আধুনগর ইউনিয়নে চলাচলের রাস্তায় বাঁধা, বসতবাড়ি ভাঙচুর করে লুটপাটের অভিযোগ
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা আধুনগর এলাকায় বসতবাড়ির চলাচল রাস্তা নিয়ে শামিমা আক্তার (২৭)-এর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বাড়ির সবাইকে হামলা করার অভিযোগ উঠেছে।সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৮ টার সময় উপজেলার আধুনগর ইউনিয়নের মেহেরুনিছা বড় পাড়ায় এ ঘটনা ঘটে।অভিযোগকারী শামিমা আক্তার উপজেলার আধুনগর ইউনিয়নের মেহেরুন্নিছা বর পাড়া এলাকার মোস্তাক আহমেদের মেয়ে।অভিযোগকারী শামিমা আক্তার জানান, প্রতিপক্ষগণ আমাদের চলাচল পথে বাঁধা প্রয়োগ করে। এক পর্যায়ে প্রতিপক্ষগণ আমাদের ওপর হামলা করে বাড়ি ভাংচুরসহ ২ লাখ টাকা ৭ ভরি স্বর্ণ নিয়ে যায়।এ বিষয়ে মঙ্গলবার বিকেলেই ভুক্তভোগী শামিমা আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হ...










