বৃহস্পতিবার, মার্চ ৫

সারাদেশ

উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে ইটভাটায় জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

উলিপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে ইটভাটায় জরিমানা

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণ ও আইন প্রয়োগে জেলা প্রশাসন আবারও কঠোর অবস্থান নিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উলিপুর উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটায় অর্থদণ্ড আদায় করা হয়।উলিপুরের পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা এলাকায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকস কর্তৃপক্ষ জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়াই ইট উৎপাদনের জন্য মাটি উত্তোলন করছিল। পরিবেশগত এই লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পর...
বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক (ক্রীড়া) জলিলুর রহমান আর নেই
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী সরকারী মডেল পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষক (ক্রীড়া) জলিলুর রহমান আর নেই

|| মোঃ সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||বদলগাছীর মাটি, মানুষ আর শিক্ষাক্ষেত্রের প্রতি যে মানুষটি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন, তিনি সকলের সম্মানিত শিক্ষক (অব:) মোঃ জলিলুর রহমান (জলিল স্যার) - বদলগাছী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এক কিংবদন্তি নাম। চার দশকেরও অধিক সময় ধরে তিনি যেভাবে নিবেদিতভাবে শিক্ষকতা করেছেন, তা আজও আমাদের মতো অসংখ্য প্রাক্তন শিক্ষার্থীর হৃদয়ে গভীরভাবে অঙ্কিত।জানামতে, বদলগাছী উপজেলার প্রায় প্রত্যেক মানুষই তাকে চেনেন, সম্মান করেন এবং ভালোবাসেন। শুধু একজন শিক্ষক নয়, তিনি ছিলেন একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, মাঠের খেলাকে যেমন তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, তেমনি শিক্ষার্থীদের চরিত্রগঠনে খেলাধুলার গুরুত্বও তিনি তুলে ধরেছেন সারা জীবন।এই মহান ব্যক্তি ৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকার সময় হাজারো শিক্ষার্থীকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি দিলেন না ফেরার ...
ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| ইবি প্রতিনিধি ||উপমহাদেশের প্রাচীনতম ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একক প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ছাত্রসংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় ছাত্রসংগঠনটির তিন শতাধিক কর্মী ও শিক্ষক-শিক্ষার্থী নিয়ে র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল ভবনের সামনে এসে শেষ হয়। পরে ভবনটির গগণ হরকরা গ্যালারিতে ৯৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোঃ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত...
প্রকল্পে অনিয়ম–অব্যবস্থাপনা: মাদ্রাসাসহ স্থাপনা গুঁড়িয়ে দিল সওজ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রকল্পে অনিয়ম–অব্যবস্থাপনা: মাদ্রাসাসহ স্থাপনা গুঁড়িয়ে দিল সওজ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||পাইকগাছার কপিলমুনিতে সড়ক সরলীকরণের নামে ডিগ্রি মাদ্রাসাসহ নানা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। জমি অধিগ্রহণের অর্থ এখনো পরিশোধ না হওয়ায় অনেকেই ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ হওয়ার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠছে।সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র বলছে, বেতগ্রাম–তালা–পাইকগাছা–কয়রা সড়ককে দুই লেনে উন্নীতকরণ, বাঁক সরলীকরণ ও প্রশস্ত করার লক্ষ্যে ২০২০ সাল থেকে প্রায় ৬০ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজ চলছে। ৩৩৯ কোটি ৪৮ লাখ টাকার প্রকল্পটি শুরু থেকেই নানা জটিলতায় পড়ায় তিন দফায় মেয়াদ বাড়িয়ে ব্যয়ও বেড়ে দাঁড়ায় ৩৭৯ কোটি ৪৮ লাখ টাকা। ঝুঁকিপূর্ণ ৩৪টি বাঁক সরলীকরণের জন্য জমি অধিগ্রহণ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ অধ...
খুলনায় একযোগে আট থানার ওসি বদলি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

