Friday, October 16

সারাদেশ

মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মান...
মানিকগঞ্জে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠিত করার দায়িত্বে শিক্ষা ক্যাডার জাফর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠিত করার দায়িত্বে শিক্ষা ক্যাডার জাফর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আগামী ১৫ই আগস্টের মধ্যেই সকল সাংগঠনিক ইউনিটকে সচল করা, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত পুনঃসংযোগ স্থাপন, নিষ্ক্রিয়দের সক্রিয় করা, সকল পর্যায়ের জনশক্তিকে আন্দোলনের জন্য প্রস্তুত করে পতিত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে দেশে ফেরার পথ সুগমের জন্য মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে ঘাপটি মেরে থাকা সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-কর্মচারী, চিকিৎসক সংগঠন, প্রকৌশলী সংগঠন, আইনজীবী সংগঠন, ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের সাবেক ফ্যাসিস্ট সরকারের সমর্থক-সুবিধাভোগীরা আবার নিষিদ্ধ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দেশে বিশৃঙ্খলা ক...
রামকৃষ্ণপুরে যুবদলের সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক রবিউল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রামকৃষ্ণপুরে যুবদলের সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক রবিউল

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে সলঙ্গা থানা যুবদলের দলীয় প্যাডে থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের ৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।উক্ত কমিটিতে সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে মনোনীত করা হয়েছে।ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দের খবর প্রকাশ হওয়ায় যুবদল-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দ আগামী দিনে রামকৃষ্ণ...
বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইবি তালাবার নবগঠিত কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইবি তালাবার নবগঠিত কমিটির কার্যক্রম শুরু

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবগঠিত কমিটি। আজ রবিবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বর সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবনির্বাচিত সভাপতি এস এম শামীম ও সেক্রেটারি খন্দকার আরিফ। এ সময় সংগঠনের সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান এবং সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে চারাগাছ রোপণ কার্যক্রমে অংশ নেন।বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ বলেন, জলব...
চার সাংবাদিকের ওপর হামলা: কেএমপিতে এমইউজের স্মারকলিপি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চার সাংবাদিকের ওপর হামলা: কেএমপিতে এমইউজের স্মারকলিপি

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।রবিবার (১৯ জুলাই) বিকেলে কেএমপি সদর দপ্তরে সংগঠনের নেতারা কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় কেএমপি কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্মারকলিপি প্রদানকালে অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, তাদের দৃষ্টান্তমূলক শাস্ত...
‎পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

‎পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

|| ‎সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||‎খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।‎‎রবিবার (১৯ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।‎‎অভিযানকালে পানছড়ি মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।‎‎এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা এবং থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।...
ইবি উপাচার্যের সঙ্গে তালাবার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ৪ দফা দাবি পেশ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি উপাচার্যের সঙ্গে তালাবার নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ, ৪ দফা দাবি পেশ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রবিবার (১৯ জুলাই) সকালে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার সভাপতি এস এম শামীম, সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান, সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ ও সেক্রেটারি খন্দকার আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সংগঠনের ইবি শাখা সভাপতি এস এম শামীমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট ৪টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—১. শহীদ সাজিদ আব্দুল্লাহ...
পাওনা টাকা এড়াতে অপহরণের নাটক: বদলগাছীতে যুবকের কান্ড, অবশেষে আপোষ
সর্বশেষ, সারাদেশ

পাওনা টাকা এড়াতে অপহরণের নাটক: বদলগাছীতে যুবকের কান্ড, অবশেষে আপোষ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||ব্যবসায়িক লোকসান আর পাওনাদারের দেনা থেকে বাঁচতে নিজেই নিজের অপহরণের মিথ্যা নাটক সাজানোর অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আল মাহমুদ আচাবী বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অবশেষে পারিবারিক মধ্যস্থতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে।​স্থানীয় সূত্রে জানা গেছে, আল মাহমুদ আচাবী এলাকায় একটি এনজিও পরিচালনা করতেন। সম্প্রতি ব্যবসায় বড় অঙ্কের আর্থিক লোকসান হওয়ায় তিনি চরম সংকটে পড়েন। এই সংকট কাটিয়ে উঠতে তিনি তাঁর ভগ্নিপতির আপন ছোট ভাই মোঃ ছানোয়ার হোসেনের কাছ থেকে বিভিন্ন দফায় মোট ১২ লক্ষ টাকা ধার নেন।​টাকা নেওয়ার পর দীর্ঘদিন পার হলেও আচাবী তা পরিশোধ করতে পারছিলেন না। ছানোয়ার হোসেন পাওনা টাকা ফেরত চাইলে আচাবী কাল-ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে পাওনা টাক...
ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঝিনাইদহ জেলা ইসলামী ঐক্য আন্দোলনের মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন, ঝিনাইদহ জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাখার আমীর আলহাজ্ব এম. আব্দুল বারী মিয়া এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা ফরিদ উদ্দীন সামদানী।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ও কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম। পবিত্র কুরআন মাজিদ থেকে দরস পেশ করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদ।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন নূরপুরী, কোটচাঁদপুর থানা শাখার আমীর মাওলানা আলী মনসুর সজলসহ জেলার বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও...
মান্দার ​প্রসাদপুরে বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি: মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ
সর্বশেষ, সারাদেশ

মান্দার ​প্রসাদপুরে বনায়নের গাছ উন্মুক্ত নিলামে বিক্রি: মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে চুক্তির মেয়াদ শেষে সামাজিক বনায়নের আওতাধীন গাছ নীতিমালা অনুসরণ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।​অনুসন্ধানে জানা যায়, ২০০৫ সালে মান্দা ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ১২ বছরের চুক্তিতে সামাজিক বনায়ন কর্মসূচি শুরু হয়। এর আওতায় ধারিয়ারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মণ্ডলপাড়া, খাঁপাড়া ও প্রামাণিকপাড়া পর্যন্ত সরকারি গ্রামীণ সড়কের পাশে আম ও ইউক্যালিপটাস গাছ রোপণ করা হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০১৭ সালে গাছ কর্তনের মেয়াদ শেষ হয়।​পরবর্তীতে গত ৪ জুলাই গাছ বিক্রির জন্য আনুষ...