতকাল বুধবার বিকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিকেজি খাসির মাংস ১১০০ থেকে ১২০০ টাকা, গরুর মাংস ৭৪০ থেকে ৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮ থেকে ৪৪ টাকা এবং বয়লার মুরগি প্রতিকেজি ১৮০ টাকায় বিক্রি হবে। নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ পণ্য, ভেজাল বা পঁচা খাবার বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদ। তিনি বলেন, রমজান ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ সময় খাদ্য গ্রহণে সংযমী হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির মানসিকত...
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির অংশ হিসেবে দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নগরীর শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে কেসিসি প্রশাসক মো. মোখতার আহমেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কর্পোরেশন পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি শহিদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বাংলা বর্ণমালা ও ফেস্টুন দিয়ে সাজসজ্জা করা হবে।এছাড়া সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দো...
দৌলতপুরে পরিকল্পিত হামলা: স্বর্ণ ব্যবসায়ী ও কিশোর পুত্র গুরুতর আহত, আতঙ্কে ব্যবসায়ীরা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

দৌলতপুরে পরিকল্পিত হামলা: স্বর্ণ ব্যবসায়ী ও কিশোর পুত্র গুরুতর আহত, আতঙ্কে ব্যবসায়ীরা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় এক স্বর্ণ ব্যবসায়ী ও তার কিশোর ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাবলা রোডের ডে-নাইট কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন নিশাত কমপ্লেক্সের শুভ জুয়েলার্সের মালিক সুব্রত অধিকারী (প্রায় ৫০) ও তার ছেলে রিজু অধিকারী (১৫), যে খুলনা পাবলিক কলেজের নবম শ্রেণির ছাত্র।পরিবার সূত্রে জানা গেছে, রাতের দিকে দোকান বন্ধ করে স্ত্রী ও ছেলেকে নিয়ে স্কুটি/মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সুব্রত অধিকারী। পথে কলেজ সংলগ্ন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক তাদের গতিরোধ করে। এক পর্যায়ে “টাকা পড়ে গেছে” বলে থামতে বাধ্য করা হয়। গাড়ি থামানো মাত্রই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।হামলায় সুব্রত অধিকারীর পিঠ ...
অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ও ১ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ও ১ জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে অবৈধ ভালো উত্তলনের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও ভিত্তি ও ফুটেজের ভিত্তিতে বাঘুটিয়া ইউনিয়ন সংলঘ্ন যমুনা নদীর তীরে অননুমোদিত ড্রেজার কর্তৃক বালু উত্তোলনের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ঘটনাস্থলে পৌছালে দেখা যায়, মোবাইল কোর্টের নৌকা দেখে ০২ টি ড্রেজার ও কয়েকটি ভলগেট উক্ত স্থান হতে পলায়ন করেছেন এবং অভিযানের মাধ্যমে ০১ টি ভলগেট বালুসহ আটক করা হয়। উক্ত ভলগেট ম্যানেজার মোঃ শরীফ ইসলাম (২৩) কে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তার অপরাধ স্বীকার করেছেন।বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ৪ (ছ) ১৫(১) ধারায় ২,০০,০০...
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আলামিন (৩২) নামে আরও এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরংগাইল–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের বাসিন্দা মওলা মিয়ার ছেলে আশিক এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে মো. আলামিন মোটরসাইকেলে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন।পথে নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক আশিক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে ঘিওর উপজেলা স্...
উল্লাপাড়া-সলঙ্গায় মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

উল্লাপাড়া-সলঙ্গায় মাঠে কৃষকদের কর্মচাঞ্চল্য

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গায় ইরি-বোরো চাষে দলবেঁধে মাঠে নেমেছে কৃষক। দিনমজুর শ্রমিকরাও বসে না থেকে ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় কিছুদিন জনজীবনে স্থবিরতা দেখা দিলেও তাপমাত্রা স্বাভাবিক হওয়ায় নতুন উদ্যমে শুরু হয়েছে ইরি-বোরো মৌসুমের কাজ।স্থানীয় সূত্রে জানা গেছে, সলঙ্গা থানার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বন্যাকবলিত সরিষার আবাদি কিছু নিচু জমি ছাড়া প্রায় সর্বত্র ইরি-বোরো ধানের চারা রোপণ পুরোদমে চলছে। সাধারণ কৃষকের পাশাপাশি এলাকায় আদিবাসী কৃষাণীরাও মাঠে কাজ করছেন।হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ জানান, “ইরি-বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্য ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বাম্পার ফলনের আশা করছি।”ধুবিল ইউনিয়নের মালতিনগর গ...