বুধবার, এপ্রিল ১৫

সারাদেশ

উপজেলা পর্যায়ের এনডিপি’র সম্মাননা পেলেন বেলকুচির ৪ গুণী ব্যক্তিত্ব
সংবাদ, সভ্যতা ও সংস্কৃতি, সারাদেশ

উপজেলা পর্যায়ের এনডিপি’র সম্মাননা পেলেন বেলকুচির ৪ গুণী ব্যক্তিত্ব

ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র উদ্যোগে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় বেলকুচির চারজন-সহ চার উপজেলার মোট ষোলজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) এনডিপি’র প্রধান কার্যালয়ে কৈশোর কর্মসূচির আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি ও রায়গঞ্জ) সামাজিক কাজে অবদান রাখা কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ সাংবাদিক ও শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত এই গুণী ব্যক্তিদের সার্টিফিকেট, ক্রেস্ট ও গিফট প্রদান করা হয়েছে।বিজ্ঞাপনবেলকুচিতে সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে সামাজিক কর...
১৪ দিন পর জনসম্মুখে দেখা মিললো মতিউরের স্ত্রী লায়লার
সংবাদ, সারাদেশ

১৪ দিন পর জনসম্মুখে দেখা মিললো মতিউরের স্ত্রী লায়লার

ছাগলকাণ্ডে সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকীকে জনসম্মুখে দেখা গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে যান তিনি।দীর্ঘ ১৪ দিন পর তাকে জনসম্মুখে দেখা গেলো। এর আগে ১৩ জুন সবশেষ অফিস করেছিলেন তিনি।বিজ্ঞাপনবৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে এসএসসি পরীক্ষা এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সম্পর্কিত দুটি প্রস্তুতি সভায় অংশ নেন লায়লা কানিজ লাকী। ওই সময় সেখানে সাংবাদিকদের উপস্থিতি চাননি তিনি। তাই সাংবাদিকদের সভাকক্ষে যেতে দেওয়া হয়নি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছিলেন।সভা শেষে দুপুর ১টার দিকে একটি কালো পাজেরো গাড়িতে করে উপজেলা পরিষদ থেকে বের হয়ে যান লায়লা কানিজ লাকী। তবে তখনো তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি...
আলোচিত সেই “জল্লাদ” শাহজাহান মারা গেছেন
সারাদেশ

আলোচিত সেই “জল্লাদ” শাহজাহান মারা গেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ২৬ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত সেই "জল্লাদ" শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন।সোমবার (২৪ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।খবর পেয়ে লাশ গ্রহণ করতে দুপুরে হাসপাতালে পৌঁছেছেন শাহজাহানের বোন ফিরোজা। লাশ গ্রহণের পর শাহজাহানের গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালীতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে জানান তিনি।বিজ্ঞাপননিহতের স্বজন সূত্রে জানা যায়, সাভারের হেমায়েতপুরের কাশেম আলীর একটি ভাড়া বাসায় থাকতেন জল্লাদ শাহজাহান। সেখানে আজ সোমবার (২৪ জুন) ভোর সাড়ে ৩টার দিকে তার বুকে ব্যথা উঠে। পরে বাড়ির মালিক রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রেকর্ড অনুযায়ী জল্লাদ শাহজাহান বঙ্গবন...
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার যানজট
সংবাদ, সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার যানজট

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ঢাকামুখী টোল প্লাজায়। এতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।সোমবার (২৪ জুন) ভোর থেকেই এই যানজট শুরু হয়, যা সেতুর পশ্চিম থেকে শুরু হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত এসেছে। দুপুর সাড়ে ১২টার দিকেও এই যানজট অব্যাহত ছিল।বগুড়া থেকে ঢাকাগামী পরিবহনের এক যাত্রী দুপুর ১২টার দিকে গণমাধ্যমকে বলেন, বগুড়া থেকে ভোর ৪টার দিকে ঢাকার উদ্দেশে বের হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত পৌঁছেছি। দীর্ঘ ৮ ঘণ্টায় বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতুই পার হতে পারলাম না।বিজ্ঞাপনবঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে ঢাকামুখী গাড়ির চাপ বাড়ায় সেতুর পশ্চিম টোল প্লাজায় একটু সময় লাগছে। এ কারণে সেতুর পশ্চিমে জট লেগেছে।তিনি আরও বলেন, ভোর থ...
বরগুনায় ব্রিজ দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭জনকে মাদারীপুরে পাশাপাশি দাফন
সংবাদ, সারাদেশ

বরগুনায় ব্রিজ দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৭জনকে মাদারীপুরে পাশাপাশি দাফন

