সিরাজগঞ্জে হলুদের সমারোহে মৌ চাষিদের মধু সংগ্রহের মহোৎসব
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন হলুদের সমারোহ। যেদিকে চোখ যায়, সেদিকেই সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। আর এই হলুদ ফুলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় শুরু হয়েছে মৌ চাষিদের মধু সংগ্রহের মহোৎসব। চলনবিলের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচিসহ জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার মৌ-বক্স স্থাপন করে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন পেশাদার মৌ চাষিরা।স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে, যা মধু সংগ্রহের জন্য এক বিশাল ক্ষেত্র তৈরি করেছে। সরিষা ক্ষেতের পাশে শত শত কৃত্রিম মৌ-বাক্স বসিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ করা হচ্ছে খাঁটি মধু।সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষার মাঠ। মৌ চাষিরা সারি সারি বাক্স বসিয়ে সেখ...










