লোহাগাড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ৯
|| লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ||চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে টেকনাফ পরিবহনের একটি বাসের মূখোমূখী সংঘর্ষে ৫ জন নিহত ও অন্তত ৯জন আহত হয়েছেন।সোমবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্য্যলয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।দূর্ঘটনার কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ঘন্টা খানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির টীম এসে যান চলাচল স্বাভাবিক করে। দূর্ঘটনার প্রায় ২ঘন্টা পর দোহাজারী হাইওয়ে থানার টীম ঘটনাস্হলে পৌঁছে।দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আধারমানিক এলাকার মো. আলমের ছেলে রিফাত হোসেন (১৯), একই এলাকার সোনা মিয়ার ছেলে আরফাত হোসেন (২১), একই ইউনিয়নের চকোরিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম উদ্দিন (২৫), একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের স...










