বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার যানজট
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ঢাকামুখী টোল প্লাজায়। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।সোমবার (২৪ জুন) ভোর থেকেই এই যানজট শুরু হয়, যা সেতুর পশ্চিম থেকে শুরু হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত এসেছে। দুপুর সাড়ে ১২টার দিকেও এই যানজট অব্যাহত ছিল।বগুড়া থেকে ঢাকাগামী পরিবহনের এক যাত্রী দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, বগুড়া থেকে ভোর ৪টার দিকে ঢাকার উদ্দেশে বের হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত পৌঁছেছি। দীর্ঘ ৮ ঘণ্টায় বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতুই পার হতে পারলাম না।বিজ্ঞাপনবঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে ঢাকামুখী গাড়ির চাপ বাড়ায় সেতুর পশ্চিম টোল প্লাজায় একটু সময় লাগছে। এ কারণে সেতুর পশ্চিমে জট লেগেছে।তিনি আরও বলেন, ভোর থ...
