Friday, October 23

সারাদেশ

বকশীগঞ্জে পৌর বিএনপির আলোচনা সভা: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বকশীগঞ্জে পৌর বিএনপির আলোচনা সভা: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সানোয়ার হোসেন সানু সওদাগর এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ বকশী, আলী আকবর, বেলাল হোসাইন, পৌর যুবদলের সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, সি...
বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় উদিচীর জাতীয় সংগীত গাইতে বাধা

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদকে ঘিরে বগুড়ায় উদিচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের পাল্টাপাল্টি কর্মসূচিতে হামলা, হট্টগোল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উদিচী শিল্পীগোষ্ঠীর সাতজন ও বগুড়ার ফ্যাসিবাদবিরোধী মঞ্চের ৩ জন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।বুধবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের শহীদ খোকন পার্ক এলাকায় এই ঘটনা ঘটে।পুলিশ, উদিচী শিল্পীগোষ্ঠী ও ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতারা জানান, ঢাকার শাহবাগে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে বিকাল সাড়ে পাঁচটায় বগুড়া শহরের সাতমাথায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়। একই স্থানে পাঁচটার দিকে ফ্যাসিবাদ ও তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী মঞ্চের বগুড়ার কয়েকজন।এরকম পরিস্থিতিতে এই কর্মসূচি শুরু করতে গেলে সাতমাথায় উ...
বগুড়ায় দর্শনার্থী থেকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দর্শনার্থী থেকে ছিনতাই, ২ যুবক গ্রেপ্তার

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘুরতে এসে ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার বি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলো শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুল মজিদ নয়নের ছেলে কাজী হায়াৎ (২৮) ও মুন্টু মিয়ার ছোট ছেলে সিয়াম আহম্মেদ (২৩)।পুলিশ জানায়, বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া এলাকার একটি দর্শনীয় স্থানে মঙ্গলবার বিকেলে ওই দুজন দর্শনার্থীদের কাছ থেকে তিনটি স্মার্টফোনসহ নগদ অর্থ ছিনতাই করে। ওই সময় ভুক্তভোগীদের মারধরও করা হয়। পরে ভুক্তভোগীরা শাজাহানপুর থানা এলাকার সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ জানান৷এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। ওই সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়...
অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম

৭৬টি ভাটার নেই পরিবেশ ছাড়পত্র, তবুও চালু কৃষিজমি ও জনস্বাস্থ্যে ভয়াবহ প্রভাব|| জেলা প্রতিনিধি কুড়িগ্রাম ||কুড়িগ্রামে ৭৬টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের কোনো ধরনের অনুমোদন ছাড়াই বছরজুড়ে চালু রয়েছে। প্রশাসনের একাধিক অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ সত্ত্বেও এসব ভাটার কার্যক্রম থেমে নেই। ফলে একদিকে যেমন ফসলি জমি হারাচ্ছে উর্বরতা, তেমনি ধ্বংস হচ্ছে জলজ প্রাণী ও বাস্তুতন্ত্র।জেলার ১০৮টি ইটভাটার মধ্যে ৭৬টিরই নেই পরিবেশগত ছাড়পত্র। অভিযোগ রয়েছে, এসব ভাটার অনেকগুলোই গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবসতির কাছাকাছি, যা সরাসরি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে তিন বছর আগে গড়ে ওঠা ‘মেসার্স এম আর বি ইকো ব্রিকস’ নামের একটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর একাধিকবার অভিযান চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় অবকাঠামো, আদায় করা হয় ৩ লাখ ৫০ হাজার ও পরে ৫ লাখ টাকা জরিমানা। চলতি বছরও আবার ...
যশোর-বেনাপোল মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা
সর্বশেষ, সারাদেশ

যশোর-বেনাপোল মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা

|| নাঈমুম মুকীম | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ||যশোর-বেনাপোল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বুধবার (১৪ মে) দুপুরে যশোরের নাভারন বাজারের নিকটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত আহত বাসযাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ নাভারন হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।...
বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

|| আল-আমিন হোসেন | স্টাফ রিপোর্টার (বেলকুচি) ||বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী উপ পরিচালক আব্দুল মমিন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।বিতর্ক অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে "দূর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা" বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে সোহাগপুর বালিক...
বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ

|| বেলকুচি উপজেলা প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||বেলকুচিতে জুলাই-২০২৪ গণ-অভ্যুত্থানে আহত গ ক্যাটাগির যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪ ঘটিকায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে প্রেরিত বেলকুচি, এনায়েতপুর এলাকার জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মধ্য থেকে "গ ক্যাটাগরির ২৮ জন যোদ্ধাদের প্রতিজনকে  এক লক্ষ টাকা করে চেক বিতরণ করা হয়।বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল মোঃ হুমায়ুন কবির। এ-সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, স্বাস্থ্য কর্মকর্তা আশফিয়া সুলতানা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান হাসমত আলী হাসু, বৈষম্যবিরোধী আন...
কালিয়াহরিপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

কালিয়াহরিপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর  ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী ১২০ জন পাটচাষীর প্রত্যেক পাটচাষীদের মাঝে উন্নত জাতের পাটবীজ ১কেজি , ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি এমওপি সার ৩ কেজি প্রত্যেককে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।সোমবার (১২মে) সকাল ১১ টার দিকে সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উক্ত পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন,  কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক ...
প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে খুন! গ্রেপ্তার পিতা, আটক স্ত্রী ও ভাবি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে খুন! গ্রেপ্তার পিতা, আটক স্ত্রী ও ভাবি

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের শিশু কন্যাকে নির্মমভাবে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করেছেন এক পিতা। পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেয়েটির বাবা জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রী মোর্শেদা বেগম ও ভাবি কহিনুর বেগমকে।শনিবার (১০ মে) সকালে বাড়ির পাশের একটি জমি থেকে স্থানীয় স্কুলছাত্রী জান্নাতি আকতারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা যায়, মেয়েটির মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। প্রথমে নিহত জান্নাতির জ্যাঠা খলিল অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার দাবি ছিল, দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমির প্রতিপক্ষরা রাতের আঁধারে জান্নাতিকে হত্যা করে ফেলে রেখে গেছে।তবে এলাকাবাসীর শুরু থেক...
উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ, সারাদেশ

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।নিহত দুই শিশু আপন ভাই—ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)। তারা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের বাসিন্দা।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।স্থানীয়রা জানান, শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে ইব্রাহিম ও ইমরান ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তা...