বাগেরহাটে কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্প বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
|| নিজস্ব প্রতিবেদক ||বাগেরহাটে ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্পের ফলাফল প্রচার বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাগেরহাটের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চিংড়ি গবেষণা কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) কর্মশালাটির আয়োজন করে।বাগেরহাটে কোরাল/ভেটকি মাছ চাষের প্রদর্শণীমূলক প্রকল্প বিষয়ে কর্মশালাউল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎপাদন ব্যবস্থা’ শিরোনাম...










