বগুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া জেলা প্রতিনিধি ||বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলা ও মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের কর্মসূচিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বক্তারা।আজ শনিবার (৩ মে) দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় আয়োজিত মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইনকিলাবের বিশেষ প্রতিবেদক মহসিন আলী রাজু বলেন, সাংবাদিক নজরুলের ওপর হামলার তিনদিনেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গণমাধ্যম দিবসে একজন প্রতিবাদী সাহসী সাংবাদিক হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার পুরো শরীরে আঘাতের ক্ষত।গত বুধবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় মব সৃষ্টি করে সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়েছে একদল দূর্বৃত্তরা। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ...










