Wednesday, July 15

সারাদেশ

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট : আইজিপি
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের ৩টি বিশেষায়িত ইউনিট : আইজিপি

|| নিউজ ডেস্ক ||ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, রাত্রিকালে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। ...
বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার কাহালুতে বজ্রপাতের কবলে পড়ে মোহাম্মদ আকন্দ (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের যুগীরভবন গ্রামের মাঠে বজ্রপাতের এই ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আকন্দ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন সিকিনী গ্রামের মৃত বুলু আকন্দের ছেলে।কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোহাম্মদ আকন্দ গতকাল শনিবার যুগীরভবন গ্রামের কৃষক তোফাজ্জল বারীর জমিতে ধানের চারা রোপণের কাজ শুরু করেন। আজ রবিবার সকালে মেঘের গর্জনসহ হালকা বৃষ্টিতে মাঠে বীজতলায় ধানের চারা ওঠাচ্ছিলেন। এ সময় বজ্রপাতের কবলে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।...
বরিশালে বিঘাই নদী ভাঙন : স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান সংকট
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ

বরিশালে বিঘাই নদী ভাঙন : স্থানীয় বাসিন্দাদের ক্রমবর্ধমান সংকট

|| আছিবুল ইসলাম | বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ||বিঘাই (Bighai) নদী, যা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি প্রায় ৬ মাইল দীর্ঘ একটি ছোট নদী। যদিও এটি বহুল পরিচিত নয়, তবে এটি স্থানীয় জনগণের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০০০ মানুষ এই নদীকে ঘিরে বসবাস করছে।এই নদী তীরের ভাঙন এখানে বসবাসকারী মানুষের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ভাঙনের ফলে বহু মানুষ ভিটেমাটি ও জীবিকা হারাচ্ছে। বসতবাড়ি ও কৃষিজমির ক্ষতি করছে, পরিবারগুলোকে বাস্তুচ্যুত করছে, জীবিকার ক্ষতির ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। দুঃখজনকভাবে, তারা স্থানীয় সরকারের কাছ থেকে কোনো যথাযথ সহায়তা পাচ্ছে না, যার ফলে তাদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্থানীয় বাসিন্দারা উপেক্ষা ও বঞ্চনার শিকার হয়েছেন। তাঁদের দুর্ভোগ দিন দিন বাড়ছে, কিন্তু আজও এই ...
বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে ঢাকা ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ

|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি কর্তৃক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৩০০ জন স্থানীয় কৃষকের মাঝে অত্যাধুনিক কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কৃষিকাজে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষিকাজকে সহজতর করার লক্ষ্যে এই বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয়।শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়া ঈদগাহ মাঠে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক ও বিএবি-এর চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাই সরকার। এছাড়াও ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও সিএফও সাহাবুল আলম খান, বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম খান আলীম, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশার ভূমি প্রতিক মন্ডল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ঢ...
সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সংস্কার যদি হতে হয় জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে : গিয়াস উদ্দিন কাদের

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সংস্কার যদি হতে হয় শহীদ জিয়ার তিন মতবাদের ভিত্তিতে হতে হবে। শহিদ জিয়া এদেশে ইসলামী মূল্যবোধ দিয়ে গেছে, বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে। এ তিনটি মতবাদের ভিত্তিতেই আগামীর রাজনীতি হবে। যদি সংবিধান সংস্কার করতে হয় এ তিনটি মূল স্তম্ভের ভিত্তিত্তে হতে হবে।শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে দ্রব্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবীতে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত থাকুন আন্দোলন এখানেই শেষ হয়ে যায়নি। আমাদের আরও ত্যাগ স্বীকার করতে হবে। ষড়যন্ত্র সীমান্তের ওপার থেকে চালানো হচ্ছে। বজ্জাত (শেখ হাসি...
বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত তিন শ্রমিক
সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে আহত তিন শ্রমিক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ায় বিদ্যুৎপৃষ্টে তিনজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শেরপুর বাসস্ট্যান্ড রামচন্দ্রপুর পাড়া (আমতলা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের চকপাথালিয়া এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি আবু তালেব (৪৫), খামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মৃত নূর মোহম্মাদের ছেলে শ্রমিক সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)।স্থানীয় দোকানদার আব্দুর রউফ রাফি জানান, সকাল থেকে রামচন্দ্রপুর পাড়া মো: শাহী মোয়াজ্জেম নির্মানাধীন বিল্ডিং বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিল তারা। দুপুর দেড়টার দিকে একটি বিকট শব্দ হয়। শব্দ শুনে এসে দেখি ৩৩ কেভি তারের সঙ্গে সোহান ঝুলছিল। পড়ে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোহান ও আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ত...
বগুড়ায় যুব অধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় যুব অধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বাংলাদেশ যুব অধিকার পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার আয়োজনে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ১২:০১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার ) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে।গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বগুড়া সদর উপজেলা শাখ...
রায়পুরার মরজালে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ, সারাদেশ

রায়পুরার মরজালে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত

|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী জেলা ||নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ধুকুন্দি-চারাবাগ বাজার এলাকায় এ দুর্ঘটনা হয়।নিহতরা হলো- রায়পুরা উপজেলার উত্তরবাখর নগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের মো. জুম্মান মিয়ার ছেলে মো. রনি (২৮) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. তাপস (২৯)। তারা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী।পুলিশ ও স্থানীয়রা জানায়, মোটরসাইকেলের দুই আরোহী জঙ্গি শিবপুরে জুমুআর নামাজ শেষে দাওয়াত খেতে মহাসড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিলেন। পথে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরবাইকটির তেমন ক্ষয়ক্ষতি না হলেও দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের স্বজন ও ভৈরব হাইওয়ে থানার পুলিশ মরদেহ উ...
সাড়ে ৯ কেজি গাঁজা নিয়ে বগুড়া আসার পথে পুলিশের এএসআই আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সাড়ে ৯ কেজি গাঁজা নিয়ে বগুড়া আসার পথে পুলিশের এএসআই আটক

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||সাড়ে ৯ কেজি গাঁজা মোটরসাইকেলে নিয়ে অভিনভ কায়দায় বগুড়া আসার পথে পুলিশের এক এএসআই আটকের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনিসুর রহমান(৪০) নামের এক পুলিশ সদস্যকে আটক ও সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়েছে।এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক (এএআই) পদে কর্মরত।থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮) তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ...
বগুড়ায় দেবরের হাতে ভাবি খুন
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বগুড়ায় দেবরের হাতে ভাবি খুন

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া ||বগুড়ার কাহালু উপজেলায় টিউবওয়েলের পানি নেয়া এবং বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরে দেবর মোজাম্মেলের ছুরিকাঘাতে ভাবি রুপালী খুন হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত ১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপালী মারা যান। এর আগে ওইদিন রাত ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে দুভাইয়ের পরিবারের মধ্যে মারামারির সময় রুপালী গুরুতর ছুরিকাঘাতপ্রাপ্ত হন।রুপালী ওই গ্রামের মো. পলাশের স্ত্রী। এ ঘটনায় পলাশ, মোজাম্মেল ও আফরোজা আহত হন। আহতদের মধ্যে পলাশ, মোজাম্মেল ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মোজাম্মেল হক ছাড়াও গ্রেপ্তার অন্য তিন জন হলেন মোজাম্মেল হকের স্ত্রী আফরোজা (২৫), বাবা রাশেদ আলী (৬০) ও মা মরিয়ম (৫৫)।বুধবার নিহত রুপালীর ভাই একই উপজেলার মুরইলের বাসিন্দা সুমন বাদি হয়ে চারজনের নামে একটি হত্য...