খুলনায় একযোগে আট থানার ওসি বদলি

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) আট থানার ওসি পদে বড় রদবদল করা হয়েছে। কেএমপি সূত্র জানায়, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এসব বদলি ও পদায়ন করা হয়েছে, যার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশি কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।শনিবার (৬ ডিসেম্বর) কেএমপি সদর দপ্তর থেকে কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপন জারির পর নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন বলে মিডিয়া সেল নিশ্চিত করেছে।রদবদল নির্দেশনা অনুযায়ী—খালিশপুর থানার ওসি মীর আতাহার আলীকে বদলি করে মহানগর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা করা হয়েছে।সদর থানার ওসি শফিকুল ইসলামকে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিস...
বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১ কোটি মা–বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: আলীম
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১ কোটি মা–বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: আলীম

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সেন ভাঙ্গাবাড়ী কেন্দ্র বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বাদ মাগরিব সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।তার বক্তব্যে তিনি বলেন—“সমাজকে বাঁচাতে হলে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বেলকুচি–চৌহালী গড়ে তুলতে হবে। আমার নেতা তারেক রহমান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ১ কোটি মা–বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডে...
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সব বিভেদ ভুলে একযোগে কাজ করতে হবে: আমীর এজাজ খান
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সব বিভেদ ভুলে একযোগে কাজ করতে হবে: আমীর এজাজ খান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, “দলের সকল বিভেদ ভুলে গিয়ে একযোগে কাজ করে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ব্যক্তিগত ও দলগতভাবে আমার কাছে সকল সম্প্রদায়ের মানুষ সমান।”আজ শনিবার বিকাল তিনটায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে যোগ্য প্রার্থীকে ধানের শীষে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা হয়।উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ মোঃ মাসুদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান।অনুষ্ঠানে প্রধান ...
লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫

বনভোজনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫ মৌলভীবাজার জেলার রাজনগর চা বাগানে জাঁকজমক এবং আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।বনভোজনে উপস্থিতিদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক বনভোজনে লিডিং ইউনিভার্সিটি পরিবারের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন।অন‍্যান‍্য অতিথিদের মধ‍্যে রাজনগর চা বাগানের ম‍্যানেজার মো শিহাব উদ্দিন, ধলই চা বাগানের ম‍্যানেজার আজগর আলী এবং মালনীছড়া চা বাগানের সহকারি জেনারেল ম্যানজার আজম আলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠ...
এনায়েতপুরে বিএনপির মহিলা সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

এনায়েতপুরে বিএনপির মহিলা সমাবেশ

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে এনায়েতপুর থানা মহিলা দলের উদ্যোগে খামারগ্রাম ডিগ্রী কলেজ চত্বরে এ সমাবেশ হয়।সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলীম।এসময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মন্জু সিকদার, বেলকুচি বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, সানোয়ার হোসেন ব্যাপারি, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল প্রমুখ।এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ...
মানিকগঞ্জে হেফাজত ইসলামের বিশাল জনসভা: আবুল সরকারের শাস্তি দাবি
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে হেফাজত ইসলামের বিশাল জনসভা: আবুল সরকারের শাস্তি দাবি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে বাংলাদেশ হেফাজত ইসলামের জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা সদরে এই জনসভার আয়োজন করা হয়।জনসভায় বক্তারা বলেন, বাউল আবুল সরকার আল্লাহ নামে যে খারাপ মন্তব্য করেছে, এজন্য দেশের সকল তৌহিদী জনতা তার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছে এবং আর যেন কোন ভন্ড পীর বা কোন বাউল আল্লাহ ও রাসূল নিয়ে, ইসলামকে নিয়ে কোন বাজে মন্তব্য না করে সে বিষয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এরকম কাজ কেউ করলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।জনসভায় প্রধান মেহমান ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় আমির, মধুপুর পীরসাহেব জনাব আব্দুল হামিদ মধুপুরি। প্রধান মেহমান বলেন, নাস্তিক আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তিনি মানিকগঞ্জ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভন্ড দল মিথ্যা মামলা করেছে, এই আলেমদেরকে যদি কোন হয়রানি করা হয় ...