নাগেশ্বরীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয় দিবস পালিত
আনন্দ র্যালি ও গণসমাবেশে বিপুল জনসমাগমে মুখরিত পুরো উপজেলা|| কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান”-এর বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে এক বিশাল আনন্দ র্যালি ও গণসমাবেশ। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টায় আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পুরো উপজেলায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে আগত হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশ নেন বর্ণাঢ্য র্যালিতে। র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে গিয়ে এক বিশাল গণসমাবেশে পরিণত হয়। বিভিন্ন বয়সী নেতাকর্মী, তরুণ-যুবা এবং মহিলাদের অংশগ্রহণে ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা।গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। তিনি বলে...










