Friday, October 23

সারাদেশ

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার ||সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেলকুচির আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় ও সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার হলের গেটে তাঁদের আদরের সন্তানের জন্য পরীক্ষার কেন্দ্রের বাহিরে প্রচন্ড গরমে দাঁড়িয়ে অপেক্ষা করেন দীর্ঘ তিন ঘন্টা তাঁদের সন্তানদের জন্য। এদিকে অভিভাবকগণ ক্লান্ত আর অস্থিরতার মধ্যে অপেক্ষা কাটে আদরের সন্তানদের পরীক্ষার খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত।এসময় অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পান...
আসন্ন নির্বাচন নিয়ে সরকারের ‘বিভ্রান্তিকর ভূমিকা’ নিয়ে দুদুর সমালোচনা
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আসন্ন নির্বাচন নিয়ে সরকারের ‘বিভ্রান্তিকর ভূমিকা’ নিয়ে দুদুর সমালোচনা

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে সরকার। তিনি বলেন, “নির্বাচন নিয়ে আগে বলা হয়েছিল ডিসেম্বরেই হবে। অথচ হঠাৎ এক মধ্যরাতে প্রেস নোট দিয়ে জানানো হলো, নির্বাচন হবে জুনে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।”সোমবার (২২ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ এবং ‘জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শামছুজ্জামান দুদু আরও বলেন, “আমরাও চাই দ্রুত নির্বাচন হোক, তবে সেটি হতে হবে একটি গ্রহণযোগ্য ও সংস্কারভিত্তিক পদ্ধতিতে। এজন্য নতুন করে আন্দোলনের দরকার নেই, বরং জাতীয় ঐকমত্য গড়ে তোলা এখন সময়ের দাবি। জনগণের সমর্থন নিয়েই একটি অংশগ্রহণ...
বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতি খাতুন
সর্বশেষ, সারাদেশ

বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতি খাতুন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্যানেল চেয়ারম্যান-৩ জান্নাতি খাতুন। ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্যদের সমর্থনে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।জানা গেছে, সোমবার (২১ এপ্রিল) বড়ভিটা ইউনিয়ন পরিষদের ১২ জন নির্বাচিত ওয়ার্ড সদস্যের সমর্থনে জান্নাতি খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। প্যানেল চেয়ারম্যান ১ ও ২ ব্যক্তি­গত ও সামাজিক কারণে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করলে নিয়ম অনুযায়ী ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান জান্নাতি খাতুন এই দায়িত্ব পান।আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে জান্নাতি খাতুন ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই ইউনিয়নের স্থবির হয়ে পড়া প্রশাসনিক কর্মকাণ্ড পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছেন।এর আগে, ...
অস্ত্র লুট করে বিক্রি চক্রের মূলহোতা বাবুল গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অস্ত্র লুট করে বিক্রি চক্রের মূলহোতা বাবুল গ্রেফতার

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||৫ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়া থানা হতে লুট হওয়া অস্ত্র বিক্রির মূলহোতা মো. বাবুল প্রকাশ ডাকাত বাবুলকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাবুল (৪০) লোহাগাড়া উপজেলা চুনতি বনপুকুর নলবনিয়া এলাকার বশির আহমদের ছেলে।লোহাগাড়া সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে গণপিটুনি হত্যা করা হয়।ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। অস্ত্রটি নিহত নেজামের পাশে পড়ে ছিল, উদ্ধারকৃত অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করে বলে অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম নগরীর কাঠগড় এলাকা থেকে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি তারাশ পিস্তল ও ছয় রাউন্ডগুলিসহ পুলিশ কনস...
ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া হেফাজতের বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া হেফাজতের বিক্ষোভ

