নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ||কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনটি উদযাপনের লক্ষ্যে সকাল থেকেই উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে "তোমার আমার বাংলাদেশ,ভোট দিব মিলেমিশে"।রবিবার (২ মার্চ) এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যেখানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় ভোটারগণ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় এবং জনগণকে ভোটার হওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।র্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহ...