বরগুনার আমতলীতে লোহার সেতু ভেঙে মাইক্রোবাস পানিতে পড়ে একই পরিবারের সাতজনসহ নয়জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুরে এক বৌভাত অনুষ্ঠানে যাওয়ার সময় ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিবারকে বহনকারী মাইক্রোবাস ঘটনাস্থলে লোহার সেতু ভেঙে পানিতে ডুবে যায়। এতে ৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৭জনই একই পরিবারের।নিহতরা হলেন- মাদারীপুর শিবচরের ভদ্রাসন গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী শাহানাজ আক্তার মুন্নী (৪০) এবং তার দুই মেয়ে তাহিদা (০৭) ও তাসদিয়া (১১), ব্যাংক কর্মকর্তার বোন একই এলাকার মৃত ফকরুল আহম্মেদের স্ত্রী ফরিদা বেগম (৪০), নিহত ফরিদা বেগমের ছেলে সোহেল খানের স্ত্রী রাইতি আক্তার (৩০), ব্যাংক কর্মকর্তার ভাই বাবুল মাদবরের স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও রফিকুল ইসলামের স্ত্রী রুমি বেগম (৪৫)।বিজ্ঞাপনজানা যায়, বরগুনার আমতলীর কাউনিয়ার মনিরুল ইসলামের মেয়ে হুমায়রার সঙ্গে একই এলাকার সেলিম ইসলাম...
বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়
সংবাদ, সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়

বঙ্গবন্ধু সেতু ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোরবানির পশুবাহী এবং পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। তবে স্বাভাবিক গতিতে চলাচল করছে যানবাহন।সোমবার (১০ জুন) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, অন্য সময়ের চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহন বেড়েছে। তবে যানবাহন চলাচল স...
ঘূর্ণিঝড় রেমালে পিরোজপুরে ৫ জনের মৃত্যু
সংবাদ, সারাদেশ

ঘূর্ণিঝড় রেমালে পিরোজপুরে ৫ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পিরোজপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন গাছচাপায় ও দুইজন পানিতে ডুবে মারা গেছেন।মৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নে মো. জাকির হোসেন (৫৫), তেলিখালী ইউনিয়নে মাজেদা বেগম ও ইন্দুরকানী উপজেলায় চানবরু বেগম (৭৫)। ভান্ডারিয়া উপজেলার পৌরসভা এলাকায় দিহান (৩) নামে এক শিশু ও পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকার মো. হাসান নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে।মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, রেমালের কারণে প্রশাসনের প্রস্তুত করা ৫৬১টি আশ্রয়কেন্দ্রে ২২ হাজার ২৭৩ জন মানুষ আশ্রয় নেয়। তাদের খাবারসহ নানা সহযোগিতা করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ৫০ হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।নদী পাড়ে বেড়িবাঁধের যে ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য পানি উন্...
বুধবার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
সংবাদ, সারাদেশ

বুধবার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ জেলার বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে।মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত বা প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তার কাছাকাছি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এ ছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
ঘূর্ণিঝড় রেমালের রাতে মোবাইলের আলোয় জন্মালো ২ নবজাতক
সংবাদ, সারাদেশ, স্বাস্থ্য

ঘূর্ণিঝড় রেমালের রাতে মোবাইলের আলোয় জন্মালো ২ নবজাতক

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব চলছে বাইরে। ঘরে প্রসব বেদনা বেড়েই চলেছে প্রসূতির। নিরুপায় হয়ে স্বজনরা ঝড়ের মধ্যেই প্রসূতিকে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতাল। প্রসূতির প্রসব যন্ত্রণা বাড়ছে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের মোবাইল ফোনের টর্চের আলোতে পৃথিবীর আলো দেখল দুই নবজাতক। ডাক্তারদের প্রচেষ্টায় সুস্থ আছেন মা ও সন্তানেরা।সোমবার (২৭শে মে) হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে দুই নবজাতককে পৃথিবীর আলো দেখান ডা. সুমাইয়া ইসলাম।জানা যায়, হাতিয়া উপজেলার দূরবর্তী ইউনিয়ন চরকিং থেকে রাত ১২টায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ফ্যান্সি বেগম (৩০)। একটি ফুটফুটে কন্যা শিশু জন্মের মাধ্যমে তিনি ৫ম বাচ্চার জন্ম দিয়েছেন ঘূর্ণিঝড় রেমালের রাতে। কিন্তু প্রসবের পর তার প্রসব পরবর্তী রক্তক্ষরণ শুরু হয়।হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. স...
ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিল শরীফের প্রাণ
সংবাদ, সারাদেশ

ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিল শরীফের প্রাণ

গত ২ দিন ধরে উপকূলে আঘাত হানছে ঘূর্ণিঝড় রেমাল। এই প্রবল ঘূর্ণিঝড়ের হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে পটুয়াখালী জেলার কাওয়ারচর এলাকায় শরীফ হাওলাদার (২৭) নামের এক যুবক সাগরে ভেসে গিয়ে মারা গেছেন।রবিবার (২৬ মে) দুপুরে পটুয়াখালীর মহিপুর উপজেলার ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক অনন্তপাড়া এলাকার আবদুর রহিমের ছেলে। মহিপুর থানার ‍ওসি আনোয়ার হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘূর্ণিঝড় রেমালের হাত থেকে ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে পটুয়াখালী জেলার কাওয়ারচর এলাকায় শরীফ হাওলাদার নামের এক যুবক সাগরে ভেসে গিয়ে মারা গেছেন। তার লাশ নৌ পুলিশ উদ্ধার করেছে।তিনি আরও জানান, শরীফের ফুফু মাতোয়ারা বেগম কাউয়ার চর এলাকায় বসবাস করেন। ওই বাড়িতে তার বোনও ছিল। দুপুর একটার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তার বড় ভাই ও ফুফাকে নিয়ে বোন এবং ফুফুকে উদ্ধার করতে যান। এ সময় সমুদ্রের জলোচ্ছ্ব...