|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচারের দাবিতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের লোহাগাড়া শাখা।সোমবার (২১ এপ্রিল) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে বটতলী মোটর স্টেশনস্থ বেস্ট চৌধুরী প্লাজার সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় গণহত্যাসহ হামলা বন্ধের দাবি জানানো হয়।সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশের বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন বক্তারা। এছাড়াও অবিলম্বে হামলা বন্ধের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।এ সময় আরও উপস্থিত ছিলেন হ...
কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে একদিনে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে একদিনে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামে নাশকতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রবিবার সকাল ১০টা থেকে সোমবার সকাল ২টা পর্যন্ত ২৮ ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে পরিচালিত অভিযানে সদর থানায় ৭ জন, রাজারহাটে ২ জন, উলিপুরে ৩ জন, নাগেশ্বরীতে ৩ জন, ফুলবাড়ীতে ৪ জন, ভূরুঙ্গামারীতে ৫ জন, চিলমারীতে ২ জন, রাজিবপুরে ২ জন, রৌমারীতে ১ জন, কচাকাটায় ২ জন এবং ঢুষমারা থানায় ২ জনকে গ্রেফতার করা হয়।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান জানান, “চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। মোট ৩৩ জনকে বিভিন্ন মামলায় আটক করা হয়েছে। জেলা পুলিশের এ...
নাগেশ্বরীতে হামলা ও ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা শাহজামালসহ ৩ জন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে হামলা ও ভাঙচুর মামলায় সাবেক যুবলীগ নেতা শাহজামালসহ ৩ জন গ্রেফতার

|| রফিকুল ইসলাম || নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫ আগস্টে গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় নাগেশ্বরী ছাত্রদলের আকাশের দায়েরকৃত মামলা (মামলা নং ১/২/২৫) সূত্রে মোঃ শাহজামাল হোসেন টিপু (৫১) সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। টিপু সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক।গ্রেফতারকৃত শাহজামাল হোসেন টিপু সাবেক সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগরের চাচাতো ভাই। তার পিতার নাম মৃত আবুল হা‌সেম সওদাগর এবং তিনি নাগেশ্বরী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাগেশ্বরী এলাকার বাসিন্দা।২১ এপ্রিল দুপুর ২টার দিকে নাগেশ্বরী থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে। একই মামলায় ওইদিন সকাল ১১টায় বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম এবং আগের রাতেই সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফাকেও গ্রেফতার ক...
ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ঢুষমারায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার

|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||কুড়িগ্রামের ঢুষমারা থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নং- ০২, তারিখ: ১৯ অক্টোবর ২০২৪) তদন্ত চলাকালে বাংলাদেশ আওয়ামী লীগের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মামলাটি পেনাল কোডের ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪/৩৪ ধারায় রুজু হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো: তারিপুল্লা (৬০), পিতা- মৃত আকমত আলী, গ্রাম- চরমুদাফৎ কালিকাপুর গোয়ালের চর, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড, ৬ নং অষ্টমীর চর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে গত রাত ২টার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়।অন্যজন মো: নূর হোসেন (৬৫), পিতা- মৃত আফাস উদ্দিন, গ্রাম- ডাটিয়ার চর উত্তরপাড়া, থানা- ঢুষমারা, জেলা- কুড়িগ্রাম। তিনি একই ইউনিয়ন শাখার সহ-সভাপতি পদে রয়েছেন। পুলিশ তাকে রাত ৩টা ৫০ মি...
সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন 
কৃষি, সর্বশেষ, সারাদেশ

সিরাজগঞ্জে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন 

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||সিরাজগঞ্জে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা'র উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জ  আয়োজিত মেলাটির উদ্বোধন শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে শ্রেষ্ঠ কৃষককে পুরস্কার প্রদান করা হয়। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টায়  সিরাজগঞ্জ সদর  উপজেলা পরিষদ, সদর উপজেলা কৃষি অফিসের সন্মুখে আয়োজিত মেলাটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।  এতে সভাপতিত্ব করেন,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার  পরে উদ্বোধকসহ অতিথিরা মেলার ২০টি স্ট...
পানছড়িতে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে ছাত্রদলের উদ্যোগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন' করা হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে এগারোটায় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক দিদার হোসেন'র নেতৃত্বে এ আয়োজন করা হয়।এসময় বক্তারা, মাননীয় উপদেষ্টার নিকট আকুল আবেদন ও অনুরোধ করে বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে যে সকল সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে খুব দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোঃ মাহফুজ, দপ্তর সম্পাদক খন্দকার মামুন, কলেজ আহ্বায়ক মোঃ জিয়াউল হক। এছাড়াও মানববন্ধনে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।...